25/04/2025
একবছরের মাঝেই উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান? তাহলে এই ১০০টি রেজোলিউশন আপনার জন্য!
(আজকের আপনাদের স্বপ্ন পূরণ হোক, সেই দোয়া করছি। একই সাথে আমার জন্যও আপনাদের কাছে দোয়া চাই। )
বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখছেন? এই রেজোলিউশনগুলো আপনাকে স্বল্পসময়ের মাঝেই প্রস্তুতি থেকে শুরু করে স্কলারশিপ, ভিসা, এবং বিদেশে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
________________________________________
একাডেমিক প্রস্তুতি
১. CGPA ৩.৫+ রাখার চেষ্টা করা (কম থাকলেও সমস্যা নেই, তবে যতটা সম্ভব ভালো গ্রেড অর্জনের চেস্টা অব্যাহত রাখা)।
২. সিলেবাসের বাইরে রিসার্চ-ভিত্তিক পড়াশোনা করা (PhD বা Research Masters aspirants-এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ)।
৩. প্রফেসরদের সাথে একাডেমিক সম্পর্ক গড়ে তোলা (LOR-এর জন্য প্রয়োজন)।
৪. সেমিস্টারে অন্তত ২/৩ টি রিসার্চ পেপার পড়া এবং বিশ্লেষণ করা।
৫. GRE/GMAT/IELTS/TOEFL-এর প্রস্তুতি শুরু করা (লক্ষ্য স্কোর সেট করে)।
৬. মাসে ১টি একাডেমিক জার্নাল পড়ার অভ্যাস তৈরি করা।
৭. গ্রুপ স্টাডি বা সেমিনারে অংশগ্রহণ করে ক্রিটিক্যাল থিংকিং উন্নত করা।
৮. দুর্বল বিষয়গুলো (যেমন: Math, Writing) শক্ত করা।
৯. অনলাইন কোর্স (Coursera, edX…) করে সার্টিফিকেট নেওয়া।
১০. সিনিয়র বা মেন্টরদের কাছ থেকে নিজের লক্ষ্য শেয়ার করে গাইডেন্স নেওয়া। ________________________________________
(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )
রিসার্চ ও পাবলিকেশন
১১. অনার্স/মাস্টার্স থিসিসে ভালো ফোকাস দেওয়া।
১২. প্রফেসরের অধীনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার চেষ্টা করা।
১৩. কনফারেন্স বা জার্নালে পেপার সাবমিট করার লক্ষ্য রাখা।
১৪. গবেষণার জন্য ল্যাব/ফিল্ডওয়ার্ক এক্সপোজার নেওয়া।
১৫. LaTeX বা একাডেমিক রাইটিং টুল শেখা।
১৬. Google Scholar/ResearchGate প্রোফাইল তৈরি করা।
১৭. বিদেশি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ পেপার পড়ার অভ্যাস করা।
১৮. PhD/ Research Masters-এর জন্য প্রপোজাল ড্রাফ্ট করা (যদি টার্গেট থাকে)।
১৯. পেপার রিভিউ করার দক্ষতা অর্জন করা।
২০. ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সম্পর্কে জানা।
________________________________________
ভাষা দক্ষতা (IELTS/TOEFL/GRE)
২১. প্রতিদিন ১০টি নতুন ইংরেজি শব্দ শেখা।
২২. IELTS Writing/Speaking-এর জন্য পার্টনার খুঁজে নেওয়া।
২৩. ইংরেজিতে TED Talks বা Podcast শোনার অভ্যাস করা।
২৪. অ্যাকাডেমিক রাইটিং প্র্যাকটিস (Essay, Research Paper)।
২৫. নিয়মিত স্পিকিং প্র্যাকটিজ করা (অনেক বেশি সময় ধরে করা)।
২৬. Vocabulary Builder অ্যাপ (e.g., Magoosh, Anki) ব্যবহার করা।
২৭. ইংরেজি নিউজপেপার (National or International) পড়া।
২৮. সপ্তাহে ১টি ইংরেজি মুভি/ডকুমেন্টারি দেখা (subtitle ছাড়া)।
২৯. একাডেমিক লেখাতে Grammar এবং Punctuation চেক করার জন্য Grammarly ব্যবহার করা।
৩০. নিয়মিত আইইএলটিএস/TOEFL মক টেস্ট দেওয়া।
________________________________________
বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ রিসার্চ
৩১. ১০টি টার্গেট স্কলারশিপ/ ইউনিভার্সিটি লিস্ট তৈরি করা।
৩২. প্রতিটি প্রোগ্রাম প্রোফাইল ভালোভাবে চেক করা।
৩৩. ডেডলাইন এবং অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট নোট করা।
৩৪. ফুল ফান্ডেড স্কলারশিপ (যেমন: Erasmus, Fulbright, Chevening, DAAD)-এর জন্য যোগ্যতা চেক করা।
৩৫. স্পেসিফিক ডিপার্টমেন্টের ওয়েবসাইট ঘেঁটে রিসার্চ করা।
৩৬. লিংকডইনে Alumni বা Current Students-এর সাথে কানেক্ট করা।
৩৭. ইউনিভার্সিটি ওয়েবিনার/ভার্চুয়াল ট্যুর-এ অংশ নেওয়া।
৩৮. স্ট্রং SOP (Statement of Purpose) লেখার প্রস্তুতি শুরু করা।
৩৯. CV/Academic Résumé আপডেট করা (Research Experience যোগ করে)।
৪০. LOR (Letter of Recommendation) জন্য প্রফেসরদের আগে থেকে রিকোয়েস্ট করা।
________________________________________
ফিন্যান্সিয়াল প্ল্যানিং
৪১. একটি স্প্রেডশিটে অ্যাপ্লিকেশন ফি, ভিসা ফি, টিউশন ফি ক্যালকুলেট করা।
৪২. পার্টটাইম জব/ফ্রিল্যান্সিং অপশন চেক করা।
৪৩. ব্যাংক স্টেটমেন্ট/লোন অপশন রিসার্চ করা। বিদেশে এক্সেসেবল বাংলাদেশী ব্যাংক একাউন্ট করা
৪৪. স্কলারশিপের জন্য ফান্ডিং সোর্স (যেমন: Erasmus, Aga Khan) চেক করা।
৪৫. বিদেশে থাকার আনুমানিক খরচ (Accommodation, Food, Transport) হিসাব করা।
________________________________________
অ্যাপ্লিকেশন প্রসেস
৪৬. SOP-এর জন্য ড্রাফ্ট তৈরি এবং বারবার রিভিউ করা /এডিট করা।
৪৭. CV-কে ATS-Friendly করে তৈরি করা।
৪৮. LOR রিকোয়েস্ট করার সময় প্রফেসরকে গাইডলাইন দেওয়া।
৪৯. যেকোন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে ৩ বার চেক করা।
৫০. স্ক্লারশিপের / ইউনিভার্সিটির অ্যাডমিশন টিমের সাথে ইমেইল কমিউনিকেশন করা।
________________________________________
ভিসা ও ট্রাভেল প্রস্তুতি
৫১. ভিসা রিকোয়ারমেন্ট (যেমন: স্কলারশিপ লেটার/ফিন্যান্সিয়াল প্রুফ, ইন্সুরেন্স) জোগাড় করা।
৫২. ভিসা ইন্টারভিউ প্র্যাকটিস করা (সাধারণ প্রশ্নগুলো রেডি করা)।
৫৩. হেলথ ইন্সুরেন্স এবং ভ্যাকসিন সম্পর্কে জানা।
________________________________________
প্রযুক্তিগত প্রস্তুতি:
৫৪. একটি ভালো কোয়ালিটির ল্যাপটপ ও পাওয়ার অ্যাডাপ্টার কেনা
৫৫. প্রয়োজনীয় সফটওয়্যার (Microsoft Office, PDF Reader) ইন্সটল করা
________________________________________
লাইফ স্কিলস ও কালচারাল অ্যাডজাস্টমেন্ট
৫৬. বেসিক রান্না শেখা (বিদেশে Self-Cooking জরুরি)।
৫৭. পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে জানা।
৫৮. বিদেশের আবহাওয়ার জন্য কাপড় প্রস্তুত সম্পর্কে জানা। লন্ড্রি ও কাপড় ইস্ত্রি করার প্র্যাকটিস করা।
৫৯. লোকাল কালচার এবং নিয়ম সম্পর্কে রিসার্চ করা।
৬০. স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক শেখা।
________________________________________
নেটওয়ার্কিং ও কমিউনিটি বিল্ডিং
৬১. ফেসবুক/লিংকডইন গ্রুপে যোগ দেওয়া (যেমন: Erasmus Mundus Bangladesh – FB group)।
৬২. স্কলারশিপের / ইউনিভার্সিটির Bangladeshi Students/Alumni-এর সাথে কানেক্ট করা।
৬৩. মেন্টরশিপ প্রোগ্রামে যোগ দেওয়া (বিদেশে পড়ুয়া সিনিয়রদের সাথে)।
৬৪. অ্যাকাডেমিক কনফারেন্সে নেটওয়ার্কিং করার পরিকল্পনা করা।
৬৫. ভবিষ্যতের সুপারভাইজারের সাথে ইমেইল করে রিসার্চ ইন্টারেস্ট শেয়ার করা।
________________________________________
স্বাস্থ্য ও মানসিক প্রস্তুতি
৬৬. নিয়মিত এক্সারসাইজ এবং হেলথি ডায়েট মেনে চলা।
৬৭. সাইকলজিকাল প্রিপারেশন (হোমসিকনেস মোকাবিলা)।
৬৮. বাংলাদেশি কমিউনিটির সাথে কানেক্ট হওয়া।
৬৯. ইমার্জেন্সি কন্টাক্ট লিস্ট প্রস্তুত রাখা।
৭০. ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হেলথ পলিসি বুঝে নেওয়া।
________________________________________
টেকনিক্যাল ও প্রফেশনাল স্কিল
৭১. Microsoft Excel/SPSS/Python (ডেটা অ্যানালাইসিস) শেখা।
৭২. প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করা।
৭৩. লেটেক্স/এন্ডনোট/জেএসটিওআর ব্যবহারে দক্ষ হওয়া।
৭৪. বেসিক প্রোগ্রামিং (R, MATLAB) শেখা (রিসার্চের জন্য)।
৭৫. লিংকডইন প্রোফাইলকে স্ট্রং করে তোলা।
________________________________________
ব্যক্তিগত উন্নয়ন
৭৬. লিডারশিপ কোর্স (যেমন: Dale Carnegie) করা।
৭৭. টাইম ম্যানেজমেন্ট টুল (Notion, Trello) ব্যবহার করা।
৭৮. পজিটিভ মাইন্ডসেট ডেভেলপ করা।
৭৯. আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পাবলিক স্পিকিং প্র্যাকটিস করা।
৮০. ব্যর্থতাকে লার্নিং অপর্চুনিটি হিসেবে দেখা।
________________________________________
Documentation রিলেটেড প্রস্তুতি
৮১. সকল একাডেমিক ডকুমেন্ট স্ক্যান করে ক্লাউডে সেভ করা (মার্কশীট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট)
৮২. বাংলাদেশে অবস্থিত টার্গেট দেশের দূতাবাসের ভিসা আবেদনের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানা
৮৩. বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অফিসিয়াল সীল ও সাইন সহ ডকুমেন্ট সংগ্রহ করা (নির্দিষ্ট কিছু প্রোগ্রামে লাগতে পারে)
৮৪. এক্সট্রা কপি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা (কমপক্ষে ২০ কপি)
৮৫. ভিসা আবেদন সম্পর্কিত ডকুমেন্টস (অফার লেটার, ভিসা, পাসপোর্ট) কপি করে রাখা।
________________________________________
সাংস্কৃতিক প্রস্তুতি
৮৬. লক্ষ্য দেশের ইতিহাস, সংস্কৃতি ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে পড়াশোনা করা
৮৭. স্থানীয় ভাষার বেসিক বাক্যাংশ শেখা (যেমন: জার্মানির জন্য "Guten Tag", জাপানের জন্য "Konnichiwa")
৮৮. বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও উপহার সামগ্রী সংগ্রহ করা (বিদেশে বন্ধুদের দেওয়ার জন্য)। বাংলাদেশের পতাকা সংগ্রহে রাখা (বিদেশে অকেশানালি কাজে লাগবে)।
________________________________________
অন্যান্য প্রস্তুতি
৮৯. বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের ইংরেজি ভার্সন তৈরি করা (যদি বিদেশে ড্রাইভিং করতে চান)
৯০. বিদেশে পড়ার অভিজ্ঞতা আছে এমন সিনিয়রদের সাথে নিয়মিত যোগাযোগ এবং টিপস নেওয়া
________________________________________
সাফল্যের মেন্টালিটি
৯১. "আমি পারব" — এই বিশ্বাস রাখা।
৯২. অন্যরকম কালচারকে এনজয় করার মানসিকতা তৈরি করা।
৯৩. নতুন চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখা।
৯৪. লক্ষ্যে অবিচল থাকা (এমনকি যে কোন সমস্যা আপনাকে ডিফোকাস করতে চাইলেও)।
৯৫. নিজের অর্জন উদযাপন করা (ছোট সাফল্যও বড়!)।
________________________________________
বোনাস টিপস
৯৬. লড়তেই হবে, জিততেই হবে! (এ ধরনের মেন্টালিটি রেখে নিজের স্বপ্নের কথা কাছের মানুষদের সাথে শেয়ার করা)।
৯৭. যা কিছু নতুন শিখলেন তা নিয়মিত আপনার মত স্বপ্নদেখা মানুষদের সাথে শেয়ার করা (অন্যান্য শিক্ষার্থীদের সাহায্য করতে)।
৯৮. লোকাল ভলান্টিয়ারিং করে কমিউনিটিতে অবদান রাখা।
৯৯. ভবিষ্যতের প্ল্যান নিয়ে রিসার্চ করা।
১০০. নিজেকে ধন্যবাদ দেওয়া — আপনি এতদূর এসেছেন!
________________________________________
মনে রাখবেন, বিদেশে উচ্চশিক্ষার পথে ধৈর্য্য এবং পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট স্টেপ নিয়েই বড় সাফল্য আসে। ২০২৫ সাল হোক আপনার DREAMS COME TRUE-র বছর!
আজকের এই ভাগ্য রজনীতে আপনাদের স্বপ্ন পূরণ হোক, সেই দোয়া করছি। একই সাথে আমার জন্যও আপনাদের কাছে দোয়া চাই।
লিখেছেনঃ Dr-Ashiqur Rahman
Regional Manager - Asia at Erasmus+ National Focal Points | Past President, Erasmus Mundus Association | Research Fellow, Spanish National Research Council | Project Manager | Visiting Professor | Erasmus Mundus & MSCA Scholar | Chair - Global Mobility..