সহচরী-Sohochori

সহচরী-Sohochori Sohochori (সহচরী) is an initiative to create learning opportunity for the disadvantaged ch

“If we want children to become creative leaders then we must learn to follow their lead at an early age” ~ Vince Gowmonগ...
20/07/2021

“If we want children to become creative leaders then we must learn to follow their lead at an early age” ~ Vince Gowmon
গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব যে সবসময় বড়দের‌ই দিতে হবে তা কিন্তু নয়। বরং মাঝে মাঝে বড়দের চেয়ে শিশুরা যেকোন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে অনেক সুন্দর ভাবে পালন করে‌। প্রয়োজন শুধু একটু খানি ভরসার।
এলাকার বস্তিবাসীদের কোভিড টিকার গুরুত্ব সম্পর্কে অবগত করে তাদের টিকা গ্রহনের ব্যাপারে আগ্রহী করার উদ্যোগ নিয়েছে সহচরীর খুঁদে সদস্যরা। বাড়ি বাড়ি গিয়ে টিকা গ্রহনে উপযুক্তদের তালিকা তৈরি, আইডি নম্বর সংগ্রহ, রেজিষ্ট্রেশন করা, টিকা কার্ড প্রিন্ট করে কেন্দ্রে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছুই করে যাচ্ছে উদ্যমী ভাবে। কাজটা কিন্তু মোটেও সহজ ছিলো না তাদের জন্য কারণ টিকা সম্পর্কে বস্তিবাসীদের ভেতর স্বভাবতই একটা নেতিবাচক ধারণা আর ভয় ছিলো। মহামারী ঠেকাতে টিকার গুরুত্ব সম্পর্কে তারা অজ্ঞ এবং এ তাদেরকে টিকার আওতায় আনার কোনো জোরালো পদক্ষেপ ও নেয়া হয়নি। তাই কোনো ভাবেই তারা টিকা নিতে রাজি নয়। কিন্তু হাজার বকা-ঝকা, তাচ্ছিল্য আর কটু কথাতেও পিছপা হয়নি এই বাচ্চাগুলো। বস্তির ঝুঁকিতে থাকা মানুষগুলোকে টিকার আওতাধীন করার লক্ষ্যে নাছোড়বান্দা ভাবে চেষ্টা চালিয়ে গেছে। শুরুটা করেছে নিজ নিজ পরিবারের সদস্যদের মাধ্যমে। ফলশ্রুতিতে তাদের বস্তিতে টিকা গ্রহণ শুরু হলো গতকাল থেকে। ঈদের পর দেবে আর‌ও কয়েকজন। কেউ কেউ রেজিষ্ট্রেশন করে তারিখের জন্য অপেক্ষামান। টিকার কার্ডটি নিয়ে সবাই উল্লাস প্রকাশ করছিল, তাদের পরিশ্রমের ফসল বস্তির প্রথম টিকাধারীর কার্ড বলে কথা!

টিম ওয়ার্ক কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। কোনো কাজে সফল হতে সেটা হোক ব্যবসা, চাকরি কিংবা পড়াশোনা টিম ওয়ার্কের বিকল্প নেই। ...
04/02/2021

টিম ওয়ার্ক কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। কোনো কাজে সফল হতে সেটা হোক ব্যবসা, চাকরি কিংবা পড়াশোনা টিম ওয়ার্কের বিকল্প নেই। অনেক কম দক্ষতা আর অভিজ্ঞতা নিয়েও বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে দেয়া যায় শুধুমাত্র ভালো টিম ওয়ার্ক এর জোরে। আমাদের দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টিম ওয়ার্ক করানো হলেও স্কুল গুলোতে এখনো ট্র‌্যাডিশনাল এ্যাপ্রোচ‌ই অনুসরণ করা হয়। প্রচলিত পদ্ধতিতে লেখাপড়ায় বাচ্চারা হয়তো কিছু তাত্ত্বিক জ্ঞান লাভ করে ঠিকই কিন্তু পরবর্তী জীবনে সাংগঠনিক কাজে অদক্ষ‌ই থেকে যায়।
বস্তির শিশুদের টিম লার্নিং এ সংযুক্ত করাটা ছিলো অনেক বড় একটা চ্যালেঞ্জ। একদিকে পারস্পরিক বিরোধ আর অন্যদিকে অভাবের নিপীড়ন। অনেক চড়াই উৎরাই পার করে এখন টিম সহচরীর সদস্যরা একটি শক্তিশালী টিমে পরিণত হয়ে উঠছে। একে অন্যের সাহায্যকারী হয়ে ওঠায় তাদের কারোর‌ই এখন প্রাইভেট টিউশনের প্রয়োজন হয় না। শুধু তাই নয়, বিদ্যালয় থেকে ঝরে পড়া অনেক শিশুই আবার লেখাপড়ার সাথে সংযুক্ত হয়েছে সহচরীদের বদৌলতে।

কিছু পাগলামির গল্প শেয়ার না করলেই নয়। সহচরীর অষ্টম শ্রেণী পড়ুয়া জরিনা কিছুদিন আগে চেয়ার থেকে পড়ে গিয়ে ডান হাতে চোট পায়। ...
17/01/2021

কিছু পাগলামির গল্প শেয়ার না করলেই নয়।
সহচরীর অষ্টম শ্রেণী পড়ুয়া জরিনা কিছুদিন আগে চেয়ার থেকে পড়ে গিয়ে ডান হাতে চোট পায়। কিন্তু ব্যাথার জন্য কি আর লেখাপড়া থেমে যাবে? ডান হাত দিয়ে না পারলেও বাম হাতে লিখে বাড়ির কাজ করে নিয়ে এসেছে পড়া পাগল এই মেয়েটা। তার মতে একদিন পড়া বন্ধ রাখা মানে তো অনেকটুকু পিছিয়ে যাওয়া। নিজে শেখা আর অন্যকে শেখানোর দায়িত্ব ও যে সে নিয়েছে তার ঘাড়ে।
কিন্তু দ্রুত সুস্থতার স্বার্থে সবাই মিলে অনেকটা জোর করেই তাঁকে এখন পাঠানো হয়েছে বিশ্রামে। পুরোপুরি সুস্থ হ‌ওয়ার আগ পর্যন্ত সব কিছু থেকে ছুটি।
জরিনার এই পাগলামি আর শেখার ইচ্ছাই তাকে নিয়ে যাবে বহুদূর।

সেবা পরম ধর্ম। মহামারীর প্রভাবে ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় এবছর শীতে গরম কাপড় কিনতে নিম্নআয়ের মানুষগুলো যখন রীতিমত হিমশিম খ...
08/01/2021

সেবা পরম ধর্ম। মহামারীর প্রভাবে ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় এবছর শীতে গরম কাপড় কিনতে নিম্নআয়ের মানুষগুলো যখন রীতিমত হিমশিম খাচ্ছে তখন তাদের সাহায্যে এগিয়ে এসেছে সহচরীর ছোট্ট ছোট্ট সদস্যরা। ছোট বাচ্চাদের জন্য গরম কাপড় সংগ্রহ করে আজ তারা বিতরণ করেছে বস্তিতে। কাউকে আবার পরম যত্নে পরিয়ে দিয়েছে নিজ হাতে।

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সহচরীদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সেই সাথে যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের ...
16/12/2020

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সহচরীদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সেই সাথে যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হ‌ওয়ায় মর্জিনা এখন আবার ফিরে এসেছে ব‌ই খাতা হাতে। সহচরীদের সাথে তার মুখের এই হাসিই বলে দিচ্...
29/11/2020

বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হ‌ওয়ায় মর্জিনা এখন আবার ফিরে এসেছে ব‌ই খাতা হাতে। সহচরীদের সাথে তার মুখের এই হাসিই বলে দিচ্ছে আনন্দের ব্যাপকতা কতখানি। সকলের দোয়া/আর্শীবাদ আর শুভ কামনায় সহচরীরা এভাবেই এগিয়ে যাবে বহুদূর।

একটি নক্ষত্রের পতন: সহচরীর একজন ছোট্ট সদস্য মর্জিনা। মা-বাবা দুজনেই অসুস্থ হ‌ওয়ায় মাত্র ১০ বছর বয়সেই পরিবারের দায়িত্ব এখ...
20/11/2020

একটি নক্ষত্রের পতন:
সহচরীর একজন ছোট্ট সদস্য মর্জিনা। মা-বাবা দুজনেই অসুস্থ হ‌ওয়ায় মাত্র ১০ বছর বয়সেই পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। এর আগেও মাকে সাহায্য করতে মাঝে মাঝে কাজে যেতে হতো তাই স্বাভাবিক ভাবেই পড়ালেখায় অন্যদের চেয়ে অনেক পিছিয়ে পড়েছিল। কিন্তু সহচরীর অন্যান্য সদস্যদের সহায়তায় কাজের ফাঁকে ফাঁকে গ্রুপ স্টাডিতে যোগ দিয়ে চমকপ্রদ অগ্রগতি হয় তার। ইংরেজী আর গণিতে বেশ পাকা হয়ে ওঠে। কিন্তু এরমধ্যেই হঠাৎ করেই তাঁর মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ায় মায়ের কাজগুলো চালিয়ে নেয়ার ভার তার উপর পরে। তাই এখন আর পড়তে বসা হয় না বান্ধবীদের সাথে। সেই কাক ভোরে কাজে গিয়ে বাসায় ফেরে সন্ধ্যায়। সারাদিন মানুষের বাসায় কাজ করার পর পড়ালেখার শক্তি বা সময় কোনোটাই থাকে না। ব‌ইয়ের সাথে সখ্যতা কমে যাচ্ছে আস্তে আস্তে ই। মাসে মাত্র ২৫০০ টাকা রোজগারের জন্য হয়তো তার লেখাপড়ার ইতি এখানেই।

বেঁচে থাকার আর বাঁচিয়ে রাখার এই লড়াইয়ে মর্জিনার কাছে বিকল্প পথ আছে কি?

18/11/2020

As সহচরী-Sohochori is expanding its operation in other slums, we need few teachers to work voluntarily for the slum children. If anyone is interested, feel free to inbox. Female and residents near Chadnighat area are mostly welcome!

A portion of সহচরী-Sohochori's after today's  weekly meet up. The activities of সহচরী-Sohochori have been successfully  ...
30/10/2020

A portion of সহচরী-Sohochori's after today's weekly meet up. The activities of সহচরী-Sohochori have been successfully expanded to another slum. Convey your best wishes to these little soldiers .

Every year, millions of girls around the world face sexual abuse and exploitation. Most often, abuse occurs at the hands...
19/10/2020

Every year, millions of girls around the world face sexual abuse and exploitation. Most often, abuse occurs at the hands of someone a child knows and trusts. It left them in severe depression, psychological trauma and social isolation.
Members of সহচরী-Shochori has created a platform for their members to share their thoughts regarding sexual abuse. Every Friday they sit for discussion. They talk, they share, they console and sometimes they write when they find it difficult to speak up. The discussion is also effective for the young girls to know what is good touch and bad touch and what to do when someone abuses them.

Let's talk to protect and protest!

13/10/2020

It is an immense pleasure to announce that সহচরী- Sohochori's members have successfully included all the children of a slum in their network. Let's congratulate them for their excellent accomplishment.

Address

Sabia
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহচরী-Sohochori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সহচরী-Sohochori:

Shortcuts

Share

Category