16/08/2026
অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তারিখ: ১৬ আগস্ট ২০২৬, রোজ রবিবার
অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখে অত্র মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহান।
সমাবেশে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার হুজুর। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ—
মোঃ ইজ্জাদুর রহমান সাজ্জাদ, মোঃ মাহবুব হাসান হারেজ, মোঃ এহসানুর রহমান ও মোঃ সুলেমান মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালিক ও মোঃ হারুন মিয়া এবং অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবকবৃন্দ।
সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত উক্ত সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে উপস্থিত সকল অভিভাবক আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।