Sreemangal,Moulvibazar,Sylhet Division

Sreemangal,Moulvibazar,Sylhet Division .Upazila
Sreemangal,Moulvibazar,Sylhet Division
শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীক
সকল শীর্ষ সংগৃহীত সংবাদভিত্তিক ফেসবুক পেইজ

ব্রেকিং নিউজশ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১ঝলক দত্ত, শ্রীমঙ্গল:শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় বাস ও প...
06/06/2026

ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১
ঝলক দত্ত, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোর প্রায় ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় দূরপাল্লার ময়মনসিংহ - সরিষাবাড়ি থেকে আগত উদার পরিবহন যাত্রীবাহী বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সংঘর্ষের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ব্যক্তির নাম লোকমান মিয়া (২৬)। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি উপজেলার লালবাগ এলাকায়।

©ঝলক দত্ত

শ্রীমঙ্গলে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রিপন মিয়া আটকআটক যুবলীগ নেতা রিপন মিয়ামৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. রিপন মি...
31/05/2026

শ্রীমঙ্গলে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা রিপন মিয়া আটক
আটক যুবলীগ নেতা রিপন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. রিপন মিয়া (৫০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। রিপন মিয়া কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের খালিক মিয়ার ছেলে। তার ভৈরবগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপ ব্যবসা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

আটকের বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

তিনি জানান, "রিপন মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়াও মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

©সংবাদ: EYE News

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর ১ জন খুন, গ্রেফতার ১ জন,ছবিঃ অভিযুক্ত জসিম মিয়াশ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়...
07/05/2026

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর ১ জন খুন, গ্রেফতার ১ জন,
ছবিঃ অভিযুক্ত জসিম মিয়া
শ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে।
রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। স্থানীয় ওই মসজিদে ফজরের নামাজ চলাকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ফজর নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার উপর হামলা করে। খুনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।

ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই হত্যাকান্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।

-ঝলক দত্ত

15/04/2026

শ্রীমঙ্গলে পারিবারিক বি'রো'ধের জেরে ছেলের হাতে বাবা খু'ন: মাত্র ৩ ঘন্টার মধ্যেই ঘা'ত'ক ছেলে গ্রে'ফ'তা,র।
-NR Media
১৫/০৪/২০২৫

15/04/2026

শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাস দমনে বিশেষ সাড়াশি অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকাজুড়ে একটি চক্র সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ গত ১২ এপ্রিল ২০২৬ রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ১৩ এপ্রিল রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেল কলোনী এলাকায় তল্লাশি চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ সাগর আহম্মেদ (২৩), পিতা: মোঃ দেলোয়ার হোসেন;
মোঃ ফারুক হোসেন (৩২);
মোঃ আরিফ হোসেন (২৮);
মোঃ শরীফ হোসেন (২৩), পিতা: মৃত বিল্লাল হোসেন, সাং: সোনারবাংলা রোড, এবং মোঃ মিজানুর রহমান মিজান (৩০), পিতা: মৃত আলী আজগর, সাং: মতিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম মুন্না জানান, “শ্রীমঙ্গল থানা এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
-সংগৃহীত

১৩/০৪/২০২৬

29/03/2026

ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মোঃ রমিজ মিয়ার ছেলে নিখোঁজ মোঃ জুনাইদ (১২) এর লাশ পাওয়া উদ্ধার করা হয়েছে। বাদেআলীশা গ্রামের কামার পাড়া নামক স্থানে আজ রাতে তার লাশ উদ্ধার করা হয়।
তথ্যসূত্র: Kazi Gulam Kibria Jewel

শ্রীমঙ্গলে ও মৌলভীবাজার সড়কের মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতশ্রীমঙ্গল ও মৌলভীবাজার সড়কের ভৈরব বাজার এর কাছে কদ...
21/02/2026

শ্রীমঙ্গলে ও মৌলভীবাজার সড়কের মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সড়কের ভৈরব বাজার এর কাছে কদুপুরস্থ শাহপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরস্থ শাহপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩জন নিহত হন। নিহত ৩জনের মধ্যে ২জনের পরিচয় সনাক্ত করা হয়েছে।
নিহত সিএনজি চালক কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা আলী নুর ও অপরজন মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা নিবাসী মৃত ওয়াহিদুর রহমান এর ছোট ছেলে রেহান আহমদ (২৫)। অপর ১ আরেকজন যাত্রীর পরিচয় এখনও সনাক্ত হয়নি।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরস্থ, শাহপুর এলাকায় পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

-সূত্র: ঝলক দত্ত

মৌলভীবাজার ৪ আসনে ১লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী তিনি পেয়েছেন ...
13/02/2026

মৌলভীবাজার ৪ আসনে ১লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ফুটবল- ৩৩৯১১, শাপলা কলি - ৪৮৭৫, মই- ৯৬৯, লাঙ্গল- ৯১০।
সূত্র ও ছবি: Chayer Janapad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের নমুনা ব্যালট পেপার।✅
10/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের নমুনা ব্যালট পেপার।✅

25/01/2026

সাতগাঁও গান্ধী ছড়া ফুটবল মাঠের সামনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
সূত্র: Kazi Gulam Kibria Jewel

Address

College Road, Jurapool
Maulvi Bazar
3210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreemangal,Moulvibazar,Sylhet Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share