15/06/2026
স্বাগতম!
আগামী ১৭ তারিখে মৌলভীবাজার জেলায় প্রথমবারের মতো আগমন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাঁর এ আগমনকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও নতুন উদ্দীপনা।
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
🌹🌺💐
আমরা আশা করি, তাঁর এ সফর মৌলভীবাজারের উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করবে।
আপনার আগমন শুভ হোক, সফল হোক।
শুভেচ্ছান্তে:
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা পরিবার।
14/06/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে আমরা, এই জেলার ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা-কে দ্রুত সরকারিকরণ করে এর নাম “মৌলভীবাজার সরকারি টাউন কামিল মাদ্রাসা” ঘোষণা করা হোক।
🎓 আমাদের মৌলভীবাজার জেলায় অসংখ্য প্রাইমারি স্কুল, হাইস্কুল ও কলেজ ইতোমধ্যে সরকারিকরণ করা হয়েছে। অথচ দুঃখজনকভাবে একটি মাদ্রাসাও এখনো সরকারি হয়নি। এটি আমাদের জেলার শিক্ষা ব্যবস্থার একটি বড় ঘাটতি।
🕌 সিলেটের পবিত্র ভূমি থেকেই এদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাধ্যমে। আমাদের মৌলভীবাজারও গর্ব করে বহন করছে সৈয়দ শাহ মোস্থফা (রহ.)-এর মতো মহান ব্যক্তিত্বের স্মৃতি। সেই ঐতিহ্যের ধারক একটি প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই টাউন কামিল মাদ্রাসা।
🌟 আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের প্রিয় জেলার সাবেক কৃতী সন্তান, প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান যদি আজ বেঁচে থাকতেন, তবে এই প্রতিষ্ঠানটি অনেক আগেই সরকারিকরণ হতো।
🤝 তাই আমরা আশাবাদী, তাঁরই উত্তরসূরী, মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম. নাসের রহমান-এর উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এই দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নেবে।
🙏 মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের বিনীত আবেদন: মৌলভীবাজারের শিক্ষার ভারসাম্য রক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে আরও এগিয়ে নিতে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দ্রুত সরকারিকরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
📣 ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের পক্ষ থেকে এটাই আমাদের জোরালো দাবি।
---
📊 বাস্তবতা ও প্রত্যাশা:
মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করেছেন। কিন্তু দুঃখজনকভাবে এখনো একটি মাদ্রাসাও সরকারিকরণ করা হয়নি।
বর্তমানে সারা বাংলাদেশে মাত্র ৩টি মাদ্রাসা সরকারি রয়েছে।
✨ আমাদের প্রত্যাশা:
👉 নতুন প্রধানমন্ত্রীর হাত ধরেই
👉 প্রথম মাদ্রাসা সরকারিকরণের ঘোষণা আসুক
👉 মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা-কে কেন্দ্র করে
---
#মৌলভীবাজার
#টাউন_কামিল_মাদ্রাসা
#সরকারিকরণ_চাই
13/06/2026
📢 পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিম এর আওতায় আয়োজিত "Startup, Science Project & Innovation Idea Showcasing" প্রোগ্রামে
✨ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা-এর শিক্ষার্থীদের অংশগ্রহণ ✨
এই প্রোগ্রামে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে। 🚀
🔬 বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট,
💡 নতুন আইডিয়ার বাস্তব প্রয়োগ,
🌱 স্টার্টআপ ভাবনার উপস্থাপন—
সব মিলিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়।
👏 এই অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও সম্ভাবনার পরিচয় তুলে ধরেছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা অর্জন করেছে।
💐 সংশ্লিষ্ট সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা।
09/06/2026
📢 গুরুত্বপূর্ণ ঘোষণা 📢
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার
আলিম ১ম বর্ষের বর্ষ সমাপনী পরীক্ষা এবং
দাখিল ১০ম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
🗓️ পরীক্ষা শুরু: ১৪ জুন
⏰ সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে
📌 বিশেষ নির্দেশনা:
✔️ পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে
✔️ প্রবেশপত্র সঙ্গে আনতে হবে
✔️ পরীক্ষার সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে
📢 বি: দ্র:
২০ তারিখ শনিবার ও ২৭ তারিখ শনিবার পরীক্ষার সময়সূচি ভিন্ন হবে। এই দুইদিন ২টি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
⏰ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং
⏰ বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
📚 সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
সাফল্য তোমাদেরই অপেক্ষায়! 🌟
27/05/2026
🕌 মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহে পবিত্র ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহে প্রতি বছরের ন্যায় এবারও তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের লক্ষ্যে জামাতসমূহের সময়সূচি ও ইমামগণের নাম ঘোষণা করা হয়েছে।
🌙 প্রথম জামাত
🕡 সময়: সকাল ৬:৩০ মিনিট
প্রথম জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে মসজিদ এবং অধ্যক্ষ, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) টাউন কামিল মাদরাসা।
সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, খতিব, বায়তুল মোনাওয়ার জামে মসজিদ (স্টেডিয়াম মসজিদ) ও মুহতামিম, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার।
🌙 দ্বিতীয় জামাত
🕢 সময়: সকাল ৭:৩০ মিনিট
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা শামছুজ্জোহা, ইমাম, সুলতানপুর জামে মসজিদ ও মুহতামিম, দাখিল উলুম টাইটেল মাদরাসা।
সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা হাম্মাদ বিল্লাহ, দর্জিরমহল জামে মসজিদ, মৌলভীবাজার।
🌙 তৃতীয় জামাত
🕣 সময়: সকাল ৮:৩০ মিনিট
তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা আকিল উদ্দিন, ইমাম, টাউন দেওয়ানী জামে মসজিদ।
সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা কারী মোঃ মুহাররম আলী, ইমাম ও খতিব, কাজিরগাঁও জামে মসজিদ।
পবিত্র ঈদুল আযহার নামাজ যথাসময়ে আদায়ের জন্য সকল মুসল্লিদের নির্ধারিত সময়ের পূর্বে ঈদগাহে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
#মৌলভীবাজার #ঈদুলআযহা #শাহমোস্তফাঈদগাহ
20/05/2026
🌸 অভিনন্দন ও শুভকামনা 🌸
আলহামদুলিল্লাহ!
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত “সিরাত প্রতিযোগিতা ২০২৬”-এ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র রফিকুল ইসলাম রেদওয়ান ২য় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
এ অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদান্তে
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা
20/05/2026
📢 শিক্ষার্থীদের অবগতির জন্য
আলহামদুলিল্লাহ!
আমাদের প্রতিষ্ঠান-এ ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা সহজেই TAP অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ফি পরিশোধ করতে পারবে।
✅ TAP অ্যাকাউন্ট খুলুন
✅ ঘরে বসেই নিরাপদে ফি পরিশোধ করুন
✅ দ্রুত ও ঝামেলামুক্ত ডিজিটাল সেবা গ্রহণ করুন
📌 TAP অ্যাকাউন্ট খোলার নির্দেশিকা: https://mbtkm.edu.bd/web/single.php?id=34
📌 TAP-এর মাধ্যমে ফি পরিশোধের নির্দেশিকা: https://mbtkm.edu.bd/web/single.php?id=33
সকল শিক্ষার্থীকে দ্রুত TAP অ্যাকাউন্ট খুলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
মাদ্রাসা প্রশাসন
13/05/2026
⚠️ সতর্কতা ⚠️
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, মাদ্রাসায় নির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত ও যথাযথভাবে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমনকি বোর্ড পরীক্ষার মাঝখানে যেসব দিনে গ্যাপ থাকে, সেসব দিনেও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত ক্লাস গ্রহণ করা হয়ে থাকে। পাশাপাশি মাদ্রাসার প্রশাসনিক ও সুশৃঙ্খল কার্যক্রমও যথাযথভাবে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে “মাদ্রাসায় ঠিকঠাকমতো ক্লাস পরিচালিত হয় না” এবং মাদ্রাসার প্রশাসনিক নানা কার্যক্রম সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা মাদ্রাসার সুনাম, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ণ করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়।
মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দায়িত্বশীল অভিভাবকদের এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি সবাইকে সত্য তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হলো।
মাদ্রাসার শৃঙ্খলা, শিক্ষার মান ও সুনাম রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
— কর্তৃপক্ষ
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা
12/05/2026
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় একটি বিশেষ “Cyber Security Awareness Program” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে একটি দক্ষ সাইবার সিকিউরিটি টিম উপস্থিত থেকে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তারা শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা, ফেইক আইডি ও প্রতারণা থেকে সতর্ক থাকা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, সাইবার বুলিং ও হ্যাকিং থেকে নিজেকে রক্ষা করার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের জন্য একটি পরীক্ষারও আয়োজন করা হয়।
এ সময় মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য নানা পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।
এ ধরনের সময়োপযোগী আয়োজন শিক্ষার্থীদের সচেতন ও প্রযুক্তিবান্ধব ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
10/05/2026
আলহামদুলিল্লাহ!
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (মাস্টার্স) ২য় পর্ব ২০২২–২৩ ও কামিল (মাস্টার্স) ১ম পর্ব ২০২৩–২৪ সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব শামছুল ইসলাম মহোদয় ও অন্যান্য শিক্ষকবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বজায় থাকবে—এটাই প্রত্যাশা।
সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা।
#মৌলভীবাজার_টাউন_কামিল_মাদ্রাসা
#কামিল_ফলাফল
#ইসলামি_আরবি_বিশ্ববিদ্যালয়
#অভিনন্দন