Student’s Arena

Student’s Arena Science Study Arena (Sci-Study) is an online based educational platform. For daily sci-feed, stay in TOUCH �

You can do it! Click:Customize one for yours...  🎓
02/07/2020

You can do it! Click:
Customize one for yours... 🎓

রাসায়নিক চিঠি
28/06/2020

রাসায়নিক চিঠি

সময়টা ফিরে আসে নতুনত্ব নিয়ে, আর সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে সর্বদা প্রস্থুত থাকতে হবে। নিজের মধ্যে অভিযোজন ক...
28/06/2020

সময়টা ফিরে আসে নতুনত্ব নিয়ে,
আর সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে সর্বদা প্রস্থুত থাকতে হবে। নিজের মধ্যে অভিযোজন ক্ষমতা তৈরী করতে হবে, নতুন আশায় উজ্জীবিত হয়ে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
আমরা স্বপ্ন ঘুমিয়ে নয়, প্রতিটি effort এ উপলব্ধি করো until we touch our DREAM

কোনো এক সময় তারাও সাধারণ উদ্যোক্তা ছিলো।সফলতা এমনি এমনি আসেনি, তাদের প্রাচুর্যের মূলমন্ত্র একটাই, and this is"HARD WORK"...
28/06/2020

কোনো এক সময় তারাও সাধারণ উদ্যোক্তা ছিলো।
সফলতা এমনি এমনি আসেনি, তাদের প্রাচুর্যের মূলমন্ত্র একটাই, and this is
"HARD WORK"
Keep working, until u touch ur DREAM 🙂

Arrogance can DESTROY us.So we have to be nicer to everyone.
28/06/2020

Arrogance can DESTROY us.
So we have to be nicer to everyone.

লক্ষে অবিচলতা তৈরী করো!তুমি খুবই নিকটে....
28/06/2020

লক্ষে অবিচলতা তৈরী করো!
তুমি খুবই নিকটে....

Bangladesh records biggest jump in coronavirus cases, deaths yet
12/06/2020

Bangladesh records biggest jump in coronavirus cases, deaths yet

Bangladesh has recorded its highest daily spike in both deaths and infections from coronavirus since the outbreak began in the country. The Directo...

12/06/2020


আপনার ড্রিমগুলো কি এতই সস্তা, যে কেউ যখন তখন এসে নাড়িয়ে দিয়ে আপনাকে হতাশ করে দিতে পারে? কার এত ঠ্যাকা পড়েছে আপনাকে নিয়ে ভাবার? কার এত সাধ্য আছে আপনাকে হতাশ করার? কারই বা এত ক্ষমতা আছে আপনাকে সুখী কিংবা সফল করার? হ্যালো ডিয়ার, এত ইমোশনাল কেন আপনি? আপনার লাইফটা কি ১ টাকার বেলুন? কেউ একজন ফুঁ দিয়ে বাতাস ঢুকালে ফুলে যায়, আবার কেউ সুঁই দিয়ে ছোট একটা ছিদ্র করলেই ফুলানো বেলুন চুপসে যায়? এত সস্তা কেন বানাচ্ছেন লাইফকে?

চালের সাথে ডাল মিশিয়ে কেউ কেউ চোখ বন্ধ করে স্বপ্ন দেখে একটু পরেই কাচ্চি বিরানী হয়ে যাবে, তাহলে তাকে কী বলা যায়? সোজা বাংলায় বলদ। আপনি যা করবেন তাই তো ফেরত পাবেন। কম্পিউটারে শাকিব খানের সিনেমা ডাউনলোড করে, ফোল্ডারে সালমান খানের ছবি খুঁজলে আপনাকে কী বলা যায়? আমি সত্যজিৎ এগুলোকে স্বপ্ন বলি না। এগুলোকে বলি আঁতেল।

ব্যাংক একাউন্ট একটা খুলে রেখেছেন বলেই কি সেখানে অটো টাকা জমতে থাকবে? আরে ভাই, আপনাকে প্রতি মাসে সেখানে টাকা জমা দিয়ে আসতে হবে। তবেই সেখানে টাকা জমবে। লাইফটা আপনার, কাজগুলোও আপনাকে করতে হবে। বড় বড় স্বপ্ন দেখে কেউ বড় কিছু অর্জন করেনি। যা হওয়ার স্বপ্ন দেখছেন তা পূরণ করার মত ইফোর্ট আপনি দিতে পারবেন কিনা তা আগে ঠিক করুন।

লাইফে কারা বেশি হতাশ হয় জানেন? ঐ যে চাল আর ডাল মিক্স করে যারা কাচ্চি বিরানী হবে বলে আশা করে তারা। পুকুর পাড়ে বসে যতই বোয়াল মাছ ধরার স্বপ্ন দেখেন না কেন, সেই পুকুরের বোয়াল মাছ এসে আপনার সামনে বসে থাকবেনা। আপনাকে কাদা পানিতে জাল নিয়ে নামতে হবে তবেই বোয়াল মাছ খাওয়ার স্বপ্ন পূরণ হবে।

আপনার কাজই আপনাকে হতাশ করবে। ১০০ মিটার দৌঁড়ানোর পর আপনি ২০০ মিটার দৌঁড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে হতাশ আপনি হবেন না তো কে হবে? ব্যর্থ আপনি হবেনা তো কে হবে?

আরে রাখেন আপনার হাই ক্লাস চিন্তা আর উচ্চাভিলাষী স্বপ্ন? কেউ একজন মাইক্রোফোন হাতে নিয়ে মোটিভেশনাল স্পিচ দিয়ে বলতে লাগলো - 'লাইফে বড় কিছু করতে হলে বড় স্বপ্ন দেখতে হবে।" আর আপনিও মোটিভেটেড হয়ে ভাড়া বাসায় ৫০০০ টাকা বাসা ভাড়া বাকি রেখে আমেরিকায় ৫ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি করার স্বপ্ন দেখছেন। আবার কোনো এক বুদ্ধিজীবী এসে আপনাকে বলে গেল - 'ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ভালো না', আর আপনিও সাথে সাথে বড় সফলতার যোগ্যতা থাকা সত্ত্বেও স্বপ্ন দেখা বন্ধ করে দিলেন। হ্যালো ডিয়ার, লাইফটা কি আপনার নাকি অন্য কারো?

যা হতে চান তা আপনি অবশ্যই হতে পারবেন তবে ছোট্ট একটা শর্ত - আপনাকে অবশ্যই সেটা না হওয়া পর্যন্ত লেগে থাকতে হবে। এই লেগে থাকার মানসিকতা থাকেনা বলেই আমরা দুনিয়ার সব কাজ করি অথচ কোনো কাজেই সফল হতে পারিনা। এতটাই অধৈর্য আমরা, চুষে খাওয়ার সিভিট ও আমরা অল্প একটু চুষে দাঁত দিয়ে চিবিয়ে ভেঙে খেয়ে ফেলি। স্বপ্ন সেটার জন্যই দেখুন যেটা পূরণ করার জন্য আপনি হাইয়েস্ট সেক্রিফাইজ করতে পারবেন। স্বপ্ন দেখা থেকে শুরু করে পূরণ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে অনেক কিছুই ঘটে যাবে, অনেকে আপনাকে পাগলও বলবে, কেউ কেউ আপনাকে হতাশও করবে। এসব মেনে নিতে না পারলে ঘরেই বসে থাকুন। স্বপ্ন পূরণ করা আপনার কাজ না। আর এসব মেনে নিয়ে জাম্প দিতে পারলে, স্বপ্ন আপনার পূরণ হবেই। আপনার স্বপ্ন নিয়ে কাউকে নেগেটিভ বলার ফ্লোর দিবেন না। ওরা আপনাকে নিয়ে যায় বলুক, যায় করুক, ব্যঙ্গ বিদ্রুপ যা খুশি করতে দিন কিন্তু আপনাকে থামিয়ে দেয়ার ক্ষমতা যেন কারো হাতে আপনি তুলে না দেন৷
____________________
Satyajit Chakraborty
Writer, Entrepreneur & Corporate Trainer
Chairman, Nuclueus Group
Founder, Bangladesh Career Club
from his Official FB Page

12/06/2020

এক গ্রামে এক জেলে ছিলেন। সে প্রতিদিন মাছ ধরতে নদীতে যেত। যেসব মাছ ধরত তা সে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একবার জেলেটি প্রতিদিনের মত মাছ ধরতে নদীতে জাল মারলেন। আজ তার জালে একটা বড় মাছ আটকা পড়লো। জেলে খুব খুশি। সে চিন্তা করলো আজ এই মাছ সে বিক্রি করবে না। পরিবারের সবাই মিলে খুব আনন্দ নিয়ে খাবে।

মাছটা নিয়ে যখন সে বাড়ি যাচ্ছিল তখন তার এলাকার এক ক্ষমতাশালী লোক এসে তার সামনে পড়লো। লোকটার নজর পড়লো জেলের মাছের দিকে। সে জেলেকে বললো - 'তুই কোথায় পেয়েছিস এই মাছ?'
জেলে ভয় পেয়ে কাচুমাচু হয়ে বললো - 'আমি নদীতে জাল ফেলে এই মাছ ধরেছি।'

এবার ঐ ক্ষমতাবান লোকটি হুংকার দিয়ে বললো- 'এই মাছটা অনেক বড়। এটা আমাকে দিয়ে দেয়। আর না হলে কাল থেকে আর এই এলাকায় তুই মাছ ধরতে পারবি না।'

এটা শুনে ভয়ে জেলে তার স্বাদের বড় মাছটা লোকটার হাতে তুলে দেয়।' এরপর জেলে আকাশের দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ে।

ক্ষমতাবান লোকটি জ্যান্ত মাছটি নিয়ে যখন তার নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখন মাছটা লোকটার আঙুলে একটা কামড় বসিয়ে দেয়। কিন্তু মাছের এই ছোট কামড় লোকটার অনুভুতি সৃষ্টি করতে পারেনি। কিন্তু কিছুদিন পর দেখা গেলো ঐ কামড় দেয়া স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

এবার লোকটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ঐ ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু কিছুদিন পর দেখা গেল ক্ষতটা আরো বড় হয়ে গেছে। তখন ডাক্তার বললো তার আঙুলটা কেটে ফেলতে হবে নয়তো এই ক্ষত'র কারণে তার কব্জি পর্যন্ত কাটতে হতে পারে। সে রাজি হয়ে গেল। ডাক্তার তার আঙুলটা কেটে ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু কিছুদিন পর দেখা গেল তার ক্ষত আরো গভীরে চলে গিয়েছে। ডাক্তার এবার তার ব্যান্ডেজ খুলে তাকে বললো তাকে হাতের কব্জি পর্যন্ত কেটে ফেলে দিতে হবে নয়তো পরে তার পুরো হাতটা কেটে ফেলতে হতে পারে।

লোকটা এবার আরো ভয় পেয়ে গেল। সে ডাক্তারের কথামত হাতের কব্জি কেটে ব্যান্ডেজ করে নিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার ব্যান্ডেজ খুলে দেখা গেল তার ক্ষত আরো গভীরে। এবার তার পুরো হাতটিই কেটে ফেলে দিতে হবে নয়তো এটা তার শরীরে ক্যান্সারের সৃষ্টি করবে এবং এতে লোকটি মারা যেতে পারে।

এবার লোকটি ডাক্তারের কাছে গেলে ডাক্তার অপারেশন করিয়ে তার হাত কেটে ফেলে দিয়ে সেখানে ব্যান্ডেজ করে দিল। কিন্তু কিছুদিন পর লোকটি এবার ব্যান্ডেজ খুলতে যেতে ভয় পাচ্ছে। কারণ প্রতিবার তার ক্ষত বেড়েই চলেছে। সে এবার ভয়ে ভয়ে একজন দরবেশের কাছে গেল। দরবেশকে সব খুলে বললো। দরবেশ বললেন- 'তুমি কি কখনো কারো ক্ষতি করেছে? কেউ কি তোমাকে অভিশাপ দিয়েছে?'

লোকটি চিন্তায় পড়ে গেল। সে বলল- আমি একবার এক জেলের কাছ থেকে জোর করে একটা বড় মাছ ছিনিয়ে নিয়েছিলাম। সেই মাছ আমাকে আঙুলে ক্ষত সৃষ্টি করেছে।'

দরবেশ বললো- 'তুমি সেই লোকটিকে খুঁজে বের করো এবং তার কাছে ক্ষমা চাও।'

এবার সেই ক্ষমতাবান লোকটি জেলেকে খুঁজতে লাগলেন এবং পেয়েও গেলেন। সে জেলের কাছে গিয়ে তার কাজের জন্য অনুশোচনা করলেন। লোকটা জেলেকে জিজ্ঞেস করলেন- 'ভাই তুমি কি আমাকে কোনো অভিশাপ দিয়েছ, যার জন্য আজ আমার এই অবস্থা?'

জেলেটি বলল- ' আপনি অনেক ক্ষমতাবান। আমি আপনার সাথে পেরে উঠবোনা। আপনি যেদিন আমার স্বাদের মাছটি জোর করে নিয়ে গেলেন, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি৷ কিন্তু আমি যেহেতু অসহায় তাই প্রতিবাদ করার সাহস আমার ছিল না৷ আমি শুধু আকাশের দিকে তাকিয়ে স্রষ্টাকে বলেছিলাম-

হে প্রভু লোকটা তার শক্তি আমাকে দেখিয়েছে, তুমি তোমার শক্তি তাকে দেখিয়ে দাও।"

কী বুঝলেন ঘটনাটি থেকে৷ অসহায় জেলের শেষ কথাটি আবার পড়ুন। সে তার স্রষ্টাকে বলেছে - "হে প্রভু লোকটা তার শক্তি আমাকে দেখিয়েছে, তুমি তোমার শক্তি তাকে দেখিয়ে দাও।"

বইঃ সাকসেস হান্টার
লেখকঃ Satyajit Chakraborty

[ পুনশ্চঃ ক্ষমতা পেয়ে এমন কোনো কাজ করবেন না, যেন কারো একটা দীর্ঘশ্বাস আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে।]
___________________
Satyajit Chakraborty
Writer, Entrepreneure & Corporate Trainer
Chairman, Nucleus Group
Founder, Bangladesh Career Club

Michael Faradeyসাধারণ কেউ ছিলেন না। স্টেইটমেন্টঃ (বিখ্যাতদের) Albert Einstein kept a picture of Faraday on his study wal...
31/03/2020

Michael Faradey
সাধারণ কেউ ছিলেন না।
স্টেইটমেন্টঃ (বিখ্যাতদের)
Albert Einstein kept a picture of Faraday on his study wall, alongside pictures of Isaac Newton and James Clerk Maxwell.
Physicist Ernest Rutherford stated, "When we consider the magnitude and extent of his discoveries and their influence on the progress of science and of industry, there is no honour too great to pay to the memory of Faraday, one of the greatest scientific discoverers of all time."

১+১ নট ইকুয়াল টু ২ইকুয়েশনটা সাধারণ গণিতে ভূল কিন্তু কম্পিউটারের ভাষায় সঠিক। এটাকে বাইনারী বলা হয়৷ বাইনারী সম্পর্কে সর্বপ...
31/03/2020

১+১ নট ইকুয়াল টু ২
ইকুয়েশনটা সাধারণ গণিতে ভূল কিন্তু কম্পিউটারের ভাষায় সঠিক। এটাকে বাইনারী বলা হয়৷
বাইনারী সম্পর্কে সর্বপ্রথম প্রাক্টিকাল ধারণা দেন স্যার লিবনিজ।

Address

Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student’s Arena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Student’s Arena:

Shortcuts

Share

Category