Enjoy Chemistry with Abdul Khalek

Enjoy Chemistry with Abdul Khalek salamun alaikum. Here we provide Academic lectures of S.S.C & H.S.C
students. also we provide here medical preparation lectures. Stay tune!

so,
if you want to learn Chemistry with Md Abdul Khalek sir.

02/07/2023

★ সম-আয়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায় কেন?
উত্তর- লা- শ্যাতেলীয় নীতি অনুসারে আমরা জানি, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেলে, বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়। সময়ান প্রভাবে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। একারণে, দ্রাব্যতা হ্রাস পায়।
অথবা, প্রতিটি পদার্থের ক্ষেত্রে, দ্রাব্যতার গুণফল বা Ksp মান ধ্রুবক থাকে। সম-আয়ন প্রভাবে , ক্যাটায়ণ অথবা অ্যানায়ণের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে, Ksp এর মান বেড়ে যাওয়ার কথা। Ksp এর মান ধ্রুবক রাখার জন্য, দ্রাব্যতা হ্রাস পায়।

02/07/2023

★তাপ উৎপাদী বিক্রিয়ায়, তাপমাত্রা বৃদ্ধি করা হলে- বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয় কেন?
Note- 1. সাধারণত সংযোজন বিক্রিয়া গুলো তাপ উৎপাদী এবং বিয়োজন বিক্রিয়াগুলো তাপহারী হয়। অর্থাৎ, কোন কিছু ভাঙতে তাপের প্রয়োজন হয়।
*উত্তর- তাপউৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করা হলে, অতিরিক্ত তাপ ( তাপ কাজ করবে বিয়োজনে, এবং সংযুক্ত অংশ থাকে ডানে) উৎপাদের বিয়োজনে ব্যয় হয়। একারণে, বিক্রিয়া পশ্চাৎ দিকে বা বিক্রয়কের দিকে ধাবিত হয়।

22/06/2022

★ বেনজিনের বহুপ্রতিস্থাপকে সমানুর সংখ্যা -
১। বেনজিনে ২টি প্রতিস্থাপক থাকলে- সমানুর সংখ্যা -৩টি।
২। বেনজিনে ৩টি প্রতিস্থাপক থাকলে এবং প্রতিস্থাপক গুলো একই হলে-সমানু ৩টি। প্রতিস্থাপক ২ধরণের থাকলে -সমানু ৬টি। প্রতিস্থাপক ৩ ধরণের হলে সমানু-১০টি।

★ প্রশ্ন- C6H4(CH3)2[জাইলিন] যৌগে সমানু কতটি?

★ সমানুর সংখ্যা-★ অ্যালকোহল + ইথারঃসাধারণ সংকেতঃ CnH2n+2 O★অ্যালকোহলীয় সমানুর সংখ্যা -কার্বন সংখ্যা-১ হলে, সমানু ১টিকার্...
13/06/2022

★ সমানুর সংখ্যা-
★ অ্যালকোহল + ইথারঃ
সাধারণ সংকেতঃ CnH2n+2 O
★অ্যালকোহলীয় সমানুর সংখ্যা -
কার্বন সংখ্যা-১ হলে, সমানু ১টি
কার্বন সংখ্যা-২ হলে, সমানু ১টি
কার্বন সংখ্যা -৩ হলে, সমানু ২টি
কার্বন সংখ্যা-৪ হলে, সমানু ৪টি
কার্বন সংখ্যা -৫ হলে, সমানু ৮টি।

★ ইথার সমানুর সংখ্যা =
অ্যালকোহলীয় সমানুর সংখ্যা-১।

* যেমন --C4H10 O যৌগে সমানুর সংখ্যা -
অ্যালকোহলীয় সমানু= ৪
ইথার সমানু= অ্যালকোহলীয় সমানু-১=৪-১=৩
মোট সমানু= ৪+৩=৭

★ বাঁকি গুলোর উত্তর কমেন্টে দাও।

অ্যালকেনে সমানুর সংখ্যা-
13/06/2022

অ্যালকেনে সমানুর সংখ্যা-

DU-Ka unit
11/06/2022

DU-Ka unit

08/06/2022

★ হুন্ডের নীতি সংক্রান্ত MCQ-
১। একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাস এ নীতি অনুযায়ী হয়।
যেহেতু, s উপস্তরের ক্ষেত্রে ১টি মাত্র অরবিটাল। শুধু s, একারণে s block মৌল সমূহ হুন্ডের নীতি অনুসরণ করেনা।
s উপস্তর ছাড়া অন্যান্য উপস্তরে ( যেমন- p/d/f) একই শক্তির বিভিন্ন অরবিটাল বিদ্যমান। একারণে, p/d/f block মৌলগুলো হুন্ডের নীতি অনুসরণ করে।
★ ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে, সেটি সে ব্লকের মৌল হয়।
যেমন-
Fe-1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6.
মৌলটি d ব্লকের।
★ হুন্ডের নীতি অনুযায়ী / বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করতে পারতে হবে।
★ প্রশ্নে কোন মৌলের বিজোড় ইলেকট্রনে সংখ্যা চাইলে, হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে বের করতে হবে।
যেমন- ক্রোমিয়ামে বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি?
উঃ ৬টি।

08/06/2022

★ অধ্যায়-২ (১ম পত্র) এর জন্য ক নং প্রশ্ন-
১। আলফা কণা, অরবিট, অরবিটাল, কেলাসন, শিখা পরীক্ষা আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে? ★★★
২। আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতিটি লিখ।★
৩। স্টার্ক প্রভাব এবং জীম্যান প্রভাব কী, নোড কী, নোডাল প্ল্যান কী, কোয়ান্টাম লম্ফ কী ?
৪। পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আয়নের ইলেকট্রন বিন্যাস।★★
৫। দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? ★★
৬। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটি লিখ।
৭। তড়িৎ চুম্বকীয় বর্ণালি কাকে বলে? ★
★ যে প্রশ্নের উত্তর প্রয়োজন- তা কমেন্ট করে জানাবে।

08/06/2022

★ অধ্যায়-২ (১ম পত্র)
১। অরবিট- পরমাণুর ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে।

২। অরবিটাল - শক্তিস্তরের যে অঞ্চলে ইলেকট্রন থাকার সম্ভাবনা ৯০-৯৫%, শক্তিস্তরের সে অঞ্চলকে অরবিটাল বলে।

08/06/2022

#অধ্যায়-২(১ম পত্র)
১। দ্রাব্যতা- 100g দ্রাবকে, যে পরিমান দ্রব যোগ করলে, দ্রবণটি সম্পৃক্ত হয়, তাকে ঐ দ্রবণের দ্রাব্যতা বলে।
★ নোট- দ্রাব্যতা থাকলে বুঝবে, দ্রাবক ১০০ গ্রাম এবং দ্রবের পরিমাণ দ্রাব্যতার সমান।
★ যেমন- কোন যৌগের দ্রাব্যতা ৫০ বললে,
এখানে, দ্রব-৫০ গ্রাম, দ্রাবক-১০০গ্রাম। দ্রবণ= দ্রব + দ্রাবক = ১৫০গ্রাম।

★ প্রশ্ন- একটি যৌগের দ্রাব্যতা ৪০। একজন ৫০০ গ্রাম পানিতে ১৫০ গ্রাম দ্রব যোগ করে দেখলো, দ্রবণটি সম্পৃক্ত হয়নি। আর কত গ্রাম দ্রব যোগ করলে, দ্রবণটি সম্পৃক্ত হবে?

★ সম্পৃক্ত দ্রবণ- কোন একটি দ্রাবক, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, দ্রাবকে ঐ পরিমাণ দ্রব যোগ করলে, যে দ্রবণ তৈরী হয়, তাকে সম্পৃক্ত দ্রবণ বলে।

যেমন- ১০০ গ্রাম পানি সর্বোচ্চ ৩৬গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করতে পারে। যদি ১০০ গ্রাম পানিতে ৩৬গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়, তাহলে যে দ্রবণটি তৈরী হবে, সেটিই হলো সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ।

08/06/2022

★ এইচএসসি-২০২২ এবং ২০২৩ ব্যাচের জন্য ক এবং খ নং প্রশ্ন উত্তরসহ পর্যায়ক্রমে দেওয়া হবে ইনশাআল্লাহ।

06/06/2022

★ নিজেকে যাচাই করো-
১। 3p অরবিটালে-
i. n=3 ii. l = 0,1,2
iii. m= -3,-2,-1,0,+1,+2,+3.
সঠিক উত্তর কোনটি?

Address

Maulvi Bazar
3223

Telephone

+8801722596346

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enjoy Chemistry with Abdul Khalek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Enjoy Chemistry with Abdul Khalek:

Shortcuts

Share

Category