খেদমতুল কুরআন মাদরাসা উত্তর লামুয়া,কালাপুর

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • খেদমতুল কুরআন মাদরাসা উত্তর লামুয়া,কালাপুর

খেদমতুল কুরআন মাদরাসা উত্তর লামুয়া,কালাপুর শায়খুল হাদিস আল্লামা ছাদিকুর রহমান রহঃ এর প্রতিষ্ঠিত

10/07/2026

📢 জরুরি এ'লান 📢

আলহামদুলিল্লাহ!
০৪ সফর ১৪৪৮ হিজরি
১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার
থেকে আমাদের মাদরাসার ১ম সাময়িক পরীক্ষা আরম্ভ হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা সকল তালিবুল ইলিমকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণের তৌফিক দান করুন। আমিন।

13/06/2026

"হে প্রশান্ত আত্মা! তুমি তোমার পালনকর্তার সমীপে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।" (সূরা আল-ফজর: ২৭-২৮)

​অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শ্রদ্ধেয় মাওলানা Nayem Bin Kalam রাজাপুরি হুজুর) সাহেবের পরম শ্রদ্ধেয়া আম্মাজান আজ সকাল ১১:১৪ মিনিটে এই নশ্বর দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মায়ের বিদায়ের চেয়ে বড় কোনো শূন্যতা আর হতে পারে না। মাতৃহারা হওয়ার এই কঠিন মুহূর্তে আমরা আমাদের প্রিয় হুজুর ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আম্মাজানকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই মহা শোক সইবার ধৈর্য (সবরে জামিল) দান করুন। আমীন।

​📌 জানাজার নামাজ ও দাফনের সময়সূচি:
​সময়: আজ বাদ আছর।
​স্থান: মরহুমার নিজ বাড়ি।​

দ্বীনি ভাই ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যথাসময়ে জানাজায় শরিক হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় শরিক হবেন এবং হুজুরের আম্মার জন্য খাস অন্তরে দোয়া করবেন।

৩০/০৪/২০২৬ রোজ বৃহস্পতিবার আমাদের খেদমতুল কুরআন মাদ্রাসার জন্য অত্যন্ত আবেগঘন একটি দিন। দীর্ঘ ৬টি বছর যে মানুষটি তাঁর মে...
05/05/2026

৩০/০৪/২০২৬ রোজ বৃহস্পতিবার আমাদের খেদমতুল কুরআন মাদ্রাসার জন্য অত্যন্ত আবেগঘন একটি দিন। দীর্ঘ ৬টি বছর যে মানুষটি তাঁর মেধা, শ্রম এবং ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, সেই প্রিয় রেজাউল স্যার আজ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন।

​৬ বছর সময়টা খুব কম নয়। এই দীর্ঘ পথচলায় তিনি শুধু একজন শিক্ষক হিসেবে নন, বরং একজন অভিভাবক এবং পথপ্রদর্শক হিসেবে আমাদের মাদ্রাসার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। তাঁর পড়ানোর ধরণ, শিক্ষার্থীদের প্রতি তাঁর মমতা এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য তাঁর ত্যাগ আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব।

​বিদায় মানেই শেষ নয়, বিদায় হলো নতুন কোনো সূচনার পথচলা। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা উনার পরবর্তী জীবনকে আরও বরকতময় করুন। তিনি যেখানেই যান, কুরআনের এই খেদমত যেন তাঁর জীবনের পাথেয় হয়ে থাকে।

​প্রিয় রেজাউল স্যার,

আপনার অভাব আমরা প্রতিটি পদক্ষেপে অনুভব করব। এই মাদ্রাসার প্রতিটি ধূলিকণা এবং শিক্ষার্থীদের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন আপনার কর্মের মাধ্যমে। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা এবং শুভকামনা।

​আল্লাহ আপনার সহায় হোন।

গতকাল অর্থাৎ ০২/০৪/২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার, আমাদের মাদ্রাসায় আগমন করেছিলেন বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব, আমাদের মোহতাম...
03/04/2026

গতকাল অর্থাৎ ০২/০৪/২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার, আমাদের মাদ্রাসায় আগমন করেছিলেন বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব, আমাদের মোহতামিম সাহেবের নিসবতি ছোট ভাই আলহাজ মুমিন আহমদ সাহেব।
​মাদ্রাসায় আগমন উপলক্ষে শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন এলাকার মুরুব্বি, মাদ্রাসার আসাতিজা ও উলামায়ে কেরামগণ। তিনি এবং তাঁর সাথিরা এলাকাবাসী, মাদ্রাসা, মোহতামিম সাহেব ও শিক্ষক-ছাত্রদের ভূয়সী প্রশংসা করেন।

আলহামদুলিল্লাহ! ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ।অদ্য ২৮ রমজান সকাল ১০ ঘটিকায় আল খলীল কোরআন শিক্ষা বোর্ড ...
18/03/2026

আলহামদুলিল্লাহ! ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ।
অদ্য ২৮ রমজান সকাল ১০ ঘটিকায় আল খলীল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ অনুমোদিত,শায়খুল হাদীস আল্লামা ছাদিকুর রহমান রহঃ এর প্রতিষ্ঠিত খেদমতুল কুরআন মাদরাসা উত্তর লামুয়া,কালাপুর শ্রীমঙ্গল এর মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম,এলাকার মুরুব্বিয়ান ও যুবকবৃন্দ—সকলেই মাদ্রাসার ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করেন।
পরিশেষে দেশ-প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষী ও মুর্দেগানের জন্য খতমে কুরআন পরবর্তী আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
আল্লাহ তায়া’লা প্রিয় প্রতিষ্ঠানকে কবুল করুন আমিন।

আলহামদুলিল্লাহ।সুম্মা আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা মহান আল্লাহ তাআলা`র অসংখ্য, অগণিত ও অজস্র শুকরিয়া আদায় করছি যে, মহান ...
17/01/2026

আলহামদুলিল্লাহ।সুম্মা আলহামদুলিল্লাহ।

প্রথমেই আমরা মহান আল্লাহ তাআলা`র অসংখ্য, অগণিত ও অজস্র শুকরিয়া আদায় করছি যে, মহান আল্লাহ তাআলার অপার রহমতে ও নুসরতে দেশ বরেণ্য আলেম শায়খুল হাদীস আল্লামা ছাদিকুর রহমান রহঃ এর প্রতিষ্ঠিত খেদমতুল কুরআন মাদরাসা উত্তর লামুয়া,কালাপুর শ্রীমঙ্গল এর ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল সফল, সুন্দর ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ।

মাহফিলকে সফলভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশ/প্রবাস থেকে এলাকার মানুষের সার্বিক সহযোগিতা আমাদের অভিভূত করেছে।মাদরাসার প্রতি আপনাদের এ ভালোবাসা অতুলনীয়।সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন জ্ঞাপন করছি।
সাথে সাথে সবার কাঙ্খিত খেদমত আঞ্জাম দিতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমাদের ভুলত্রুটি সমুহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা প্রকাশ করছি।
দ্বীনের প্রতি,মাদরাসার প্রতি আপনাদের এ নিঃস্বার্থ ও নিষ্টাপূর্ণ ভালোবাসার বদলা দেয়ার সামর্থ্য আমাদের নেই!দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দান করুন।নাজাতের উসিলা বানান হে আল্লাহ।আপনি কবুল করুন হে আল্লাহ।
আল্লাহ তাআলা মাদরাসাকে উত্তরোত্তর উন্নতি দান করুন।আপনাদের আন্তরিক দোআ ও সর্বাত্মক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি।
------------ কৃতজ্ঞতায় ---------
মাওলানা সাইদুর রহমান কাওছার সাহেব।
মুহতামিম অত্র মাদ্রাসা।

আলহামদুলিল্লাহ গত কাল ০৪-১০১-২০২৬ইং রোজ রবিবার বাদ এশা মাদ্রাসা মসজিদে,মাদ্রাসার আগত ১৬ জানুয়ারি ২০২৬ইংঃ রোজ শুক্রবার ১১...
05/01/2026

আলহামদুলিল্লাহ গত কাল ০৪-১০১-২০২৬ইং রোজ রবিবার বাদ এশা মাদ্রাসা মসজিদে,মাদ্রাসার আগত ১৬ জানুয়ারি ২০২৬ইংঃ রোজ শুক্রবার ১১তম বার্ষিক মাহফিল,মাহফিল সফল ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাদ্রাসা এলাকার সকল যুবক ও মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো,উপস্থিত সকলেই আগত মাহফিলকে সফল করতে সকলে একযোগে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

পরিশেষে আমাদের মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শ্রীমঙ্গলী হজুর(রহঃ)একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা সাইদুর রহমান কাওছার (দাঃবাঃ) লন্ডন থেকে মোবাইলে যুক্ত হয়ে মিটিংয়ে আগত সকল উপস্থিতিদের আন্তরিক মোবারক বাদ জানিয়ে মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

আল্লাহ মাহফিলের সকল কার্যক্রম তাঁর কুদরতি সাহায্য দ্বারা পূর্ণ করে দিন আমিন।

আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উস্তাদ, মরহুম কারী শফিকুর রহমান (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা, মাওলানা "হিফজুর রহমান" উমান ...
11/09/2025

আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন উস্তাদ, মরহুম কারী শফিকুর রহমান (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা, মাওলানা "হিফজুর রহমান" উমান থেকে ছুটিতে মাতৃভূমি বাংলাদেশে আগমন করেন। আসার সময় তিনি মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামদের জন্য সুন্নাহ সামগ্রী হাদিয়া নিয়ে আসেন। আমরা সকল আসাতিজায়ে কেরামগন উনার হাদিয়া পেয়ে অত্যান্ত খুশি হয়েছি।
আল্লাহ তা'য়ালা উনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন আমিন ।

Address

Maulvi Bazar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেদমতুল কুরআন মাদরাসা উত্তর লামুয়া,কালাপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share