16/10/2025
আলহামদুলিল্লাহ, HSC পরিক্ষায় এইবার ও আমাদের মাদ্রাসায় একটা A+ (GPA:5) আসছে।
Assalamu-alaikum. Noyabazar, Juri, Moulvibazar, Sylhet.
16/10/2025
আলহামদুলিল্লাহ, HSC পরিক্ষায় এইবার ও আমাদের মাদ্রাসায় একটা A+ (GPA:5) আসছে।
15/09/2025
01/07/2025
অভিনন্দন 💐
আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র। দাখিল ২০১৩ এবং আলিম ২০১৫ সেশনের শিক্ষার্থী। পাতিলাসাংগন গ্রামের সিরাজ উদ্দিন খান সাহেবের ছেলে। শরিফ উদ্দিন খান, ৪৪তম বিসিএস এ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করায় উনাকে জানাই প্রানঢালা শুভেচ্ছা।
26/01/2025
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প "কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২৪" জুড়ী পূর্ব শাখার কেন্দ্র আমাদের নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
তারিখ:-০২-১১-২০২৪
আলহামদুলিল্লাহ Noyabazar Ahmodia Fazil Madrasah
আলিম পরীক্ষা ২০২৪ ইং জিপিএ ৫ একটি।
পাশের হার ৯৩.১৮%
৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ ৪১ জন।
এতদ্বারা নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ২০২৪ইং সনের আলিম পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে জানানো যাইতেছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিম্নবর্ণিত কাগজাদি আগামী ০৮/০৯/২৪ রোজ রবিবার অফিস চলাকালীন সময়ে মাদ্রাসায় জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল
১/২০২৪ ইং সনের আলিম পরীক্ষার প্রবেশ পত্র
২/ দাখিল পরীক্ষার মুল মার্কশীট
৩/ জেডিসি পরীক্ষার মুল মার্কশীট
#বিষয়টি_অতিব_জরুরি
07/08/2024
ক্লিন নয়াবাজার কর্মসূচি
তারিখ ৮ আগষ্ট বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকা
স্থান: নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা সম্মুখে
প্রিয় নয়াবাজার, বড়ধামাই, দ্বহপাড়া ও পাশ্ববর্তী এলাকার, সাধারণ শিক্ষার্থী ও সচেতন সমাজ এবং ব্যবসায়ীবৃন্দ আমরা এলাকার সাধারণ শিক্ষার্থী, তরুণেরা মিলে আগামীকাল নয়াবাজার পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।
সারা দেশের ন্যায় আমাদের এলাকাও হোক আবর্জনামুক্ত।ইনশা আল্লাহ আমাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল আমরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিব, আশাকরি সবাই আমাদের হাতে হাত মিলে এই মহতী কাজে অংশ নিবেন।
আপনারা যারা পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করবেন অন্তত একটি ঝাড়ু নিয়ে আসবেন। গ্লাবস, মাস্ক বা অন্যান্য উপকরণ আমরা ব্যবস্থা করবো।
ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে
আপনাদের সুপরিচিত জুড়ি উপজেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ Noya Bazar Ahmodia Fajil Madrasha আলিম ১ম বর্ষে ভর্তি চলিতেছে। ২০২৪ ইং সনের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে আগামী ১৯/০৫/২৪ ইং রোজ রবিবার থেকে ০৫/০৬/২৪ইং রোজ বুধবারের মধ্য অফিস চলাকালীন সময়ে ফরম সংগ্রহ করে ভর্তি হওয়ার জন্য আহবান করা যাচ্ছে।
#সংযুক্তি
১। দাখিল পরীক্ষার প্রবেশপত্র ও রেজি: কার্ডের ফটোকপি।
২। শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদের ইংরেজি, বাংলা ফটোকপি।
৩। পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪। রঙিন পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি।
আহবানক্রমে
অধ্যক্ষ
নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা।
জুড়ি, মৌলভীবাজার।
এতদ্বারা নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ২০২৩—২০২৪ইং সেশনের ভর্তিকৃত ফাজিল ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের জানানো যাইতেছে যে, আগামী ১৫/০৫/২০২৪ইং রোজ বুধবার হইতে তাদের শ্রেণিকার্যক্রম শুরু হইবে। তাই সকল শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা।
জুড়ি, মৌলভীবাজার।