Siddek Ali High School

Siddek Ali High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siddek Ali High School, School, সুজানগর, Maulvi Bazar.

📢 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি 📚✍️
15/01/2026

📢 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি 📚✍️

12/01/2026

জরুরি নোটিশ

ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৩/০১/২০২৬ খ্রিঃ রোজ মঙ্গলবার ৭ম থেকে ৯ম শ্রেণীর সরকারি পাঠ্যবই বিতরণ করা হবে।
সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে বই সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়
সুজানগর, বড়লেখা, মৌলভীবাজার।

📚✨ বই উৎসব ২০২৬ ✨📚আজ নতুন বইয়ের আনন্দে মুখর আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ।বই হোক আলোর দিশারি,শিক্ষার্থীদের ভবিষ্যৎ হোক ...
01/01/2026

📚✨ বই উৎসব ২০২৬ ✨📚

আজ নতুন বইয়ের আনন্দে মুখর আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ।
বই হোক আলোর দিশারি,
শিক্ষার্থীদের ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল।
বই উৎসব ২০২৬ উপলক্ষে
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 📖🌼

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল জাতীয় শোক দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে । তারই পরিপ...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল জাতীয় শোক দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে । তারই পরিপ্রেক্ষিতে আগামী কাল ৩১/১২/২৫ ইং রোজ বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে । স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ০৫/০১/২৬ ইং রোজ সোমবার অনুষ্ঠিত হবে।

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 📢জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হবে নিম্নলিখিত কেন্দ্র ও ভেন্যুতে:মূল কেন্দ্র: পি.সি. সরক...
26/12/2025

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 📢
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হবে নিম্নলিখিত কেন্দ্র ও ভেন্যুতে:

মূল কেন্দ্র: পি.সি. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
ভেন্যু: বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়
উক্ত কেন্দ্রসমূহে নির্ধারিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিঃদ্রঃ ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার ভেন্যু নির্ধারিত হয়েছে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি।
24/12/2025

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি।

🇧🇩 মহান বিজয় দিবস উদযাপন🇧🇩আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে দিনটি...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস উদযাপন🇧🇩
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে দিনটি উদযাপন করা হয়েছে।

সুজানগরের ঐতিহ্যের ধারক, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের বয়স ১০০ বছর পূর্ণ হবে ২০২৬ খ্রিঃ সনে। শতবর্ষ  পূর্তি উদযাপনের প্রাথ...
04/12/2025

সুজানগরের ঐতিহ্যের ধারক, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের বয়স ১০০ বছর পূর্ণ হবে ২০২৬ খ্রিঃ সনে। শতবর্ষ পূর্তি উদযাপনের প্রাথমিক প্রস্তুতি সভা আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ে আহ্‌বান করা হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রী এলাকার সম্মানিত সকল ব্যাক্তিবর্গ মিটিং এ আসার জন্য অনুরোধ করা হলো।

দাওয়াতক্রমে
প্রধান শিক্ষক
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়।
সুজানগর, বড়লেখা, মৌলভীবাজার।

“অদ্য ২৯/১১/২৫ খ্রিঃ, রোজ শনিবার—ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মরহুম মাওলানা মোঃ লুৎফর রহমান স্যার-এর স...
29/11/2025

“অদ্য ২৯/১১/২৫ খ্রিঃ, রোজ শনিবার—ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মরহুম মাওলানা মোঃ লুৎফর রহমান স্যার-এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল।”

24/11/2025

নোটিশ
এস.এস.সি ২০২৫ এর অকৃতকার্য শিক্ষার্থী যাহারা (এক হতে চার বিষয় পর্যন্ত) তাদের জানানো যাচ্ছে যে, আগামী ২৭/১১/২০২৫ খ্রি. তারিখের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে।

উক্ত সময়সীমার মধ্যে নাম অন্তর্ভুক্ত না করলে, তাদের পুনরায় ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। অন্যথায় বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।

আদেশক্রমে,
প্রধান শিক্ষক
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়।

শোকবার্তাগভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি—ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) জনাব লুৎফুর রহমান স্য...
20/11/2025

শোকবার্তা

গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি—
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) জনাব লুৎফুর রহমান স্যার
অদ্য বেলা ৫.০০ ঘটিকায় সৌদি আরবে উমরাহ হজ্জ পালন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন এক নীরব আলোকবর্তিকা—
যার আলোতে অসংখ্য শিক্ষার্থী জীবনের দিশা পেয়েছে।
তাঁর এই বিদায় শিক্ষা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করি
এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

21/10/2025

জরুরী নোটিশ
তাং ২১-১০-২৫ খ্রিঃ

ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, শিক্ষকদের দাবী আদায়ের আন্দলোন শেষ হয়েছে। তাই আগামী কাল ২২-১০-২৫ খ্রিঃ রোজ বুধবার হতে বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে।

দশম শ্রেনীর নির্বাচনী পরীক্ষা ও সকল শ্রেনীর বার্ষিক পরীক্ষার পূর্বের ক্লাসসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই সকল ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাস করার জন্য নির্দেশ দেওয়া গেলো।

নির্দেশক্রমে
মোঃ আব্দুল জলিল
প্রধান শিক্ষক
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়।

Address

সুজানগর
Maulvi Bazar
3252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddek Ali High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Siddek Ali High School:

Shortcuts

Share

Category