06/01/2021
ভর্তি সংক্রান্ত নিয়মাবলী- ২০২১খ্রিঃ
ভর্তির বয়স:নার্সারী- ৪ বছর+ ,কেজি ওয়ান -৫ বছর+,স্টান্ডার্ড ওয়ান- ৬ বছর +,স্টান্ডার্ড টু -৭ বছর +, স্টান্ডার্ড থ্রী - ৮ বছর +, স্টান্ডার্ড ফোর- ৯ বছর+,স্টান্ডার্ড ফাইভ - ১০ বছর+,ষষ্ঠ শ্রেণি -১১ বছর +,সাধারণত এই বয়স সীমা অনুস্মরণ করা হবে। নার্সারী ছাড়া সকল ক্লাসে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ১০০ টাকা মূল্যে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করে ২ কপি ছবি , জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সহ আবেদন করতে হবে।
নতুন ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি ৫০০ টাকা, সেশন ফি ২০০০ টাকা, সর্বমোট ২৫০০ টাকা, পুরাতনদের ক্ষেত্রে শুধু সেশন ফি ২০০০ টাকা।
মাসিক বেতন সকল শ্রেণিতে ৪০০ টাকা। বেতন প্রত্যেক চলিত মাসের৩০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, অন্যথায় বিলম্ব ফি ২০ টাকা যোগ হবে। বেতন আদায় কালীন রশিদ গ্রহণ করবেন। রশিদ ছাড়া বেতন পরিশোধে কোন সমস্যা হলে কতৃপক্ষ দায়ী থাকবে না।
স্কুল ড্রেসঃ ছাত্রদের জন্য হালকা বেগুনি রং এর টি শার্ট, এক পকেট, কাধের সোল্ডার কালো তিনটি দাগ হবে, কালো প্যান্ট, কালো টাই, কালো কেপ , সাদা ক্যাডস ও মোজা। ছাত্রীদের ক্ষেত্রে- টি শার্ট, এবং কালো রং এর স্কার্ট প্রয়োজনে ক্রস বেল্টসহ, সাদা ক্যাডস, মোজা ছেলেদের মতো। বড় মেয়েদের সাদা সেলোয়াড়।
পরীক্ষা সমূহঃ প্রত্যেক শনিবার সাপ্তাহিক মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম সেমিষ্টার এপ্রিল মাসে ২য় সেমিষ্টার আগষ্ট মাসে, ৩য় সেমিষ্টার ডিসেম্বর মাসে।
সাময়িক পরীক্ষা সমূহঃ- সেমিষ্টার পদ্ধতিতে গ্রহণ করা হবে এবং তিনটি পরীক্ষার গড় নম্বরে মেধাগত অবস্থান নির্ধারণ করা হবে। বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।
ক্লাসের সময়সূচিঃ-
১। প্রভাতি (সকাল ৮.৩০ টা থেকে ১১.০০ পর্যন্ত) নার্সারী থেকে স্টান্ডার্ড টু পর্যন্ত।
২। দিবাঃ( সকাল ১১.০০ থেকে ২.০০ টা পর্যন্ত) স্টান্ডার্ড থ্রী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।
শীতকালীন সময়সূচিঃ-
১।প্রভাতি ( সকাল ৯.০০ টাথেকে ১১:৩০টা পর্যন্ত) নার্সারী থেকে স্টান্ডার্ড টু পর্যন্ত।
২। দিবা (সকাল ১১.০০ টা থেকে ২.০০ টা পর্যন্ত) স্টান্ডার্ড থ্রী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।
উপস্থিতি সংক্রান্তঃ
ছাত্র/ছাত্রী যদি অনুমতি ব্যতীত ক্লাসে অনুপস্থিত থাকে, তাহলে প্রতিদিনের জন্যে-২০/- (বিশ) টাকা করে জরিমানা শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে। শুভেচ্ছান্তে
প্রিন্সিপাল
স্টাডিকেয়ার একাডেমি