Dasher Bazar Adorsho College Information

Dasher Bazar Adorsho College Information A students help page This is not official page ...this is student s page

05/05/2024

❤️

28/11/2023

🥲😪আমরা সমালোচনা করতে খুব ভালোবাসি, তবে সমালোচনা খারাপ কিছু না কিন্তু গঠনমূলক আলোচনাকে স্বাগত জানাই।💓💓
★★এটা সত্য, আমরা প্রিয় প্রতিষ্ঠানকে সর্বদা ভালো অবস্থানে দেখতে চাই। সর্বদা ভালো হলে খারাপটা আমরা বুঝতে পারি না।
★★একটা প্রতিষ্ঠানের ফলাফল খারাপের অনেকগুলো দিক থাকে, আসুন জেনে নেই, তারপর সমালোচনা করি। দেশের ৪২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ এইচ.এস.সি পাস করেননি। তারপরও সমস্যা হচ্ছে না।
★★মোট কথা, যেকোন প্রতিষ্ঠান সার্বজনীন, সেখানে শিক্ষক,শিক্ষার্থী, কমিটি, অভিভাবক, সমাজের বিজ্ঞ ও নন্দিত সকলকে একসাথে দল মত নির্বিশেষে প্রতিষ্ঠানের কল্যানে সুপরামর্শ ও সহযোগীতা করতে হয়, তবেই নবগঠিত প্রতিষ্ঠানগুলো তুলে আনা সম্ভব। একসময় এই ধরনের প্রতিষ্ঠানও একদিন বড় হবে, পূর্ণাঙ হবে, সুনাম ছড়িয়ে পড়বে।
✅বীজ ভালো হলে, ফল ভালো আসে। আপনি ১পয়েন্ট থেকে ভর্তি নেন, অথবা যারা কোনো জায়গায় চান্স পায়নি, সেসকল দুর্বল শিক্ষার্থী নিয়ে কি ফলই আশা করবেন। অন্যদিকে যেসকল প্রতিষ্ঠান পয়েন্ট বেঁধে দিয়ে ভালো শিক্ষার্থী ভর্তি করে, ফল তো অবশ্যই ভালো আসবেই।
✅শিক্ষকবৃন্দের দোষ দিবেন কেন, আপনার বিবেককে প্রশ্ন করুন? আপনার সন্তান অপেক্ষাকৃত দুর্বল, ক্লাসে উপস্থিত হতে চায়না, আপনার নিজের সচেতনতা নেই তাকে প্রতিদিন ক্লাসে পাঠানোর। প্রতিষ্ঠান থেকে কল দিলে অভিভাবক বলেন তার সন্তান ছোটখাটো চাকুরি করে, বা আত্মীয় বাড়িতে গিয়েছে, অথবা বাড়িতে কাজ আসতে পারবে না, এর দ্বায় কি আপনার না প্রতিষ্ঠানের?
✅শিক্ষার্থী শিক্ষকবৃন্দের সন্তানতুল্য, কখনো শিক্ষার্থীর ক্ষতি চায় না। শিক্ষার্থীদের ভুল ক্ষমা করে সর্বদা শিক্ষার্থীর ভালো কামনা করে, সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে, সন্তান আপনার তাই তার সঠিক নজরদারি আপনাকেই সচেতন অভিভাবক হিসেবে করতে হবে।
✅এ ধরনের প্রতিষ্ঠান দুর্বল শিক্ষার্থী ভর্তি করে, তাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে থাকে, এজন্য A+নিয়ে ভর্তি না হলেও এই প্রতিষ্ঠানেও ৭-৮টি A+নিয়ে বের হয়েছে।
✅ ৫, ৬, ৭, বা সকল বিষয়ে টেস্ট ও বার্ষিক পরীক্ষায় ফেল করে আবার তাদের জন্য যে সুপারিশের বন্যা দেখা যায়, সেটাই রিজাল্ট বিপর্যয়ের বড় কারন। এক মাঘে শীত যায় না, আগামী ব্যাচের শিক্ষার্থী জন্য কস্টকর হলেও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।
✅আভ্যন্তরীণ পরীক্ষায় আপনার সন্তান সকল বিষয়ে ফেল করে, ক্লাসে আসে না, পড়ালেখায় মনোযোগ নেই, কোনো বই পুস্তক কিনতে রাজি না, বাড়িতে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, এ দ্বায় কি প্রতিষ্ঠানের না আপনার?
✅পরীক্ষার সময় আসলো হঠাৎ সবাই উপস্থিত, কোনো সিলেবাস জানে না, প্রশ্ন প্যাটার্ন জানে না, সে কিভাবে পরীক্ষায় পাস করবে?এ দ্বায় কি অভিভাবকবৃন্দ এড়িয়ে যেতে পারবেন?
✅কোনো প্রতিষ্ঠানে যোগ্যতা ছাড়া কেউ শিক্ষক হতে পারে না, কোনো প্রতিষ্ঠানে অযোগ্য শিক্ষক থাকলে বাকি শিক্ষার্থী পাস করতো না, প্রতিষ্ঠানে A+আসতো না। একবছরের ফলাফলে কোন প্রতিষ্ঠান খারাপ হয়ে যায় না। অযোগ্য ব্যক্তিরাই অবাঞ্ছিত সমালোচনা করে।
✅বার্ষিক পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে ফেল করলো, আপনি অভিভাবক নিজের সন্তানকে নিয়ে আসলেন, পারলে আরো বিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি নিয়ে সুপারিশ করে ফাইনাল পরীক্ষায় পাঠালেন, ফেল করার পর আপনি কি প্রতিষ্ঠানে গিয়ে কখনো অনুশোচনা করেছেন? আপনার মতো অনেক শিক্ষার্থী ফেল করে একসাথে কলেজের ফলাফল দুর্নামে পর্যবসিত করে।
✅আপনি কম স্টুডেন্ট ফাইনালে পাঠান কম ফেল করবে, আবার বেশি স্টুডেন্ট পাঠালে ফেল বেশি করবে এটাই স্বাভাবিক। আমরা সুপারিশ করার সময় প্রতিষ্ঠানের কথা চিন্তা করি না।
✅শিক্ষকবৃন্দ সঠিকভাবে রিজাল্ট দেয়ার পর, আপনার ফেল সন্তানের দৌড়ঝাঁপের কারনে যদি কলেজ কমিটির মিটিং এর মাধ্যমে আবার সিদ্বান্ত নিয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ফাইনালে পাঠায়, ফলাফল বিপর্যয় তো অবশ্যই হবে, শিক্ষকবৃন্দ ঐ সময়ে শক্ত অবস্থানে থাকতে পারেন না। এর জন্য কি অভিভাবক হিসেবে আপনি নিজে দায়ী নন?
✅আপনি কি আপনার সন্তানের পড়ালেখার খবর কখনো নিয়েছেন? প্রতিষ্ঠানে কি কখনো যোগাযোগ করেছেন? আপনার সন্তানের চালচলন, পড়ালেখা,কলেজে উপস্থিতি কিছুই খবর নিয়েছেন? তাহলে তো আপনি নিজের দোষটাই ধরতে পারছেন না।
✅আপনি দেখবেন, যারাই ক্লাস ফাঁকি দেয়, যারাই আড্ডাবাজ, যারাই শিক্ষকদের সম্মান ও মূল্যায়ন করতে জানে না। তারাই পরবর্তীতে সমালোচনায় এগিয়ে আসে। কেন, সবসময় যে ভালো হবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। পিছন সবাই ভুলে যায়,এটাই বাস্তবসত্য।
✅সর্বশেষ কারন, আপনার সন্তানকে আপনি বিদেশমুখী করছেন, কিছুদিন টাইমপাস করার জন্য প্রতিষ্ঠানে পাঠালেন, তারা পড়ালেখা তো করেই না,বরং পরিবেশটাই নস্ট করে তুলে,আপনাকে জানালে আপনি উল্টোভাবে কথাগুলো নিয়েছেন, এটার জন্য কি আপনি নিজে দায়ী নয়?
★সকলের দোয়া, আন্তরিক সহযোগীতার দ্বারাই একটা প্রতিষ্ঠানকে তাঁর গৌরবময় জায়গায় পৌচ্ছে নেয়া যায়। আপনি ব্যক্তিস্বার্থ না দেখে সার্বজনীন কল্যানে সুপরামর্শ দিবেন, এটাই কাম্য।।

🖤
28/11/2023

🖤

😪😪২৭ নভেম্বর ২০২১ ইং 😪😪😪
আমরা আপনাকে ভুলিনি, ভুলবো না স্যার। বিনম্র শ্রদ্ধা।।
বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও দাসেরবাজার আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোঃ রস্তুম আলী খান স্যারের মৃত্যুবার্ষিকী,,,,
২০১৬ সালের এই দিনে আমাদের সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিলেন এই মহান মানুষটি মরহুম প্রফেসর মো: রস্তুম আলী খান আপনার মৃত্যু বার্ষিকীতে হৃদয়ের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আজও আপনার রেখে যাওয়া আদর্শবান স্মৃতিগুলোকে বাঁচিয়ে রেখেছি,আপনার সম্মান অক্ষুণ্ণ রেখেছি। আপনি আজীবন শিক্ষকতা পেশায় ও শিক্ষা পরিবারের সাথে ছিল অন্তহীন অগ্রযাত্রা । দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন ,,,,,, আমিন

❤️
05/05/2023

❤️

ং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, তাদের #প্রথম_সাময়িক_পরীক্ষা আগামী (১৫মে থেকে ২৩মে) পর্যন্ত চলিবে। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশুনা করো নিজের ও পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলো। সর্বদা শুভ কামনা💞💞💞💞

★★ #প্রি_টেস্ট_পরীক্ষা-২০২৩ইংঃএতদ্বারা দ্বাদশ শ্রেণির (২০২৩ইং পরীক্ষার্থীদের)সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইত...
15/02/2023

★★ #প্রি_টেস্ট_পরীক্ষা-২০২৩ইংঃ
এতদ্বারা দ্বাদশ শ্রেণির (২০২৩ইং পরীক্ষার্থীদের)সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আগামী #২৭ফেব্রুয়ারি রোজ সোমবার থেকে #৯মার্চ রোজ বৃহস্পতিবার পর্যন্ত প্রি-টেস্ট পরীক্ষা চলবে।
👉অত্র কলেজের পরীক্ষার্থীদের #বকেয়া_বেতন #পরীক্ষা ফি পরিশোধ করে কলেজ অফিস থেকে এডমিট কার্ড সংরক্ষণ করতে হবে।
★বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করতে হবে।
★★টেস্ট পরীক্ষা সম্ভাব্য আগামী ঈদ-উল-ফিতরের পর। এখন থেকে অবহেলা না করে প্রস্তুতি শুরু করো, নিজের ভবিষ্যৎ গড়ো।💝💝

02/07/2022

❤️❤️

30/06/2022

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৪জুলাই বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ থাকিবে। এইচ.এস.সি ফরম ফিলাপ ০৪জুলাই পর্যন্ত (দাসেরবাজার,স্যোস্যাল ইসলামী ব্যাংকে)জমা দিতে পারবে।

জরুরি নোটিসঃ❌আকস্মিক ভয়াবহ বন্যার কারনে, দাসেরবাজার আদর্শ কলেজ আরেকদফা (২৫জুন থেকে ৩০জুন)পর্যন্ত  বন্ধ ঘোষনা করা হল। ✅কি...
23/06/2022

জরুরি নোটিসঃ
❌আকস্মিক ভয়াবহ বন্যার কারনে, দাসেরবাজার আদর্শ কলেজ আরেকদফা (২৫জুন থেকে ৩০জুন)পর্যন্ত বন্ধ ঘোষনা করা হল।
✅কিন্তু,এইচএসসি-২০২২ইং ফরমফিলাপের ফি "দাসেরবাজার স্যােশাল ইসলামী ব্যাংকে" #৩০জুন পর্যন্ত জমা দিতে পারবে।★(প্রস্তুতিমূলক নির্বাচনী পরীক্ষায় যেসকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে,তারা সবাই ফরমফিলাপের ফি জমা দিতে পারবে)।শিক্ষার্থীদের কলেজে আসার প্রয়োজন নেই।
নির্দেশক্রমে,
অধ্যক্ষ
দাসেরবাজার আদর্শ কলেজ
দাসেরবাজার,বড়লেখা, মৌলভীবাজার।

19/06/2022

🚻🚻"দাসেরবাজার আদর্শ কলেজ" আকস্মিক ভয়াবহ বন্যার কারনে #২৩জুন, বৃহস্পতিবার পর্যন্ত 🚫❌বন্ধ ঘোষনা করা হল।
★একাদশ শ্রেণির সাময়িক পরীক্ষা সবগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে।
★দ্বাদশ শ্রেণির ফরমফিলাপ ফি "স্যোশ্যাল ইসলামী ব্যাংক "দাসেরবাজার শাখায় জমা দেয়ার সময় #২৭তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জমা রশিদ শিক্ষার্থীকে নিজের কাছে রাখতে হবে।
✅অত্র কলেজের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ কে অনলাইন কলেজ পেইজ প্রতিদিন ফলো করার অনুরোধ করা যাচ্ছে।(শিক্ষার্থীরা নিজে জেনে অন্য সহপাঠীদের জানিয়ে উপকৃত করবে)।
👉অধ্যক্ষ
দাসেরবাজার আদর্শ কলেজ।
দাসেরবাজার, বড়লেখা,মৌলভীবাজার।

18/06/2022

অতিবৃষ্টির কারনে প্রথম সাময়িক পরীক্ষা ১৮, ১৯জুন শনিবার ও রবিবার স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে জানানো হবে।★ ★২০তারিখ থেকে পরীক্ষা নির্ধারিত বিষয়, নির্ধারিত সময় অনুযায়ী হবে। #একজন জানলে বাকী পরীক্ষার্থীদের শেয়ার করে অবশ্যই জানাবে।
#নেটওয়ার্ক সমস্যা ও মোবাইলে চার্জ না থাকার কারনে
ফোন ধরা ও রিপ্লাই দেয়া সম্ভব নাও হতে পারে।

দাসের বাজার আদর্শ কলেজ ❤️
23/05/2022

দাসের বাজার আদর্শ কলেজ ❤️

Address

Baralekha
Maulvi Bazar
3250

Alerts

Be the first to know and let us send you an email when Dasher Bazar Adorsho College Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category