Paschim Hashimpur Jamilia Islamia Madrasah

Paschim Hashimpur Jamilia Islamia Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Paschim Hashimpur Jamilia Islamia Madrasah, Education Website, Hashimpur, Karmadha, Kulaura, Maulvi Bazar.

‎পবিত্র ঈদুল ফিতর এর এই খুশির দিনে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্...
20/03/2026

‎পবিত্র ঈদুল ফিতর এর এই খুশির দিনে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক!
‎রমজানের শিক্ষা হোক আমাদের জীবনের পথপ্রদর্শক। ত্যাগ, সহমর্মিতা ও তাকওয়ার আলোয় আলোকিত হোক আমাদের প্রতিটি দিন।
‎আল্লাহ তায়ালা আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অটল রাখুন।
‎
‎ঈদ হোক আনন্দের, ঈদ হোক ভ্রাতৃত্বের, ঈদ হোক মানবতার।
‎তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
‎
‎— [পশ্চিম হাসিমপুর জামিলিয়া ইসলামিয়া মাদরাসা]
‎
‎On this happy day of Eid-ul-Fitr, our madrasa would like to extend our heartfelt greetings from the bottom of our hearts to all the Muslim Ummah at home and abroad—Eid Mubarak!
‎May the teachings of Ramadan be the guide of our lives. May our every day be illuminated by the light of sacrifice, compassion, and piety.
‎May Allah Almighty accept all our prayers and keep us steadfast on the path of truth and justice.
‎May Eid be a day of joy, Eid be a day of brotherhood, Eid be a day of humanity.
‎
Takabbalallahu Minna wa Minkum.
‎
‎— [Paschim Hasimpur Jamilia Islamia Madrasah]

19/01/2026

নিষ্পাপ হাসি আর শেখার আনন্দ, শিশুদের কোমল মনে দ্বীনি ও নৈতিক শিক্ষার বীজ বপন।🖤
শিশু শ্রেণির ক্লাস চলাকালীন কিছু দৃশ্য।
পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসা

মাষ্টার মো: জাকির হোসেন।

আলহামদুলিল্লাহ!‎আজ আমাদের মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিশুদের আনন্দ সত্যিই হৃ...
05/01/2026

আলহামদুলিল্লাহ!
‎আজ আমাদের মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিশুদের আনন্দ সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। পড়াশোনা শুধু অক্ষর চেনা নয়—বরং জীবন গঠনের একটি পবিত্র ইবাদত। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়।
‎হাদিসে এসেছে:
‎“যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।” (মুসলিম)
‎এই বইগুলোই হবে ইলম অর্জনের প্রথম সিঁড়ি। আল্লাহ তায়ালা আমাদের শিক্ষার্থীদের ইলমে নাফে দান করুন।

‎সম্মানিত অভিভাবকদের দোয়া ও সহযোগিতায় আমরা এই শিক্ষাযাত্রা অব্যাহত রাখতে চাই, এবং আমাদের মাদরাসার প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।
‎ছোট ছোট শিক্ষার্থীদের হাতে যদি দুনিয়ার শিক্ষা দাও, তবে তারা দুনিয়া গড়বে; আর যদি দাও দ্বীনের শিক্ষা, তবে তারা জান্নাত গড়বে।
‎তাই আপনাদের সন্তান, ভাই-বোন যারা ভর্তি উপযোগী তাদের মাদরাসায় ভর্তি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে যোগাযোগ করুন— 01701722352।

02/01/2026

আলহামদুলিল্লাহ!
‎
‎আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতায় আমাদের তাফসিরুল কুরআন মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
‎এই মহতী কাজে যাঁরা সময়, শ্রম, অর্থ ও দোয়ার মাধ্যমে সহযোগিতা করেছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহ তায়ালা সবার নেক আমলকে কবুল করুন।
‎
‎ভবিষ্যতেও দ্বীনের খেদমতে আপনাদের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

শীতের সকালে কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা মাদরাসা—ইলমের আলো ছড়াতে প্রস্তুত পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসা।নতুন শিক্ষার্থী...
29/12/2025

শীতের সকালে কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা মাদরাসা—ইলমের আলো ছড়াতে প্রস্তুত পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসা।

নতুন শিক্ষার্থীদের ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে যোগাযোগ করুন 01701-722352।

আলহামদুলিল্লাহ! আজ আমাদের পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।🖤🔘শিশু শ্রেণিতে প্রথ...
28/12/2025

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।🖤

🔘শিশু শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন আফরোজা আক্তার।
🔘প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন মাহফুজা আহমেদ ইলমা।
🔘দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন তাহমিনা আক্তার।
🔘তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন মোমিনা বেগম।

যারা যারা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে মাদরাসার পক্ষ থেকে অভিনন্দন।🎉

25/12/2025

মাহফিলের সময় ঘনিয়ে এসেছে!
আগামী ১লা জানুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসা তাফসিরুল কুরআন মাহফিলে আপনাদের সবার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

আপনাদের সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

আপনার সন্তান যেন সঠিক পথে বড় হয়— সে দায়িত্ব শুধু আপনার নয়, আমাদেরও।পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসায়  চলছে নতুন শিক্ষাব...
24/12/2025

আপনার সন্তান যেন সঠিক পথে বড় হয়— সে দায়িত্ব শুধু আপনার নয়, আমাদেরও।
পশ্চিম হাসিমপুর জামিলিয়া মাদরাসায় চলছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি।
হিফজসহ আধুনিক-ইসলামিক শিক্ষার সুন্দর সমন্বয়।
আমাদের সাথে যোগাযোগের জন্য ফোন করুন: 01701722352 এই নাম্বারে।

‎আমাদের বৈশিষ্টসমূহঃ
‎‎🔘আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের একাডেমিক সমস্যার দ্রুত সমাধান।
‎🔘সুপ্রশস্থ ও ছায়াঘেরা ক্যাম্পাস।
‎🔘ইংরেজি ও আরবী ভাষায় পড়া এবং লেখায় দক্ষ হিসাবে গড়ে তোলার কার্যকর ব্যবস্থা।
‎🔘ক্লাসের পড়া ক্লাসেই শেষ করার ব্যবস্থা।
‎🔘প্রতি মাসে প্রোগ্রের রিপোর্ট প্রদান এবং বছর শেষে তার উপর ভিত্তি করে স্কলারশিপের ব্যবস্থা।
‎🔘অভিভাবকদের সাথে নিয়মিত কাউন্সিলিং।
‎🔘শিশু শ্রেণী থেকে সহীহ কুরআন তেলাওয়াত, হাদীস ও দোয়াসমূহ মুখস্থ করণের বিশেষ কর্মসূচী গ্রহণ।
‎🔘সর্বোচ্চ শৃংখলার সংরক্ষণ।
‎🔘ইলমি, আমলি ও নৈতিক মান উৎকর্ষের বিশেষ ব্যবস্থা।

Address

Hashimpur, Karmadha, Kulaura
Maulvi Bazar
3230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paschim Hashimpur Jamilia Islamia Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share