Voice of Barlekha

Voice of Barlekha we will try to post all the updated information for you

29/12/2024

الســـــــــــلام عليكم و رحـــــــــمة الله و بركاته🌷

﴿ وَرَتِّلِ الْقُرْءَٓانَ تَرْتِيلًا ﴾ [المزمل : ٤]
"আর কোরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে।” -- [সূরা আল-মুযযাম্মিল : ৪]

(خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ)
“তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়।" [বুখারী, হা/৪৬৫৭]

প্রিয় বোনদের জন্য মারকাযুত তা'লিম ওয়াত্তায়া'ল্লুম কর্তৃক আয়োজিত "মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স" ( شرح القاعدة النورانية مع التجويد) -এ স্বাগতম।

প্রতিষ্ঠানের নাম যেহেতু শিখবো এবং শিখাবো তাই এর প্রথম শর্ত হলো নিজে শিখবো এবং যতদিন পারবো অন্যকে শিখাবো ইন শা আল্লাহ।
(আমরা নিয়ত রাখবো যেন আমাদের ইলমের দ্বারা উম্মতের ফায়দা হয়, অন্যকে শিখানোর দ্বারা আমাদের নিজেরও ফায়দা হবে। প্রায়োগিক পদ্ধতিতে কায়দা এবং তাজউইদের সকল বিষয়ের ইলম অর্জনের মাধ্যমে আমাদের কোরআন তেলাওয়াত হবে সহীহ্-শুদ্ধ এবং সর্বোত্তম সুন্দর ইন শা আল্লাহ)

🟢 কোর্সের বিস্তারিত:

🔅কোর্সের মেয়াদ: ৩ মাস
🔅মেইন ক্লাস: সপ্তাহে ৩ দিন (শুক্রবার, শনিবার ও বুধবার)
⏰ ক্লাসের সময়: মাগরিবের সালাতের পর
🔅 তামরীন ক্লাস: সপ্তাহে ৬ দিন প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে ইন শা আল্লাহ
🪑আসন সংখ্যা: ৫০ জন
🔅 ক্লাসের মাধ্যম: Zoom App & Telegram (Online)
🔅 ক্লাস শুরু: জানুয়ারি প্রথম সপ্তাহ
🔅 কোর্স ফি: ভর্তি ফি ১০০ টাকা [ মাসিক ফি ১৫৩০ টাকা]
(যদি কারো আর্থিক অসচ্ছলতা থাকে, তাহলে উস্তাযার সাথে কথা বলে শর্ত স্বাপেক্ষে সামর্থ্য অনুযায়ি মাসিক ফি-তে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাড়ের ব্যবস্থা থাকবে। ইন শা আল্লাহ)

📌 আপনাদের মধ্যে যারা নিয়মিত থাকবেন, ভালো করে মেহনত করে পড়বেন এবং আমাদের মুল্যায়ন পরীক্ষায় ৯৫% মার্কস পাবেন। তাদের মধ্য থেকে বাছাই করে ১০ জনের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ (স্কলারশিপ) উপহার থাকবে ইন শা আল্লাহ।

🎁 স্কলারশিপ হিসেবে থাকবে:
✍ আরবী হাতের লিখা:
(خط الرقع ও خط النسخ )
✍️ এরাবিক ল্যাগুয়েজ কোর্সে ৫০% ডিসকাউন্ট।

🎙️কোর্সে জয়েন করার শর্তাবলী:

👉 উস্তাজার কন্ঠের ১০০% হেফাজতের উদ্দেশ্যে হেডফোন ব্যবহার করে ক্লাস করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
👉 আমাদের ৩৬ টা লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে।
👉 বিনা কারণে একটানা ২ দিন ক্লাসে উপস্থিত না থাকলে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে।
👉 প্রতি মেইন ক্লাসের জন্য ১.৫ ঘন্টা এবং তামরীনের জন্য (সকাল/সন্ধ্যা) ১ ঘন্টা সময় দিতে হবে।
👉 প্রতিদিন কি শিখলেন নোটস্ লিখে গ্রুপে জমা দিতে হবে।
👉 প্রতিটা হোমওয়ার্ক লিখে জমা দেওয়া আবশ্যক।
👉 প্রতিদিনের পড়া প্রতিদিনই শিখতে হবে।
👉 কোর্সের প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

⭕ বি:দ্র: যাদের হেডফোন নেই তারা ক্লাস করতে পারবেন না। (উস্তাযার কন্ঠ হেফাজতের জন্য)

⚠️ যারা পুরো ৩ মাস সময় দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। তারা দয়া করে অন্য একজন আগ্রহী বোনের হক্ব নষ্ট করে আসন বুক করবেন না।

📌 এখনই জয়েন করুন:
📩 মেসেঞ্জার: https://m.me/j/AbbYu4fUSrgmOhbn/
♻️ পেইজ: https://www.facebook.com/MarkazutTaalimWattaallum?mibextid=ZbWKwL

✅ কোর্সটিতে জয়েন করতে আপনার করণীয়:
উপরে প্রদত্ত আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে ইনবক্স করুন আপনার পূর্ণ নাম, বয়স, বর্তমান ঠিকানা, ওয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার পেশা উল্লেখ করুন।

আপনাকে আমাদের একজন প্রতিনিধি কল করে কোর্স সংক্রান্ত যাবতীয় নীতিমালা ও প্রতিশ্রুতির বিষয়ে অবগত করবেন ইন শা আল্লাহ।

✅ কোর্স শেষে আপনার জন্য যা থাকছে:
🎓 মানসম্মত সার্টিফিকেট
🔅 খেদমতের সুযোগ (অনলাইন/অফলাইন)
🔅 সার্বক্ষণিক সাপোর্ট

✅ কোর্সটি যাদের জন্য:
বিশেষ করে যারা কোরআনের প্রশিক্ষক হতে আগ্রহী। তবে মাদ্রাসা ও জেনারেল উভয় ব্যাকগ্রাউন্ডের বোনেরা আমাদের এই কোর্সটি করতে পারবেন। কারণ আমাদের এই ❝شرح القاعدة النورانية❞ কোর্সে, একদম হারফের পরিচয় ( ا ب ت ث ) থেকে শুরু করে প্রায়োগিক পদ্ধতিতে কায়দা এবং তাজউদের সকল বিষয়ের সহজ-সাবলীল উপস্থাপন করা হবে ইন শা আল্লাহ।

✅ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
কোরআন সহীহ্ শুদ্ধ করে শিখতে আগ্রহী বোনদের জন্য সহজায়ন ও কল্যাণের কথা চিন্তা করে এই কোর্সটির আয়োজন করছি। বিশেষ করে যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কায়দা ও তাজউইদের যাবতীয় বিষয়সহ বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিখতে ব্যর্থ হয়েছেন। তাদের জন্য এই কোর্সটি অকল্পনীয় উপকার বয়ে আনবে, ইন শা আল্লাহ। আপনার কোরআন তিলাওয়াত সুন্দর ও সহীহ্ শুদ্ধ করার পাশাপাশি আপনাকে একজন দক্ষ শিক্ষিকা হয়ে উঠতে সাহায্য করবে আমাদের এই কোর্সটি। আল্লাহর জন্য আমাদের এই পথচলা সহজ ও মসৃণ হোক। আশা করি, আপনাদের সকলের মোনাজাতে আমাদেরকে স্মরণ রাখবেন🤲

🏷 অভিজ্ঞদের তত্ত্বাবধানে প্রায়োগিক চর্চার মাধ্যমে আপনিও কোরআন সহীহ-শুদ্ধভাবে তিলাওয়াত করার সক্ষমতা অর্জন করতে পারবেন ইন শা আল্লাহ।

আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর হিসেবে আছেন (مركز التعليم والتعلم) Markazut Ta'alim Watta'allum-MTW এর প্রিন্সিপাল শিক্ষিকা।

জাযাকুমুল্লাহু খাইরান
মারকাযুত তা'লিম ওয়াত্তায়া'ল্লুম

#মুয়াল্লিমা_প্রশিক্ষণ_কোর্স #মারকাযুত_তালিম_ওয়াত্তায়াল্লুম

Markazut Taalim Wattaallum
Markazut Ta’alim Watta’allum-MTW

10/10/2022
29/09/2022
27/09/2022
24/09/2022
22/09/2022

আলহামদুলিল্লাহ
সৌদিতে ১১১ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন। অভিনন্দন ❤️ বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)।

08/07/2022

#তাকবিরে_তাশরিক
হজ্জের মাস জিলহজ মাসের ৯-১৩ তারিখ পর্যন্ত ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত ফরজ নামের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব বা আবশ্যক আমল।

তাকবিরে তাশরিক
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর; ওয়ালিল্লাহিল হামদ্।’

অর্থ : ’আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।’

কারা পড়বেন তাকবিরে তাশরিক?
প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের জন্য একাকি কিংবা জামাআতে ফরজ নামাজ আদায়ের পর একবার তাকবিরে তাশরিক আদায় করা ওয়াজিব।

সুতরাং আজ ০৯ জুলাই শনিবার থেকে ১৩ জুলাই বুধবার পর্যন্ত এ ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর তাকবিরে তাশরিক সবার জন্য ১ বার পড়া ওয়াজিব আর ৩ বার পড়া মুস্তাহাব।

াক্ত_হলো

০৯ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১০ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১১ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১২ যিলহজ্জ = ফজর যোহর আছর মাগরিব ইশা
১৩ যিলহজ্জ = ফজর যোহর আছর

★★★সকল ওয়াক্তে ফরয নামাযের সালামের পরপর একবার পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন আর নারীরা নিজে শোনার মত পড়বেন।

আল্লাহতাআলা মুসলিম উম্মাহকে ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়ার মাধ্যমে আল্লাহর বড়ত্ব, একত্ববাদের ঘোষণা ও প্রশংসা করে যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করার তাওফিক দান করুন।

আল্লাহ তাআলার ভালোবাসার ভাগিদার হওয়ার তাওফিক দান করুন। আমিন🤲🏻

সংগৃহীত

05/07/2022

আলহামদুলিল্লাহ,
৮ই জুলাই শুক্রবার পবিত্র জুমার দিন এবং আরাফাতের দিন (দোয়া কবুলের দিন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে গুনাহ মাফ করানোর দিন)।

আরাফাতের দিন আল্লাহ তা'য়ালা এতো বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোন দিন দেন না। মহান আল্লাহ এই দিনে বান্দার খুব নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, আমার এই বান্দারা আমার জন্যে এতো কষ্ট করেছে এর বিনিময়ে আমার কাছে কি চায়?
(সুনানে ইবনে মাজাহ:৩০১৪; মুসলিম:১৩৪৮)

আরাফার দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখা।
রাসূলুল্লাহ ﷺ বলেন,
❝যে ব্যক্তি আরাফার দিনের ছিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাঁর এক বছর আগের এবং এক বছর পরের ছগীরা গুনাহ মাফ করে দিবেন❞।
(সহীহ মুসলিম:১১৬২; মিশকাত:২০৪৪)

🤲🏻🤲🏻আরাফার দিনের একটি বিশেষ দুয়া আছে। আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
সর্বশ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলক, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বদীর।
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
(তিরমিযী:৩৫৮৫)

আসুন আমরা সিয়াম রাখার সর্বাত্মক চেষ্টা করি, বেশি বেশি দোয়া করি, তাসবীহ তাহলীল পাঠ করি। এসকল নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্তির এবং জান্নাতুল ফেরদৌসের প্রত্যাশা করি। আল্লাহ তা'য়ালা আমাদের তাওফিক দিন।

Address

Maulvi Bazar
3252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Barlekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category