15/09/2018
না আ উ বি এর ২০০৩ ব্যাচের প্রাক্তন ছাত্র আবুল কালামের পিএইচডি অর্জন।
৫ ভাই বোনের মধ্যে দ্বিতীয় আবুল কালাম, ১৯৮৮ সালের ২৬ জুন বড়হলদিয়া গ্রামে জন্ম গ্রহন করে এই প্রাক্তন ছাত্র। পিতা আলি আকবর কুড়ালি ও মাতা হুসনে আরা বেগম।
প্রাথমিক পড়ালেখা শেষ করে ১০৬ নং বড়হলদিয়া সঃ প্রাঃ বিদ্যালয় থেকে। বড়হলদিয়া জুনিয়র স্কুল থেকে অষ্টম শ্রেণিতে স্কলারশিপ সহ উত্তীর্ণ হয়ে মাধ্যমিক লেখাপড়া শুরু করে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে। ২০০৩ সালে এসএসসি শেষ করে উচ্চ মাধ্যমিক পড়ালেখা শুরু হয় চাঁদপুর সরকারী কলেজে ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে অনার্সে ভর্তির মাধ্যমে উন্মোচিত হয় উচ্চশিক্ষার পথচলা। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯-১০১০ এ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করে মেধাবী আবুল কালাম।
ঢাকাস্থ ক্যামব্রিয়ান কলেজে প্রভাষক হিসেবে শুরু হয় কর্মজীবন। উচ্চশিক্ষার প্রতি তীব্র আকাঙ্ক্ষার ফলাফল আসে ২০১৪ সালে, জাপানের শিজুকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি প্রোগ্রামের জন্য পেয়ে যায় এনভায়রনমেন্ট লিডারশীপ স্কলারশিপ। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল অপটোইলেকট্রনিকস এন্ড ন্যানোস্ট্র্যাকচার সায়েন্স। তার এই পিএইচডি প্রোগ্রাম ২০১৪ সালের অক্টোবর থেকে শুরু হয়ে গত ১৪ সেপ্টেম্বর ২০১৮ সালে শেষ হয়, এবং গতকাল আনুষ্ঠানিক ভাবে পিএইচডি সনদ হাতে পায়।
মেধাবী প্রাক্তন ড. আবুল কালাম নিঃসন্দেহে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের গর্ব এবং বড়হলদিয়া গ্রামের কৃতি সন্তান।
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেভ্যূলেশন ফোরামের পক্ষ থেকে ড. আবুল কালামের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।