ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ডাকঘরঃ আড়ং বাজার, উপজেলাঃ মতলব দক্ষিণ, জেলাঃ চাঁদপুর।

🦟 ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদরাসায় পরিচ্...
13/09/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদরাসায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

মাদরাসা প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

📸 কার্যক্রমের চিত্র।

শোক সংবাদ, ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত ইবতেদায়ি মৌলভী জনাব মোঃ শাহাজাহান মিয়া রাত ১১:০০ ঘটিকায় ইন্তেকা...
29/08/2026

শোক সংবাদ, ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত ইবতেদায়ি মৌলভী জনাব মোঃ শাহাজাহান মিয়া রাত ১১:০০ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পালিত...
26/08/2026

আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

এ উপলক্ষে মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মহানবী (সা.)-এর আদর্শে আলোকিত হোক আমাদের জীবন ও সমাজ।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে...
09/08/2026

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে...

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতআজ ০৯ আগস্ট ২০২৬ খ্রি., চাঁদপু...
09/08/2026

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ ০৯ আগস্ট ২০২৬ খ্রি., চাঁদপুরের মতলব দক্ষিণে অবস্থিত ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আনন্দঘন ও আবেগময় পরিবেশে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া পুরস্কার বিতরণ এবং দীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষকদের সম্মাননা ও বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও স্মরণীয়।

#বার্ষিক_ক্রীড়া_পুরস্কার_বিতরণী_২০২৬
#বিদায়_সংবর্ধনা #ঘোড়াধারী_ইসলামিয়া_দাখিল_মাদ্রাসা
্ষিণ #চাঁদপুর #স্মরণীয়_মুহূর্ত

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপিত​আজ ০৫ই আগস্ট ২০২৬ খ্রি., চাঁদপুরের মতলব দক্ষিণে...
05/08/2026

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপিত

​আজ ০৫ই আগস্ট ২০২৬ খ্রি., চাঁদপুরের মতলব দক্ষিণে অবস্থিত ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬'। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে 'জুলাই গণঅভ্যুত্থান'-এর ঐতিহাসিক তাৎপর্য, প্রেক্ষাপট ও ছাত্র-জনতার অসামান্য ত্যাগের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস_২০২৬ ্ষিণ #চাঁদপুর #স্মরণ_ও_শ্রদ্ধা

আবশ্যক (২য় বার): ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘরঃ আড়ং বাজার, উপজেলাঃ মতলব দক্ষিণ, জেলাঃ চাঁদপুরের জন্য বেসরকারি ...
04/08/2026

আবশ্যক (২য় বার): ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘরঃ আড়ং বাজার, উপজেলাঃ মতলব দক্ষিণ, জেলাঃ চাঁদপুরের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ (১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ) মোতাবেক নবসৃষ্ট পদে ০১ জন অফিস সহায়ক ও ০১ জন নিরাপত্তাকর্মী আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে উভয় পদে ৫০০/- অফেরতযোগ্য পে-অর্ডার (জনতা ব্যাংক) এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিনটেনডেন্ট বরাবর আবেদন করুন। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। - সুপারিনটেনডেন্ট, ০১৭২৭-১২৮০০৩। মানবকন্ঠ ও চাঁদপুর কন্ঠ, তারিখঃ ০৪/০৮/২০২৬ইং

27/07/2026
★★★★★ বিজ্ঞপ্তি ★★★★★ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা (EIIN-103882) মতলব দক্ষিণ, চাঁদপুর। অত্র মাদ্রাসায় নিম্নোক্ত ০৮টি ...
07/05/2026

★★★★★ বিজ্ঞপ্তি ★★★★★
ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা (EIIN-103882) মতলব দক্ষিণ, চাঁদপুর। অত্র মাদ্রাসায় নিম্নোক্ত ০৮টি পদ শূন্য থাকায় বিধি মোতাবেক NTRCA এর মাধ্যমে ৮ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য e-Requisition দেওয়া হয়েছে।
যোগ্যতা সম্পন্ন NTRCA এর সনদধারী ও সুপারিশ প্রত্যাশি প্রার্থীদেরকে উক্ত পদে ৮ম গণবিজ্ঞপ্তিতে অত্র মাদ্রাসায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
★ অত্যন্ত মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত।
★ প্রাতিষ্ঠানিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত।
★ সু-দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত।
★ শিক্ষক এমপিওভূক্তিতে কোন সমস্যা হবে না।
★ প্রতিষ্ঠান প্রধান খুবই আন্তরিক।
-ঃধন্যবাদান্তেঃ-
সুপার
মোঃ আলমগীর হোসেন।
প্রয়োজনেঃ +8801727128003

Address

Ghoradhari, Arong Bazar
Matlab Bazar
3640

Opening Hours

Monday 10:00 - 16:10
Tuesday 10:00 - 16:10
Wednesday 10:00 - 16:10
Thursday 10:00 - 16:10
Sunday 10:00 - 16:10

Telephone

+8801309103882

Alerts

Be the first to know and let us send you an email when ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category