Taindang High School

Taindang High School Location: Taindong,matiranga,Khagrachari, Chittagong, Bangladesh
Start date:1 January 1975

www.facebook.com/groups/taindanghighschool/

"শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও"
তাইন্দং উচ্চ বিদ্যালয়।
মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
স্থাপিত: ১ জানুয়ারি ১৯৭৫ ইং
Institution: TAINDANG HIGH SCHOOL (EIIN: 106822)
Centre: MATIRANGA-2,
Thana/Upazilla: MATIRANGA, Zilla: KHAGRACHHARI

গৌরবের ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ২০২৫ইং।তাইন্দং উচ্চ বিদ্যালয় । ব্যাচ ২০১১
31/12/2025

গৌরবের ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ২০২৫ইং।
তাইন্দং উচ্চ বিদ্যালয় । ব্যাচ ২০১১

‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই (বাংলাদেশ) আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি-মানুষই আমার সবকিছু। কাজেই আমি দেশে...
30/12/2025

‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই (বাংলাদেশ) আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি-মানুষই আমার সবকিছু। কাজেই আমি দেশের বাইরে যাব না।’

দেশনেত্রী বেগম খালেদা জিয়া

সুবর্ণ জয়ন্তী উদযাপন–২০২৫তাইন্দং উচ্চ বিদ্যালয়তারিখ : ২৫ আগস্ট ২০২৫নোটিশতাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক...
25/08/2025

সুবর্ণ জয়ন্তী উদযাপন–২০২৫
তাইন্দং উচ্চ বিদ্যালয়

তারিখ : ২৫ আগস্ট ২০২৫

নোটিশ

তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন সুবর্ণ জয়ন্তী উদযাপন–২০২৫ উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। যেসকল শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি কিন্তু করার পরিকল্পনা করছেন, তাদেরকে আগামী ৩১শে আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

এছাড়া, সুবর্ণ জয়ন্তী স্মারক ম্যাগাজিনে লেখা প্রকাশে আগ্রহী সদস্যগণকে তাদের লেখা সর্বোচ্চ ১৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ম্যাগাজিন কমিটির নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

🔖 বি:দ্র: সকল কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ৩১শে আগস্ট ২০২৫ তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন কার্যক্রম সমাপ্ত করে সুবর্ণ জয়ন্তী উদযাপনের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে, ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে,
..................................
চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি–২০২৫
তাইন্দং উচ্চ বিদ্যালয়

23/08/2025

তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশন কর্তৃক ( G P A-5) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আগামী কাল রোজ রবিবার সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকল ছাএ / ছাএীদের উপস্থিতি কামনা করছি। এবং সকল শিক্ষকদের সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

সভাপতি - তাইন্দং উচ্চ বিদ্যালয়।
মাটিরাংগা,খাগড়াছড়ি।

প্রিয় শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী তাইন্দং উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী স্মরণিকায় প্রকাশের জন্য আপনাদের ক...
10/08/2025

প্রিয় শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী
তাইন্দং উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী স্মরণিকায় প্রকাশের জন্য আপনাদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল লেখা আহ্বান করা যাচ্ছে।

লেখা জমাদানের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫

বৃক্ষরোপণ  কর্মসূচি  ২০২৫।তাইন্দং উচ্চ বিদ্যালয়।মাটিরাংগা,খাগড়াছড়ি। আয়োজনে:পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি।
06/08/2025

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।
তাইন্দং উচ্চ বিদ্যালয়।
মাটিরাংগা,খাগড়াছড়ি।
আয়োজনে:পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি।

Taindang High School এর  ২০১১ ব্যাচের ছাত্র মো: শেখ সাদী বাজার টিলা নিবাসী মো: একরামুল হকের ছোট ছেলে এবং ডা: মো:শফিকুল ই...
24/07/2025

Taindang High School এর ২০১১ ব্যাচের ছাত্র মো: শেখ সাদী
বাজার টিলা নিবাসী মো: একরামুল হকের ছোট ছেলে এবং ডা: মো:শফিকুল ইসলামের মেয়ের জামাই, ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার সাথে স্কুল লাইফের প্রত্যেকের ভালো চলাফেরা ছিল । তার অকাল মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। মহান আল্লাহ পাক শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক এবং বেহেস্ত নসিব করুক।

আপনি শিক্ষক জাতির অহং'কার! প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও ...
22/07/2025

আপনি শিক্ষক জাতির অহং'কার!
প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও করতে পারেন!

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘ*টনায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ সবাইকে হেফাজত করুক।এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কু...
21/07/2025

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘ*টনায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ সবাইকে হেফাজত করুক।এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ

তাইন্দং উচ্চ বিদ্যালয়নোটিশতারিখ: ১৯ জুলাই ২০২৫বিষয়: শিক্ষার মানোন্নয়নে জরুরি নির্দেশনা।বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন...
19/07/2025

তাইন্দং উচ্চ বিদ্যালয়
নোটিশ

তারিখ: ১৯ জুলাই ২০২৫

বিষয়: শিক্ষার মানোন্নয়নে জরুরি নির্দেশনা।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে:

১️⃣ কোনো SSC পরীক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় একটির বেশি বিষয়ে অকৃতকার্য হয়, তাকে কোনো অবস্থাতেই চূড়ান্ত SSC পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

২️⃣ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় যে শিক্ষার্থী সব বিষয়ে পাস করতে ব্যর্থ হবে, তাকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না।

৩️⃣ কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ফেল করলে, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে এর ব্যাখ্যা প্রদান করতে হবে এবং তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

৪️⃣ শিক্ষকদের মধ্যে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ কোন্দল কঠোরভাবে নিষিদ্ধ।

৫️⃣ বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৬️⃣ বিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৭️⃣ বিদ্যালয় ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
(তবে, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সাধারণ বাটন ফোন ব্যবহার করা যেতে পারে।)

👉 সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপরোক্ত নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

প্রধান শিক্ষক
তাইন্দং উচ্চ বিদ্যালয়

অফিস সহকারী কাম কম্পিউটার (খন্ডকালীন) একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদনের সময় ১৭ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৫ ইং বিকেল ৩...
17/07/2025

অফিস সহকারী কাম কম্পিউটার (খন্ডকালীন) একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদনের সময় ১৭ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৫ ইং বিকেল ৩.০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ের অফিসকক্ষে আবেদন জমা দিতে হবে।

Address

Taindang High School
Matiranga
4450

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801552411299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taindang High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category