07/08/2026
আমি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছি। আমার কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির স্বপ্ন বাস্তবায়নের পেছনে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। আমার সাফল্যের পেছনে আমার পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং এই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান আমি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি সুনামধন্য ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, যা মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানই নয়, বরং নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ বিকাশের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমাকে শুধু একজন শিক্ষার্থী হিসেবেই নয়, একজন দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবেও গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Mostofa Al Sami Prinon
HSC Batch: 2023
Former House Prefect,
Sajek House