Mithakhali P G S Adarsha Secondary School, Mathbaria, Pirojpur.

Mithakhali P G S Adarsha Secondary School, Mathbaria, Pirojpur. This is a coeducational institution. The objectives of this institution is to ensure quality education at secondary sector in Bangladesh.

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:আবেদন করার তারিখ: ১১/০৮/২০২৬ থেকে ১৭/০৮/২০২৬ তারিখ পর্যন্ত।    ...
10/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:

আবেদন করার তারিখ: ১১/০৮/২০২৬ থেকে ১৭/০৮/২০২৬ তারিখ পর্যন্ত।

এসএস‌সি পরীক্ষা ২০২৬ এর বোর্ড ফলাফল ও আমা‌দের বিদ্যাল‌য়ের ফলাফল। ‌দে‌শের সকল শিক্ষার্থীর জন্য শুভ কামনা।আলহামদু‌লিল্লাহ...
10/08/2026

এসএস‌সি পরীক্ষা ২০২৬ এর বোর্ড ফলাফল ও আমা‌দের বিদ্যাল‌য়ের ফলাফল। ‌
দে‌শের সকল শিক্ষার্থীর জন্য শুভ কামনা।
আলহামদু‌লিল্লাহ এ ব‌ছর মিঠাখালী পঞ্চ গ্রাম স‌ম্মিলনী আদর্শ মাধ্য‌মিক বিদ্যালয় থে‌কে কেজুয়ালসহ ৪০ জন পরীক্ষার্থীর ম‌ধ্যে ২৩ জন শিক্ষার্থী কৃতকার্য হ‌য়ে‌ছে। অত্র বিদ্যাল‌য়ের পা‌শের হার ৫৭.৫%। ১জন পরীক্ষায় অংশগ্রহণ ক‌রে‌নি। ফরম ফিলাপ ক‌রে‌ছি‌লো ৪১জন।

আলহামদু‌লিল্লাহ। #মঠবাড়ীয়া উপজেলার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য, ১২৯, পিরোজপুর-৩, জনাব মো: রুহুল আমীন দুলাল মহোদয়কে ...
12/07/2026

আলহামদু‌লিল্লাহ।
#মঠবাড়ীয়া উপজেলার গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য, ১২৯, পিরোজপুর-৩, জনাব মো: রুহুল আমীন দুলাল মহোদয়কে দীর্ঘদিন যাবৎ (গত ১৮/২০ বছ‌রে মঠবাড়ীয়ার অ‌ধিকাংশ মাধ্য‌মিক বিদ্যালয়‌ নতুন দৃ‌ষ্টিনন্দন ভবন পে‌লেও এ প্রতিষ্ঠান‌টি সকল সু‌বিধা থে‌কে ব‌ঞ্চিত, বেশ ক‌য়েক বছর যাবৎ এক‌টি ক‌ক্ষে পর্দা টা‌নি‌য়ে ৩‌টি শ্রেণির পাঠদান কর‌তে হ‌চ্ছে)
অব‌হে‌লিত মিঠাখালী পঞ্চ গ্রাম সম্মিলনী আদর্শ মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের প্রতি সুদৃ‌ষ্টি দেয়ার জন্য বিদ্যাল‌য়ের পক্ষ‌ থে‌কে ধন্যবাদ জ্ঞাপন কর‌ছি।
#এম‌পি ম‌হোদয় ইতোম‌ধ্যেই বিদ্যালয় মাঠে বালু ভরাটের কা‌জেরও উদ্যোগ গ্রহণ ক‌রে‌ছেন।
আমা‌দের দাবি এবং অনু‌রোধ পরবর্তী‌তে সময় ও সু‌যোগ অনুযায়ী ৪ তলা এক‌টি দৃ‌ষ্টিনন্দন নতুন ভবন, সাম‌নের প্রায় ভে‌ঙ্গে যাওয়ার উপক্রম সেতুটি পুনর্নির্মাণ এবং হাইও‌য়ে ‌রোড সংলগ্ন বিদ্যাল‌য়ের গেটসহ নিরাপত্তা জ‌নিত কার‌নে বাউন্ডরী ওয়া‌লের ব্যবস্থা কর‌বেন। ইনশাআল্লাহ।

10/06/2026

Md. Mamun Ar Rashid

প্রাক্তন শিক্ষার্থী‌দের (ব্যাচ ২০০০ থে‌কে ২০২৫) পূন‌র্মিলনী-২০২৬।তা‌রিখ: ২৯ মে, ২০২৬ রোজ শুক্রবার।
01/06/2026

প্রাক্তন শিক্ষার্থী‌দের (ব্যাচ ২০০০ থে‌কে ২০২৫) পূন‌র্মিলনী-২০২৬।
তা‌রিখ: ২৯ মে, ২০২৬ রোজ শুক্রবার।

With Md. Mamun Ar Rashid – I just got recognized as one of their top fans! 🎉
31/05/2026

With Md. Mamun Ar Rashid – I just got recognized as one of their top fans! 🎉

১৯৬৭ সা‌লে অত্র প্রতিষ্ঠান‌টি প্রতিষ্ঠার প‌রে এই প্রথম আমা‌দের প্রাক্তন শিক্ষার্থী‌ কতৃক আয়ো‌জিত এমন এক‌টি সুন্দর ও প‌র...
29/05/2026

১৯৬৭ সা‌লে অত্র প্রতিষ্ঠান‌টি প্রতিষ্ঠার প‌রে এই প্রথম আমা‌দের প্রাক্তন শিক্ষার্থী‌ কতৃক আয়ো‌জিত এমন এক‌টি সুন্দর ও প‌রিচ্ছন্ন আনন্দঘন আয়োজন।
পূন‌র্মিলনী-২০২৬
(এস.এস.সি ব্যাচ ২০০০-২০২৫)
#* #* #* #* #* #* #* #* #* #* #* #*
আজকের এই আনন্দঘন পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাক‌তে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। মিঠাখালী পঞ্চগ্রাম সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সবার আবেগ, স্মৃতি ও ভালোবাসার একটি ঠিকানা। এসএসসি ব্যাচ ২০০০ থেকে ২০২৫ পর্যন্ত দীর্ঘ এই পথচলায় অসংখ্য শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছো—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা আজ দেশের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্বের নানা প্রান্তে কর্মরত। কেউ শিক্ষক, কেউ ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রশাসক কিংবা সমাজসেবক। তোমাদের সাফল্যে আমরা গর্বিত। তবে মনে রাখতে হবে—সত্যিকারের সফলতা শুধু ব্যক্তিগত অর্জনে নয়, সমাজ ও মানুষের কল্যাণে নিজের ভূমিকা রাখার মধ্যেই নিহিত।

একটি বিদ্যালয়ের শক্তি শুধু তার ভবনে নয়, তার প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য, মূল্যবোধ ও দায়িত্ববোধের মধ্যেই প্রকাশ পায়। আমি আশা করি, এই পূনর্মিলনী শুধু স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিদ্যালয়ের উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, এবং একটি সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

আজকের এই মিলনমেলা আমাদের শেখায়—সময় যতই পেরিয়ে যাক, শিকড়কে কখনো ভুলে যাওয়া যায় না। এই বিদ্যালয়ই তোমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, মানুষ হতে শিখিয়েছে, এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।
প‌রিশেষে, এই সুন্দর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহান আল্লাহর কাছে দোয়া করি, আমাদের প্রিয় বিদ্যালয় আরও সাফল্য অর্জন করুক এবং আমাদের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।
সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
শু‌ভেচ্ছা‌ন্তে
মো: মামুন অর র‌শিদ তালকদার
বি.এস‌সি সম্মান, এম.এস‌সি (গ‌ণিত)
বি.এড, এম.এড (১ম শ্রেণি)
সহকারী শিক্ষক (গ‌ণিত)
অত্র বিদ্যালয়।
#01715-621281
.com

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Shafikul Islam Rahat, Fahim Isiam, Md Reajul, Lx Rafi ...
14/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Shafikul Islam Rahat, Fahim Isiam, Md Reajul, Lx Rafi Ahmed, Rapsan Ahmed Rafij

Shout out to my newest followers! Excited to have you onboard! Baizid Mollah, Subeil Foraji
31/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Baizid Mollah, Subeil Foraji

Address

Mathbaria
8560

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:30
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801715621281

Alerts

Be the first to know and let us send you an email when Mithakhali P G S Adarsha Secondary School, Mathbaria, Pirojpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mithakhali P G S Adarsha Secondary School, Mathbaria, Pirojpur.:

Shortcuts

Share