29/07/2026
🔴 আলহামদুলিল্লাহ! লোডশেডিংমুক্ত হলো আমাদের মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা 🔴
আপনারা অবগত আছেন যে, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে আমাদের মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়া এবং সার্বিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটছিল। তীব্র গরমে শিক্ষার্থীদের এই কষ্ট দূর করা এবং তাদের পড়াশোনার পরিবেশ স্বাভাবিক রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।শিক্ষার্থীদের এই দুর্ভোগের কথা বিবেচনা করে, মাদ্রাসা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ও অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসার জন্য একটি শক্তিশালী বিদ্যুৎ ব্যাকআপের ব্যবস্থা করা হয়েছে।
⚙️ নতুন সংযোজন:
২৪ ঘোড়া (HP) শক্তিশালী ইঞ্জিন
১০ কিলোওয়াট (KW) ক্ষমতাসম্পন্ন মোটর/জেনারেট
এখন থেকে লোডশেডিং হলেও মাদ্রাসায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সচল থাকবে।
ক্লাসরুমের ফ্যান ও লাইট নিরবচ্ছিন্নভাবে চলবে।তীব্র গরম থেকে ছাত্ররা মুক্তি পাবে এবং পড়ালেখায় পূর্ণ মনোযোগ দিতে পারবে।
মাদ্রাসা কমিটির এই যুগোপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তায়ালা তাদের সকলকে উত্তম জাযা দান করুন। আমিন।