Rezwan Academy

Rezwan Academy

Share

Hi, I'm Rezwan. Establisher & Director of Unique Academic Care. Hope it will helpful for all.

I have created this channel to share my knowledge of math, accounting, finance and management with all.

02/05/2022

রেজওয়ান একাডেমির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

ঈদ মোবারক 💙

26/04/2022

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না!

আত্তাহিয়াতু আসলে, মহান আল্লাহর সাথে আমাদের মহানবী (সা.) এর কথোপকথনের একটা অংশ। যা আমাদের মহানবী (সা.) এর মিরাজ যাত্রার সময় হয়েছে, মহান আল্লাহর সাথে! মহানবী (সা.) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করেন, তখন মহান আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারণ, আমরা মহান আল্লাহকে বলতে পারবো না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারণ, মহান আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সা.) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উত্তরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হোক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সা.) এর এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) তার বান্দা ও রাসূল।

"সুবহানাল্লাহ।

(সংগ্রহ করা)

14/04/2022

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

শুভ নববর্ষ - ১৪২৯

Photos from Rezwan Academy's post 12/04/2022

হারিয়ে যাওয়া এক বিখ্যাত পেশা- ভিস্তিওয়ালা ।।

ইতিহাসে ভিস্তিওয়ালারা সুপরিচিত হয়ে আছে মুঘল সম্রাটের প্রাণ বাঁচিয়েছিলেন সেই সময় থেকে ।

চৌসার যুদ্ধে শের শাহের আক্রমণে ডুবতে বসা সম্রাট হুমায়ূনকে বাঁচিয়েছিল নাজিম নামের এক ভিস্তিওয়ালা, তখন সে সম্রাটকে চিনতে পারেনি, সম্রাট হুমায়ুন কৃতজ্ঞতা স্বীকার করে ভিস্তিওয়ালকে ওয়াদা করেছিল তিনি ফিরে গিয়ে তাকে একদিনের সম্রাট বানাবেন । পরে সম্রাট ফিরে গিয়ে সত্যিই ভিস্তিওয়ালা নাজিমকে ডেকে ওয়াদা অনুসারে একদিনের জন্য ভারতবর্ষের সম্রাট করেন ।

বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ঢাকার রাস্তায় ভিস্তিদের আনাগোনা ছিল । ঊনবিংশ শতাব্দীর ঢাকা শহরে ছিল সুপেয় পানীর বেশ অভাব । ভারতবর্ষের অন্য অঞ্চলের মতোই ঢাকায়ও খাবার পানির জন্য নির্ভর করতে হতো খাল, নদী বা কুয়ার ওপর ।

নিরাপদ পানির জন্য তাই শহর অধিবাসীদের অনেক দূরে দূরে ঘুরে বেড়াতে হতো । ঢাকার নাগরিকদের নিরাপদ পানির জন্য সাধারণত শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পানির ওপর নির্ভর করতে হতো । শহরে যেসব কুয়া ছিল তাতেও ছিল সুপেয় পানীর অভাব । আর্থিকভাবে স্বাবলম্বী লোকেরা তাই এক বিশেষ পেশাজীবী শ্রেণির লোকদের মাধ্যমে নিজেদের পানি সংগ্রহ করতেন । তাদের কাঁধে ঝুলানো থাকত ছাগলের চামড়ার এক মশক । এই মশক দিয়েই টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে তারা পানি সরবরাহ করত । এদের বলা হতো ভিস্তি বা সুক্কা । ‘ভিস্তি আবে ভিস্তি’ হাঁক দিয়ে প্রতি বাড়ি গিয়ে তারা পানি দিয়ে আসত ।

মিজানুর রহমানের 'ঢাকা পুরাণ' থেকে জানা যায়, "সেকালে কলের পানি সব বাড়িতে পৌছায়নি । যেখানে পানির কল নাস্তি সেখানে ভিস্তিওয়ালা সহায় । দেখেছি ছাগলের চামড়ার মশকে করে পানি ফেরির দৃশ্য ।"

ঢাকায় ভিস্তিওয়ালাদের "সাক্কা" বলা হত । ঢাকা পুরাণ থেকে আরো জানা যায় সেসময় ভিস্তিওয়ালাদের একটি সংগঠন ও ছিল । সংগঠনের প্রধানকে নওয়াব ভিস্তি বলা হতো ।

আজ পুরান ঢাকার যে সিক্কাটুলি দেখা যায় তা ছিল ভিস্তিদের এলাকা । ১৮৩০ সালে ঢাকার ম্যাজিস্ট্রেট হেনরি ওয়াল্টারস এক আদমশুমারিতে ১০টি ভিস্তিপল্লীর উল্লেখ করেছিলেন ।

ইসলাম ধর্মাবলম্বী এসব ভিস্তিরা বেশিরভাগই ছিল সুন্নি মুসলিম । মহররমের মিছিলে রাস্তায় পানি ছিটিয়ে পরিষ্কার রাখার দায়িত্বে তাদের প্রত্যক্ষ করা যেত ।

দ্য লাস্ট ওয়াটারম্যান খ্যাত বিশেষ এ পেশাজীবী শ্রেণিদের মধ্যে নিজস্ব পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত ছিল ।লালবাগ কেল্লায় ভিস্তিরা টমটম ভরে বড় বড় চামড়ার থলেতে পানি দিয়ে আসতো ।

বাংলা সাহিত্যেও ভিস্তিওয়ালা :

প্রথিতযশা সব কবি সাহিত্যিকদের রচনায় ভিস্তিদের অস্তিত্বের প্রমান পাওয়া যায় ৷

শামসুর রাহমান তার শৈশবের স্মৃতি স্মরণ করতে গিয়ে ভিস্তিদের চিত্রায়িত করেছেন এভাবে-

“রোজ মশক ভরে দুবেলা পানি দিয়ে যেত আমাদের বাড়িতে। কালো মোষের পেটের মত ফোলা ফোলা মশক পিঠে বয়ে আনত ভিস্তি । তারপর মশকের মুখ খুলে পানি ঢেলে দিত মাটি কিংবা পিতলের কলসির ভেতর ৷ মনে আছে ওর থ্যাবড়া নাক, মাথায় কিস্তি টুপি, মিশমিশে কালো চাপদাড়ি আর কোমরে জড়ানো পানিভেজা গামছার কথা” ।

রবীন্দ্রনাথ লিখেছেন,
"তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে,
মশক কাধে একুশ লাখ ভিস্তি ।
পুকুর বিলে রহিল শুধু পাঁক,
নদীর জলে নাহিকো চলে ভিস্তি ।"

সুকুমার রায় তাঁর "ন্যাড়া বেলতলায় ক’বার যায়?" ছড়ায় ভিস্তিদের প্রসঙ্গ টেনে এনেছেন ।

"লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে?
ভেবে তাই না পাই দিশে নাই কি কিচ্ছু উপায় তার?”
"এ কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তিওলা
ঢিপ্‌ ক’রে বাড়িয়ে গলা প্রণাম করল দুপায় তার ।"

ঢাকায় ১৮৭৮ সালের আগ পর্যন্ত কোন নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি । ১৭৮৪ সালে ঢাকার কালেক্টর পানীয় জলের খরচ বাবদ পেতেন ১৫০ টাকা । যেখানে ১ টাকায় দুমণ চাল পাওয়া যেত । এত টাকা পানীয় জলের পেছনে বরাদ্দের কারণ ছিল ঢাকার জল স্বাস্থ্যসম্মত ছিল না । তার উপর সারা বছর চলতো কলেরার মহামারি । অভিজাত লোকজন সুদূর মেঘনা থেকেও জল আনতে পাঠাতো ।

নবাব আবদুল গনি ও নবাব আহসানউল্লাহর সম্মিলিত প্রচেষ্টায় ১৮৭৪ সালে চাঁদনীঘাটে স্থাপিত হয় ‘ওয়াটার-ওয়ার্কস’ পানি পরিশোধনাগার । তবে শুরুতে ঢাকাবাসীর জন্য সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা ছিল খুবই অপ্রতুল । প্রথমদিকে চার মাইল এলাকাজুড়ে পানি সরবরাহের পাইপ বিস্তৃত ছিল । দৈনিক পানি সরবরাহের পরিমাণ ছিল ৩৫ হাজার গ্যালন । ১৮৭৯ সালে ঢাকার নওয়াব আব্দুল গণি "কেসিএসআই" উপাধি পান । তিনি তখন ঢাকার পানি সংস্থান প্রকল্পে লাখ টাকা দান করেন ।

ঢাকা শহরে ভিস্তিওয়ালারা বহুদিনযাবত তাদের পোক্ত অবস্থান ধরে রেখেছিল । ভারতবর্ষে ঢাকাই ছিল শেষ শহর যেখানে ষাটের দশক পর্যন্ত ভিস্তিওয়ালারা তাদের কাজ চালিয়ে যায় । ১৯৬৮ সালের দিকে এসে ঢাকা শহর থেকে তারা বিলুপ্ত হয়ে যায় । বর্তমানে পুরান ঢাকার সিক্কাটুলি দাঁড়িয়ে আছে ভিস্তিওয়ালা নামের অতীতের এক কর্মজীবীদের পেশার সাক্ষী হয়ে ।

তথ্যসূত্র :
১/ ঢাকার প্রাচীন পেশা ও তার বিবর্তন, ইমরান উজ জামান, পুথিনিলয় প্রকাশনী, ঢাকা, ২০১৯, (পৃষ্ঠাঃ৮০, ৮১) ।

২/ আমার ঢাকা, শামসুর রাহমান, প্রথমা প্রকাশন, ঢাকা, ২০০৮, (পৃষ্ঠাঃ১৪) ।

৩/ "বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র" (কায়সার হোসেন, আল হাসান)

৪/ খোলা কাগজ ।

ছবি ও তথ্য সৌজন্যে : গিরিধর দে (Giridhar Dey)

02/03/2022

দরিদ্রতা আসে চার জিনিসের কারণেঃ

১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে।
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে।
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে।
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে।

*সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ

১। আল কুরআন তিলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের
সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা
ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে।
তিরমিজি (৫৫৬৭৩)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন, আমিন!

20/02/2022

দুইটা গল্পঃ

১। ইয়াহু নামমাত্র দামে গুগলকে কিনে ফেলার প্রস্তাব পেলেও কিনেনি।
২। নোকিয়া এন্ড্রোয়েডকে কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।

শিক্ষণীয়ঃ
১। সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন, নয়তো আপনি অচলের হিসেবে নাম লেখাবেন।
২। কোন রিস্ক না নেওয়াটা হচ্ছে বড়ো রিস্ক। নতুন রিস্ক গ্রহণ করুন এবং সব সময় আপডেট থাকুন।

আরো দুইটা গল্পঃ
১। গুগল দুইটা সম্ভাবনাময়ী প্রজেক্ট ইউটিউব এবং এন্ড্রোয়েডকে কিনে নিয়েছে।
২। ফেসবুকে কিনে নিয়েছে ইন্সট্রাগ্রাম এবং হোয়াটসএপকে।

শিক্ষণীয়ঃ
১। শত্রুকে ঘৃণা না করে তার সাথে সংযুক্ত হয়ে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করুন।
২। দ্রুত এগিয়ে যান এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন।

আরো দুইটা গল্পঃ
১। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২। এলন মাস্ক ছিলেন একজন লকার রুম গার্ড।

শিক্ষণীয়ঃ
১। ব্যাক্তিকে তার পূর্বের কাজের মাধ্যমে যাচাই করবেন না।
২। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার চেষ্টা এবং পরিশ্রম।

আরো দুইটা গল্পঃ
১। কর্নেল স্যান্ডার্‌স ৬৫ বছর বয়সে KFC প্রতিষ্ঠা করেন।
২। জ্যাক মা কেএফসিতে চাকুরির আবেদন করেও কম যোগ্যতা সম্পন্ন মনে করায় চাকুরি পাননি।

শিক্ষণীয়ঃ
১। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন।
২। কখনো হার মানবেন না। তারাই হেরে যায় যারা মেনে নেয়।

শেষ দুইটা গল্পঃ
১। Ferrari এর মালিক একজন ট্রাক্টর তৈরি করার কারিগরকে অপমান করেছিলেন।
২। সেই ট্রাক্টর তৈরি করার কারিগর Lamborghini প্রতিষ্ঠা করেন।

শিক্ষণীয়ঃ
১। কাউকে অবজ্ঞা করবেন না।
২। সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন। এর জন্য কোন বয়স কিংবা কোন ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়।

15/12/2021

''প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ”

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

13/12/2021

↘️ জেনে রাখুন, কাজে দিবে↘

✪ Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998.
✪ Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004.
✪ YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005.
✪ Yahoo! : প্রতিষ্ঠিত হয় March 1994.
✪ Baidu : প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000.
✪ Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001.
✪ Windows Live : প্রতিষ্ঠিত হয় Nov 1, 2005.
✪ Amazon : প্রতিষ্ঠিত হয় 1994.
✪ Tencent QQ : প্রতিষ্ঠিত হয় February 1999.
✪ Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006.
✪ Google এর প্রতিষ্ঠাতা Sergey brin & Larry page
✪ Yahoo এর প্রতিষ্ঠাতা David filo & Jerry yang
✪ Youtube এর প্রতিষ্ঠাতা Jawed karid, Steve chen & Chad Harley
✪ Facebook এর প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes,
✪ Wikipedia এর প্রতিষ্ঠাতা Jimmy Wales & Larry Sanger
✪ Twitter এর প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone & Jack Dorsey
✪ ebay এর প্রতিষ্ঠাতা Pierre Omidyar
✪ Hotmail এর প্রতিষ্ঠাতা Sabeer Bhatia
✪ Myspace এর প্রতিষ্ঠাতা omanderson & Chris Dewolfe
✪ Friendster এর প্রতিষ্ঠাতা Jonathan আব্রামস

সংগ্রহীত

11/12/2021

তিনি ঠান্ডা জল থেকে তার ডুবন্ত বন্ধুর দিকে হাত বাড়াতে পারতেন কিন্তু তিনি তা করলেন না। ঠান্ডা জলে সামান্য গরম জল ঢেলে সাহায্য করার ভান করছিলেন।

কিছু লোক প্রয়োজনের সময় আপনার সাথে থাকার ভান করে কিন্তু তারা আসলে আপনাকে ডুবতে দেখে আনন্দ পায়।

সংগ্রহীত

07/12/2021

একজন এইচএসসি পরীক্ষার্থীর ম্যাসেজ 😊

শিক্ষার্থীদের এই ম্যাসেজ গুলো দেখলে মনে হয় এতোদিনের পরিশ্রম সার্থক হয়েছে 🥰

আলহামদুলিল্লাহ সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে 😍

আল্লাহ সকল পরীক্ষার্থীর মনের আশা পূরণ করুন এবং কাঙ্খিত ফলাফল অর্জনে সহায়তা করুন 💙

23/11/2021

জীবন বদলানো কিছু টিপস:
———————————-

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য

১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

১৫. সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

১৬. এই সদকার পন্থা গুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

যিনি লিখেছেন,,, ও যিনি পোস্ট টা মানুষের কাছে পৌছে দিচ্ছেন আল্লাহ তাকে দুনিয়াতে ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন..

Want your school to be the top-listed School/college in Maniknagar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Maniknagar
1203