The Orbit- Academic and Admission Care

The Orbit- Academic and Admission Care অগ্রগামী পথিকৃৎ, নির্ভীক অরবিট।

15/04/2026

প্রিয় এস এস সি - ২০২৭ ব্যাচ।
তোমাদের প্রি - টেস্ট পরীক্ষার আগে
প্রায় ৩ মাসের একটা রিভিশন কোর্স আসতেছে দি অরবিট একাডেমির পক্ষ থেকে " মিশন প্রি টেস্ট "। ✅

যেখানে তোমাদের সপ্তাহে ৪ দিন ক্লাস এবং পরীক্ষা থাকবে।

প্রতি দিন ২ ঘন্টার লেকচার এবং সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে তোমাকে করা হবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত।

👉যে সকল সাব্জেক্ট পড়ানো হবে :
বাংলা , ইংরেজি , আই সি টি , সমাজ ,ধর্ম, সাধারণ গণিত , উচ্চতর গণিত , পদার্থ বিজ্ঞান , জীববিজ্ঞান , রসায়ন।

✅মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও মুন্নু মেডিকেল কলেজ সহ সকল পাবলিক ইউনিভার্সিটি এর মেধাবী শিক্ষার্থীরা নিবেন সকল বিষয় এর ক্লাস।

বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে নিজেকে যাচাই করা এবং ভুল গুলো সংশোধন এর মাধ্যমে নিজেকে প্রস্তুত করার এই সুযোগ শুধুমাত্র থাকছে তোমাদের জন্যই।

⏰ক্লাস শুরু : ১৬ এপ্রিল থেকে। ( ফ্রী ক্লাস ২২ এপ্রিল পর্যন্ত )

⏰প্রথম ৭ দিন ফ্রী ক্লাস করে ভর্তি হওয়ার সুযোগ তো থাকছেই।

✅৩ মাসের এককালীন কোর্স ফি : প্রথম ১০ জনের জন্য ৩০০০ টাকা।

💰 যা পরবর্তীতে কোর্স ফি হবে ৫০০০ টাকা।

তো আর দেরি কিসের।
ইন্সট্রাক্টর প্যানেল :

( Physics & Chemistry )
মো: রাকিবুল ইসলাম রাকিব
৩য় বর্ষ , এম বি বি এস , মানিকগঞ্জ মেডিকেল কলেজ

( Biology & Bangla )
মালিহা ইসলাম আলিফ
৩য় বর্ষ , এম বি বি এস ,
মানিকগঞ্জ মেডিকেল কলেজ

(General Math. & Higher Math )
তালহা হোসাইন
ফাইনাল ইয়ার , এম বি বি এস ,
মুন্নু মেডিকেল কলেজ

( ICT & সমাজ & ধর্ম )
মো : সাইম ইসলাম
৩য় বর্ষ , বোটানি ডিপার্টমেন্ট , ন্যাশনাল ইউনিভার্সিটি

( English )
ঐতিহ্য রাণী
৩য় বর্ষ , এমবিবিএস , মানিকগঞ্জ মেডিকেল কলেজ।

📞যোগাযোগ :০১৬৪২১২৫৮৯৩

দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার , মানিকগঞ্জ।

এস এস সি - ২০২৬ -নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো, কখনো হাল ছাড়বে না।তোমাদের চোখের সেই স্বপ্নগুলো একদিন বাস্তব হবে—এই বিশ্বাস অট...
15/04/2026

এস এস সি - ২০২৬ -নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো, কখনো হাল ছাড়বে না।
তোমাদের চোখের সেই স্বপ্নগুলো একদিন বাস্তব হবে—এই বিশ্বাস অটুট 💫

অরবিট সবসময় তোমাদের জন্য গর্বিত, তোমাদের প্রতিটা সাফল্য আমাদের আনন্দ।
তোমাদের জন্য রইলো অফুরন্ত দোয়া আর ভালোবাসা।
❤️
কত সময় বকা দিয়েছি , রাগ করেছি , সেই সব কিছুর পেছনে ছিলো শুধুই তোমাদের ভালো চাওয়া , সফলতা অর্জনের চেষ্টা করানো।
তোমরাই ছিলে অরবিট এর প্রথম এস এস সি ব্যাচ।
সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে দারুন একটা রেজাল্ট করে চলে আসবা আমাদের দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর প্রথম " গ্র‍্যান্ড সেলিব্রেশন " প্রোগ্রামে। ❤️
আজকের এই দিনে একটা কথাই বলবো এটা শুধু
বিদায় নয়…
নতুন এক পথচলার শুরু…
আবার দেখা হবে সাফল্যের গল্পে হয়তো... 🥺

11/04/2026

টিউশনি নিয়ে কিছু বাস্তব কথা বলি—

বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, ক্লাস ৫-১০ এর বাচ্চাদের জন্য সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ১.৫–২ ঘন্টা পড়ানোর জন্য ২০০০- ৩০০০ টাকা অফার করা হয়। আবার কেউ কেউ ইংলিশ ভার্সনের জন্যও খুব কম বাজেট ধরেন। অন্যদিকে, অনেকে চান ঢাকা বিশ্ববিদ্যালয়/বুয়েট/ মেডিকেল এর শিক্ষক, সব সাবজেক্ট পড়াবে, সপ্তাহে 4-5 দিন—কিন্তু বাজেট রাখেন 3-4 হাজার টাকা।
বাস্তবতা হলো, এই চাহিদা আর বাজেটের মধ্যে বড় একটা গ্যাপ আছে।

একটা বিষয় পরিষ্কার—ভালো শিক্ষক মানে শুধু পড়ানো না; গাইড করা, স্টুডেন্টের দুর্বলতা বুঝে কাজ করা, দায়িত্ব নিয়ে এগিয়ে নেওয়া। এই মানের শিক্ষক পেতে হলে সম্মানজনক পারিশ্রমিক দেওয়াটা জরুরি। একইভাবে, কম বাজেটে সাধারণ মানের টিউটর পাওয়া যায়—এটা অস্বাভাবিক কিছু না।

আরেকটা বাস্তব দিক আছে—অনেক টিউটর আছেন যারা নিজেরা স্টুডেন্ট লাইফে খুব একটা সিরিয়াস ছিলেন না, কিন্তু এখন যেকোনোভাবে একটা টিউশনি পেলেই হল—এই মানসিকতা নিয়ে খুব কম টাকায় পড়াতে রাজি হয়ে যান। এতে করে পুরো মার্কেটের রেটটাই নিচের দিকে নেমে যায়, আর যারা সত্যিকার অর্থে সময়, পরিশ্রম ও কোয়ালিটি দেয়—তাদের যথাযথ মূল্যায়ন অনেক সময় হয় না।

তাই অভিভাবকদের কাছে অনুরোধ:

আপনার সন্তানের ভবিষ্যৎ যেহেতু গুরুত্বপূর্ণ, তাই টিউটর নির্বাচন ও পারিশ্রমিক—দুটো বিষয়ই বাস্তবতার সাথে মিল রেখে ঠিক করুন।

ভালো গাইডেন্স = ভালো বিনিয়োগ

কম বাজেট = কম এক্সপেক্টেশন

ধন্যবাদ।

06/03/2026
দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার-এর পক্ষ থেকে আমাদের সম্মানিত স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন।তাদের ...
06/03/2026

দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার-এর পক্ষ থেকে আমাদের সম্মানিত স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন।
তাদের এই অর্জন প্রমাণ করে— সঠিক দিকনির্দেশনা, নিয়মিত পরিশ্রম এবং মানসম্মত একাডেমিক সহায়তাই সফলতার মূল চাবিকাঠি।
আমরা বিশ্বাস করি, উৎকর্ষতা কথায় নয়, ফলাফলে প্রতিফলিত হয়।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
১৭-০২-২০২৬ ইং ❤️
আগামী বছর আরো বিশাল আয়োজন করার প্র‍য়াস নিয়ে এগিয়ে যাবে দি অরবিট।

আমাদের এসএসসি এর এক্সাম ব্যাচ ও রিভিশন ব্যাচ এর স্টুডেন্ট দের নবীন বরণ প্রোগ্রাম ও আমাদের ১৬ই ডিসেম্বর এ অনুষ্ঠিত স্কলার...
04/02/2026

আমাদের এসএসসি এর এক্সাম ব্যাচ ও রিভিশন ব্যাচ এর স্টুডেন্ট দের নবীন বরণ প্রোগ্রাম ও আমাদের ১৬ই ডিসেম্বর এ অনুষ্ঠিত স্কলারশিপ এক্সাম এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৭-০২-২০২৬ এ অনুষ্ঠিত হবে আমাদের দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর ক্যাম্পাসে।
ইনশাআল্লাহ , সকল প্রস্তুতি শেষের দিকে।
এখন শুধু অপেক্ষার পালা। ❤️

তীব্র শীত উপেক্ষা করেও বাচ্চারা এসেছে , শুক্রবার এর আরামের ঘুম বাদ দিয়ে উইকলি এক্সাম দিতে। তুমি কেনো বসে আছো?দ্রুত ভর্তি...
10/01/2026

তীব্র শীত উপেক্ষা করেও বাচ্চারা এসেছে , শুক্রবার এর আরামের ঘুম বাদ দিয়ে উইকলি এক্সাম দিতে।
তুমি কেনো বসে আছো?
দ্রুত ভর্তি হয়ে যাও অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর এক্সাম ব্যাচ এ।
সীট আছে সীমিত ।

কেমিস্ট্রি এর C1 এর রেজাল্ট ❤️
21/12/2025

কেমিস্ট্রি এর C1 এর রেজাল্ট ❤️

দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর ১০ হাজার টাকা সমমূল্য এর স্কলারশিপ এর রেজাল্ট ❤️
17/12/2025

দি অরবিট একাডেমিক এন্ড এডমিশন কেয়ার এর ১০ হাজার টাকা সমমূল্য এর স্কলারশিপ এর রেজাল্ট ❤️

আজকের স্কলারশিপ এক্সাম এর উপস্থিত ছাত্র - ছাত্রী। আলহামদুলিল্লাহ সবাই অনেক সুন্দর পরিবেশ এ পরীক্ষা দিয়েছে। রেজাল্ট এর জন...
16/12/2025

আজকের স্কলারশিপ এক্সাম এর উপস্থিত ছাত্র - ছাত্রী।
আলহামদুলিল্লাহ সবাই অনেক সুন্দর পরিবেশ এ পরীক্ষা দিয়েছে।
রেজাল্ট এর জন্য চোখ রাখুন অরবিট এর এই পেজে ❤️

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Orbit- Academic and Admission Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share