10/06/2026
মসজিদের অজুখানা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ০৬ জুন ২০২৬ তারিখে চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর: কুড়িগ্রাম-হ-১৩-০৭৯৩।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি মসজিদের অজুখানা সংলগ্ন স্থানে রাখা ছিল। পরে সেটি নিখোঁজ হলে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চলে যাচ্ছে। ইতোমধ্যে ফুটেজ থেকে প্রাপ্ত ছবির ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি মোটরসাইকেলটির বর্তমান অবস্থান, চোরের পরিচয় বা এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: 01729-502692
সঠিক তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।
সংবাদটি বেশি বেশি শেয়ার করে মোটরসাইকেলটি উদ্ধারে সহযোগিতা করুন।