Duha International School

Duha International School

Share

হাসবো • খেলবো • শিখবো

পেজটি শুরু হয়েছিল এই সংকল্প নিয়ে যে, এখানে ইসলামের সৌন্দর্য, ব্যবহারিক দিক ও মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করা হবে।মেসেঞ্জারে প্রশ্ন-উত্তরের একটি বিষয়ও ছিল। এখন পেজের নাম পরিবর্তনের পাশাপাশি তার দায়-দায়িত্ব ও কর্মপরিধিও বাড়ছে। তারই অংশ হিসেবে ইসলামের সৌন্দর্যের পাশাপাশি উলুমুদ্দীনও শিক্ষা দেয়া হবে। এখন থেকে এটি পূর্ণাঙ্গ দ্বীনি প্রতিষ্ঠানের কাজ আঞ্জাম দেবে ইনশাআল্লাহ। পেজটির পরিবর্

17/12/2025

আসসালামু আলাইকুম

প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানানো হচ্ছে যে, দুহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিবর্তিত স্থান মিতরা বাস স্ট্যান্ড মুক্তি প্লাজা, দ্বিতীয় তলা। আগামী শনিবার নতুন ক্যাম্পাসে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। ইনশাল্লাহ।

06/12/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

আমাদের স্কুলে একজন আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পার্ট টাইম। হিফজ বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে। মূল দায়িত্ব হবে বাচ্চাদের কুরআন শেখানো।

বেতন আলোচনা স্বাপেক্ষে নির্ধারিত হবে ইন শা আল্লাহ।

আর আগ্রহী প্রার্থীকে অবশ্যই বেতিলা-মিতরা, লেমুবাড়ি-বাড়াইভিকরা বা এর আশপাশের এলাকার বাসিন্দা হতে হবে।

21/04/2025

আমরা আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে একদিন মিরপুর চিড়িয়াখানা ঘুরতে চাচ্ছি। পঞ্চাশ সিটের একটা গাড়ি লাগবে; স্বল্প ভাড়ায় ভালো গাড়ি চাই আরকি!

আর স্কুলের বাচ্চাদের জন্য চিড়িয়াখানায় আলাদা কোনো সুবিধা-অসুবিধা আছে কি না একটু জানাবেন। ভালো কোনো পরামর্শ থাকলে, দিতে কার্পণ্য করবেন না, ইন শা আল্লাহ।

14/04/2025

পরীক্ষার ঘোষণা
দুহা ইন্টারন্যাশনাল স্কুল
মিতরা, মানিকগঞ্জ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুহা ইন্টারন্যাশনাল স্কুল-এর প্রথম সাময়িক পরীক্ষা আগামী ২৪ মে ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে।

কাজেই সকল শিক্ষার্থীকে পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরীক্ষার পূর্ণ সময়সূচি ও নির্দেশিকা শীঘ্রই স্কুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

বিশেষ নির্দেশনা:

পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে স্কুলে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার সময় নিয়মশৃঙ্খলা ও নীতিমালা মেনে চলা বাধ্যতামূলক।

পরীক্ষায় সকলের সফলতা কামনা করছি।
— প্রধান শিক্ষক, দুহা ইন্টারন্যাশনাল স্কুল

27/03/2025

গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রসঙ্গে একটি আবেদন।

আমাদের দুহা ইন্টারন্যাশনাল স্কুলের জন্মই হয়েছে গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের উন্নত ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে। সে জন্য আমরা ভর্তি ফি নির্ধারণ করেছি মাত্র ১০০০ টাকা। আর মাসিক বেতন মাত্র ৫০০ টাকা।

এই স্বল্প খরচে আমরা যে মনের শিক্ষা দিচ্ছি, তা বাংলাদেশের প্রতিষ্ঠিত ও বিখ্যাত অনেক প্রতিষ্ঠানের পক্ষেও দেওয়া সম্ভব নয়। আমাদের এখানকার কোনো শিক্ষার্থীর টিউশন পড়তে হয় না। দুর্বলদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিরিক্ত সময় দেওয়া হয়।

আমাদের বাচ্চারা এক বছরেই আরবি বাংলা ইংরেজি রিডিং পড়তে শেখে। গণিতের ক্ষেত্রে অবকাশ পদ্ধতি প্রয়োগ করা হয়। এটা অনেক ব্যয়বহুল হলেও বাচ্চারা একরকম ফ্রিতে পেয়ে যায়। তৃতীয় শ্রেণী থেকে তাদের হিফজের ব্যবস্থা রয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হবে আরবি ভাষা শিক্ষার যাত্রা।

অভিভাবকগণ আমাদের এই সাফল্য স্বীকার করেন। আমাদেরকে ধন্যবাদ জানান। কিন্তু তা সত্ত্বেও, তাদের অনেকের পক্ষেই মাসে ৫০০ টাকা এবং ভর্তির ১০০০ টাকা দেওয়া সম্ভব হয় না। তাদের স্বপ্ন আছে, আমরা তাদের সচেতন করে তুলতে পেরেছি, কিন্তু তাদের যে অর্থনৈতিক সংগতি, তাতে তারা তাদের স্বপ্ন ছুঁতে পারবেন না।

আমার পরিচিত কোনো ভাই যদি এই ধরনের দরিদ্র মেধাবী ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের পাশে দাঁড়াতে চান, তবে সে সুযোগ রয়েছে। আপনি চাইলে সদাকায়ে জারিয়া হিসেবে এক বা একাধিক বাচ্চার দায়িত্ব নিতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি অভিভাবকদের সঙ্গেও ডিল করতে পারেন। নিচে মাসিক ও বার্ষিক খরচের একটা তালিকা দেওয়া হলো—

ক) ভর্তি ফি ও ভর্তি ফরম: ১১০০ টাকা।
খ) মাসিক বেতন: ৫০০ টাকা।
গ) পরীক্ষার ফি: ২০০×৩=৬০০
ঘ) খাতা কলম পেন্সিল: ২৫০ (আনুমানিক)

বার্ষিক খরচ: ৭৯৫০ টাকা মাত্র।

বি: দ্র:
আপনি যাকাত-ফিতরাসহ সব ধরনের ওয়াজিব ও নফল সদাকার অর্থ এদেরকে দিতে পারবেন।

23/03/2025

দশ বছর হওয়ার আগেই শিশুকে শেখান!

প্রযুক্তি আমাদের জীবনযাপন সহজ করে দিচ্ছে। শিশুরাও খুব ছোট বয়সে নানা ধরনের গ্যাজেট চালাতে শিখে যায়। কিন্তু এসবই শিশু করছে মা–বাবার ছায়াতলে থেকে। কোনো কারণে যদি সে বিপদে পড়ে বা তাকে হঠাৎ করেই একা পথ চলতে হয়; তখন সে কী করবে? তাই আপনার শিশুর বয়স ১০ বছর হওয়ার আগেই তাকে শিখিয়ে রাখুন কিছু জীবনদক্ষতা। জীবনচলার পথ তো শিশুর জন্য প্রস্তুত করে রাখা যায় না, তার চেয়ে বরং শিশুকেই প্রস্তুত করতে হবে।

এসব দক্ষতা তার জীবনকে যেমন সহজ করবে, তেমনি আপনাকেও করবে নিশ্চিন্ত। এসব শিক্ষা সাধারণত প্রথাগত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয় না। তাই এ ক্ষেত্রে শিশুর জীবনমুখী শিক্ষার শিক্ষক হয়ে উঠতে হবে মা-বাবাকেই।

আত্মরক্ষার প্রথম পাঠ:

আত্মরক্ষার কৌশল শেখানোর আগে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। শিশুকে জানাতে হবে, কোনো পরিস্থিতিতেই মনোবল হারানো চলবে না, নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না। শারীরিকভাবেও সুস্থ থাকা এবং দৌড়ের অভ্যাস জরুরি। আত্মরক্ষার প্রাথমিক পাঠ হলো কোথায় আঘাত করতে হবে, সেটা জানা। শিশুর জন্য সহজ হলো আক্রমণকারীর হাঁটুতে আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়া। এ ছাড়া আক্রমণকারীর ঘাড়, চোখ, কান ও নাকও সহজ লক্ষ্যবস্তু হতে পারে; যেখানে আঘাত করলে সহজেই কিছু সময়ের জন্য হামলাকারীকে বিভ্রান্ত করা যায় ও ব্যস্ত রাখা যায়।

মানচিত্র শেখানো এবং দিক চেনানো:

এটা বেশ ছোট বয়স থেকেই শেখানো যায়। শিশুর হাতে একটি গ্লোব দিয়ে দিন কিংবা ঘরের দেয়ালে টানিয়ে দিন বড় একটি বিশ্বের মানচিত্র। শিশু নিজেই অনেক কিছু শিখে যাবে। ছুটির দিনে বা সময় পেলে তাকে নিয়ে বসে দিক চেনান, বাড়ির আশপাশের এলাকাগুলো চিনিয়ে রাখুন। এতে কোনো দিন পথ হারালে বা ভুল করেও যদি কখনো বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে সে নিজেই বাড়ি চিনে ফিরে আসতে পারবে।

বাড়ির ঠিকানা ও টেলিফোন নম্বর শেখানো:

যখনই শিশু কথা বলতে শিখবে, তাকে বাড়ির ঠিকানা ও মা–বাবার টেলিফোন নম্বর শিখিয়ে ফেলুন। যেন কখনো বিপদে পড়লে সে মা–বাবার নাম, ঠিকানা বা টেলিফোন নম্বর বলতে পারে।

বিপদের বন্ধু চেনান:

শিশুকে চেনান বিপদে কে বন্ধু হতে পারে। পুলিশের পোশাক, র‌্যাব বা সেনাবাহিনীর পোশাক চেনান। কখনো ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে না পেলে যেন সে পোশাক দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে যেতে পারে এবং তাকে বিপদের কথা বুঝিয়ে বলতে পারে।

‘না’ বলতে শেখান:

আপনার শিশুকে ‘না’ বলতে শেখান। যেন মনের বিরুদ্ধে গিয়ে কেবল সমাজের চাপে তাকে কোনো সিদ্ধান্ত নিতে না হয়। ছোটবেলা থেকেই এই অভ্যাস গড়ে তুললে বড় হয়েও সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে।

প্রাথমিক চিকিৎসা:

খেলতে গিয়ে কেটে-ছিঁড়ে গেলে কিংবা বন্ধুর হাত-পা কেটে গেলে শিশু যেন আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারে, তাকে সে জ্ঞান দিন। স্যাভলন বা অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার, ব্যান্ডেজ বাঁধার মতো সহজ কাজগুলো শিখিয়ে দিন। তাকে শেখান হাত কেটে গেলে তা ব্যান্ডেজ করে যেন ওপরের দিকে তুলে রাখে। আর ঠিক কতটুকু কেটে গেলে দ্রুত বড়দের সাহায্য নিতে হবে, তা–ও বুঝিয়ে বলুন।

অর্থ ব্যবস্থাপনা:

শিশুকে অর্থের মূল্য শেখান। তার হাতখরচ বা ঈদের সালামি যেন সে কোনো ভালো কাজে ব্যয় করতে পারে, সেটা শেখান। অযথা খেলনা বা খাবারে অর্থ খরচ না করে কীভাবে অর্থের সর্বোত্তম ব্যবহার করা যায়, টাকা জমিয়ে শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস কেনা যায়, সে শিক্ষা তাকে দিন।

রান্নাঘরের ছোটখাটো কাজ:

আজকাল বাজারে শিশুদের ব্যবহারের জন্য প্লাস্টিকের ছুরি পাওয়া যায়। সেসব ব্যবহার করে টুকটাক সবজি কাটা, স্যান্ডউইচ বানানো, সাত বছর বয়সের পর মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার শেখান। কোনো দিন মা–বাবা বাড়িতে না থাকলে সে যেন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে পারে বা নিজেই বড় পাত্র থেকে ছোট পাত্রে খাবার নিয়ে খেতে পারে, সেটুকু তাকে শিখিয়ে দিন।

তা ছাড়া বাড়িতে যখন আপনারা রান্না করবেন, তাঁকে সহায়তা করতে উৎসাহ দিন। ছোটখাটো কাজ, যেমন পেঁয়াজ-রসুনের খোসা ছাড়ানো, ফ্রিজ থেকে সবজি বের করে আনা, সিংক থেকে প্লেট-চামচ নিয়ে যথাস্থানে রাখা, খাবার টেবিলে প্রত্যেকের গ্লাসে পানি ঢেলে দেওয়ার মতো কাজের দায়িত্ব শিশুকে দিন।

এভাবে ছোটখাটো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনার শিশু যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠবে, তেমনি ভবিষ্যৎ জীবনের জন্যও তৈরি হতে শুরু করবে। বাড়ি থেকে কখনো দূরে পড়তে গেলে বা নতুন পরিবেশে গেলে খুব সহজেই সে মানিয়ে নিতে পারবে, নিজের যত্ন নিতে পারবে।
_____________________
সূত্র: রিডার্স ডাইজেস্ট

14/12/2024

আমাদের স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হচ্ছে। সীমিত সংখ্যক আসন খালি আছে। আগ্রহী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

ভর্তির সময় : প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা।

20/11/2024

একটি ঘোষণা—
সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুহা ইন্টারন্যাশনাল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে কেজি এবং ক্লাস ওয়ানে ভর্তি নেওয়া শুরু হয়েছে। এবছর
নির্দিষ্ট কিছু এলাকার একজন করে মেধাবী শিক্ষার্থীকে আমরা শিক্ষাবৃত্তি দেব। এলাকাগুলো হচ্ছে—
অরঙ্গবাদ, বাড়াই ভিকরা, আইড়মারা দক্ষিণ পাড়া, কৈতরা, বাইতরা, হলটপাড়া, পালড়া ও বেতিলা।

এইসব এলাকা থেকে সবার আগে যে ভর্তি হবে, তার থেকে আমরা শুধু ভর্তি ফি নেব। এর বাইরে সারা বছরের টিউশন ফি স্কুল বহন করবে। এই কোটায় ভর্তির সুযোগ থাকবে আগামীকাল বিকেল পর্যন্ত।

যে আগে আসবে তাকেই এই কোটার জন্য একমাত্র উপযুক্ত বলে বিবেচিনা করা হবে। পরবর্তীদের জন্য স্বাভাবিক নিয়ম প্রযোজ্য হবে।

প্রয়োজনে:
01725523182

19/11/2024

শিক্ষক ও অভিভাবকের অভিমত।

17/11/2024

অভিব্যক্তি পড়ে শোনাচ্ছে আমাদের কেজির এক বাচ্চা।

16/11/2024

Want your school to be the top-listed School/college in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Mitara
Manikganj
1800