বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা

বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা This is not a factory of making Islamist militants,it is a peace-making institution. বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা

21/05/2024

সাংবাদিকের আহ্বানে তিনতলা মাদ্রাসা ও এতিমখানা ভবন ! বাংলাদেশে এই দেশে এই প্রথম মাদ্রাসার শ্রেণীকক্ষগুলো জাতীয় বীরদের নামে। মাত্র ৬ মিনিট সময় দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে শেয়ার করুন,প্লিজ

20/01/2024

শ্রদ্ধায় ভাস্বর, স্মৃতিতে অমর
মরহুম এ, কে, এম ফজলুল হক মাষ্টার
সাবেক সদস্য, সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ গভর্নিং বডি
সাবেক সভাপতি, ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাতা, বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
সাবেক সভাপতি, বাছট সরকারি প্রাথমিক বিদ্যালয়
সাবেক সাধারণ সম্পাদক, বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতি
মরহুম এ, কে, এম ফজলুল হক মাষ্টার, ২০ শে জানুয়ারি ২০২৪, প্রথম মৃত্যুবার্ষিকী।
২০২৩ সালের ২০ শে জানুয়ারি তিনি সবাইকে শোঁকের সাগরে ভাসিয়ে পরলোক গমন করেন। এলাকার শিক্ষা ও সার্বিক উন্নয়নে মরহুমের অস্যামন্য অবদান ও সমগ্র কর্মজীবনে তাঁর উজ্বল অনুকরণীয় দৃষ্টান্ত আমরা গভীর শ্রদ্ধাভরে ম্মরণ করি। তাঁর অগাধ পান্ডিত্য, অসাধারণ দূরদর্শীতা, কর্মদক্ষতা এবং অসীম আত্মপ্রত্যয় আজও আমাদের অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে।
আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি যেন মহান আল্লাহ তায়ালার রহমত তাঁর উপরে বর্ষিত হয়।
(গত বছর এই দিনে আমার আব্বা মারা গেছেন। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন।
আমার আব্বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী.....)

জঙ্গিবাদ জিহাদ নয়,মানুষ হত্যা পুণ্য নয়'' এই শ্লোগানকে সামনে রেখে বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার দ...
06/12/2023

জঙ্গিবাদ জিহাদ নয়,মানুষ হত্যা পুণ্য নয়'' এই শ্লোগানকে সামনে রেখে বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার দুই ছাত্রের পবিত্র দস্তারবন্দি(পাগড়ী প্রদান)উপলক্ষে আগামী ৭ শে ডিসেম্বর বাদ আসর নবম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রধান বক্তা: রেডিও টেলিভিশনের প্রখ্যাত আলোচক ও ভাষ্যকার মুফতী মাওলানা হাফেজ মো: আলমগীর হোসাইন,
খতিব,রাজউক আল হেরা মাদ্রাসা,ঢাকা
আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীরে কামেল মুফতী হাফেজ মাওলানা মিজানুর রহমান, পরিচালক , সোনাহাজরা মুফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, নবাবগঞ্জ, ঢাকা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনোয়ার হোসেন পিন্টু, চেয়ারম্যান,সাটুরিয়া ইউনিয়ন পরিষদ,ও সিনিয়র সহ-সভাপতি,
বাছট বৈলতলা মুকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা

05/12/2023
ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!!শহীদ স্মৃতি প্রি-ক্যাডেট মাদ্রাসাআধুনিক ক্যাডেট মাদ্রাসা এখন আপনার বাড়ীর পাশেই(...
14/11/2023

ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!!
শহীদ স্মৃতি প্রি-ক্যাডেট মাদ্রাসা
আধুনিক ক্যাডেট মাদ্রাসা এখন আপনার বাড়ীর পাশেই
(বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালিত)
*** প্লে,নার্সারী,১ম,২য়,৩য়,নাজেরা ও হেফজ বিভাগে ভর্তি চলছে
আসন সংখ্যা সীমিত
আমাদের বৈশিষ্টসমূহ
# ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও ছাত্রছাত্রীদের সার্বিক তত্ববধানে
# অংক,ইংরেজি ও বিজ্ঞানে বিশেষ গুরুত্ব
# মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক
# হাতের লেখা সুন্দর করতে বিশেষ ক্লাসের ব্যবস্থা
# আরবী ও কোরআন শিক্ষা বাধ্যাতামূলক
# ক্যাডেট মাদ্রাসায় পড়া শেষে যে কোন স্কুলে ও মাদ্রাসায় ভর্তির হওয়ার সুযোগ
# সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা
# একই সাথে আধুনিক ও ইসলামী শিক্ষার সুযোগ
# মহান মুক্তিযুদ্বের চেতনায় পাঠদান
# ইনডোর এবং আউটডোর গেমসের ব্যবস্থা
# আবাসিক,অনাবাসিক এবং ডে-কেয়ার
সার্বিক তত্ববধানে
হাবিবুল্লাহ মিজান
( বিএসএস অনার্স, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
মহা পরিচালক ( অবৈতনিক)
শহীদ স্মৃতি প্রি ক্যাডেট মাদ্রাসা
ও
সাবেক সাধারণ সম্পাদক, বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটি
ফোনঃ ০১৭১৩১৭১৩৮৫
ভর্তির বিষয়ে যোগাযোগঃ
হাফেজ ক্বারী আব্দুর রহমান
( নূরানি তা’লিমুল কোরআন চট্রগ্রাম বোর্ডের অধীনে সব বিষয়ে এ প্লাস প্রাপ্ত)
পরিচালক
শহীদ স্মৃতি প্রি ক্যাডেট মাদ্রাসা
ও
মোহতামিম
বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা
ফোনঃ ০১৯২৮৭৩০৮৮৭

বাড়ির পাশেই আধুনিক প্রি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে
13/11/2023

বাড়ির পাশেই আধুনিক প্রি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে

🇧🇩🇧🇩বাড়ির পাশেই আধুনিক প্রি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে 🇧🇩🇧🇩🇧🇩
12/11/2023

🇧🇩🇧🇩বাড়ির পাশেই আধুনিক প্রি ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে 🇧🇩🇧🇩🇧🇩

10/03/2023

কোরআনের পাখিদের আজকের খন্ডচিত্র

05/03/2023

বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা.....

03/07/2022

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের গ্রামে অবস্থিত বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হয়তো বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান,যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনজন বীর শ্রেষ্ঠদের নামে তিনটি কক্ষ আছে। আরো তিনজন বীর শ্রেষ্ঠদের নামে তিনটি কক্ষ নির্মান হচ্ছে । গুলশানে জঙ্গী হামলায় শহীদ ডিএমপির ডিবির তৎকালীন এসি রবিউলের নামে এবং সিলেটের আতিয়া মহলে জংগী বিরোধী অভিযানে শহীদ লেঃ কর্নেল আজাদের নামেও দুইটি কক্ষ আছে। অনেক বাধা এসেছিল এই নামকরণের ক্ষেত্রেও। কিন্তু বিজ্ঞ আলেম সমাজের মতামত এবং পরিচালনা কমিটি আমার সিদ্বান্তের পক্ষেই থেকেছেন।
হলি আর্টিসানে জংগী হামলায় শহীদ এসি রবিউলসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় গতরাতে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছিল বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগে। আমার পরিকল্পনা আছে জঙ্গিবাদ বিরোধী একটা প্রোগাম এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি নিয়ে জঙ্গিবাদ বিরোধী আরেকটা দিনব্যাপী কর্মশালার আয়োজন করা। কারন ঢাকার এই ধরনের প্রোগামে দেশের প্রান্তিক আলেমগন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাই না বললেই চলে। এঁদের সমস্যার কথা আমরা কেউ শুনি না। কথিত প্রগতিশীল সমাজ এভাবে এঁদের মূলধারা থেকে দূরে সরিয়ে রাখে। ফলে ইসলামে নামে উগ্র সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের ফাঁদে পা দিয়ে বিপদ্গামীরা আমাদের মুসলিম সমাজ এবং পরিবারকেই শুধু ভোগান্তির মধ্যে ফেলে না,শান্তির ইসলামকেও করে অপবিত্র।
আমি সব সময় বলি সমাজের জন্য উগ্রপন্থী ইসলাম যেমন খারাপ,তেমনই ইসলাম ফোবিয়াও মারাত্বক।
আল্লাহ্‌ সব দেশে সব ধর্মের মানুষকে শান্তিতে থাকার তওফিক দিন,আমিন।

Address

Shanti Bhaban, Vill: Basat, PS: Saturia
Manikganj
1865

Alerts

Be the first to know and let us send you an email when বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share