তালিমুল বানাত বালিকা মাদরাসা - Talimul Banat Girls Madrasah

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • তালিমুল বানাত বালিকা মাদরাসা - Talimul Banat Girls Madrasah

তালিমুল বানাত বালিকা মাদরাসা - Talimul Banat Girls Madrasah মানিকগঞ্জে শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের মতো কতগুলো অনন‍্য বৈশিষ্ট্য সমৃদ্ধ আধুনিক প্রতিষ্ঠান।

কিন্ডারগার্টেন + হিফযুল কুরআনের অনন্য প্রতিষ্ঠান এখন মানিকগঞ্জেই!প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!আপনার স...
28/03/2026

কিন্ডারগার্টেন + হিফযুল কুরআনের অনন্য প্রতিষ্ঠান এখন মানিকগঞ্জেই!

প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!

আপনার সন্তানকে মায়ের মমতায় গড়ে তুলতে নিয়ে আসুন আমাদের পরিচ্ছন্ন আঙ্গিনায়!

সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠান দেখে যাওয়ার আমন্ত্রণ রইল।

আগামীর বাংলাদেশে জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদিগেল শুক্রবার, ডিসেম্বরের ১২ তারিখ, বিজয়নগর এলাকায় ওসমান হাদি নামের জ...
19/12/2025

আগামীর বাংলাদেশে জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

গেল শুক্রবার, ডিসেম্বরের ১২ তারিখ, বিজয়নগর এলাকায় ওসমান হাদি নামের জুলাই বিপ্লবের ঝাঁকড়া চুলের ক্যারিশমাটিক তরুণ বুদ্ধিজীবী ও নেতাকে হত্যার চেষ্টার আগ পর্যন্ত ছেলেটিকে খুব সামান্যই জানতে পেরেছিলাম। শানিত কথার ঝলসানি লাগা তার অল্প কিছু আলাপ-সালাপের স্ফুলিঙ্গ ছিল বুকে চমক লাগিয়ে দেওয়ার মতো। গত ছয়দিনে সারাদিন যখনই সময় পেয়েছি, এই উদিত তরুণ চিন্তক ও বিপ্লবীকে, তার স্বল্পস্থায়ী অনন্য সংগ্রামকে, তার দুর্দান্ত ক্রিটিক্যাল রাজনৈতিক চিন্তাকে জানাবোঝার চেষ্টা করেছি। বুকের ভেতর ঝড় বয়ে যাওয়া অদম্য তরুণদের যে জীবনী শক্তিতে জুলাই বিপ্লব সম্ভব হয়েছে ওসমান হাদির মধ্যে তার ঝলক দেখা যায়। তার বাংলাদেশের বাস্তবতার রাজনৈতিক অনুবাদ অসামান্য!

কয়েকটি লক্ষণীয় বিষয়ঃ
-হাদি জামায়াতে ইসলামীর অবস্থানের থেকে দূরত্ব বজায় রেখেছেন।

-এনসিপির সমালোচনা করতে একবিন্দু ছাড় দেননি।

-ইউনূস সরকারের সমস্যা চিহ্নিত করতে পিছ পা হননি।

-মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মতো জুলাইয়ের চেতনার সোল এজেন্সি নেওয়ার চেষ্টা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বিলাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

-শাহবাগের গণজাগরণ মঞ্চকে সুশীলদের মব বলেছেন। সেখান থেকে কিভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের খোদ জুডিশিয়ারিকে করাপ্ট করে বিচারকে প্রহসনে পরিণত করা হয়েছে, সেই সিস্টেমিক ক্রিমিনাল অফেন্সগুলোকে চিহ্নিত করেছেন।

-সাংস্কৃতিক ফ্যাসিবাদকে সবচাইতে খতরনাক হিসাবে মোকাবিলার জন্য উদ্যোগী হয়েছেন।

-নারীদের গণপরিসরে অংশগ্রহণকে সম্মান ও মর্যাদার চোখে দেখেছেন। জুলাই-পরবর্তী নারীবিদ্বেষী আলাপে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। বোরকা ও টিশার্ট পরা মেয়েদের একসঙ্গ চলাকে তিনি স্বাগত জানিয়েছেন। জুলাইয়ের বোনদের তিনি সংগ্রামের সাথী হিসেবে মর্যাদা দিয়েছেন।

-ভারতীয় কলোনিয়াল আগ্রাসনকে মোকাবিলার জন্য, স্বাধীনচেতা নাগরিকের মানস গঠনে সাংস্কৃতিক বিপ্লবের লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।

-অনর্গল বক্তা হাদি রাজনীতি বিজ্ঞানের কঠিন কঠিন তত্ত্বকথাকে সুশীল ভাষাকে ভেঙেচুরে আমজনতার বোলচালে রাজপথে, মাঠে-ময়দানে নিয়ে এসেছেন।

ঢাকা ৮ আসনের তরুণ সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর আঁততায়ীর হামলায় এটা স্পষ্ট যে, নিরস্ত্র হাস্যমুখের কবি ও বিপ্লবী আসলে দেশবিরোধী অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী- একটি নামকরা মাদ্রাসার হাই অ্যাচিভিং ছাত্র- এই হাদির তুমুল জনপ্রিয়তা, তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত আলাপচারিতা, দুঃসাহসী রাজনৈতিক বিশ্লেষণ এবং সততা ও ইনসাফের সম্মিলন তাকে এক অপ্রতিরোধ্য চরিত্র করে তুলেছিল। চব্বিশের জুলাইয়ের শেষের ইন্টারনেট শাটডাউনের ভয়াল দিনগুলোতে রামপুরায় যে জনযুদ্ধ হয়েছিল, সেই অবিস্মরণীয় যুদ্ধে কারফিউ ভঙ্গ করার নেতৃত্ব দেওয়া ভাই ওসমানের বিবরণীতে সেই দিনগুলো অমর হয়ে থাকবে। সেই হেলিকপ্টার কিম্বা উঁচু কোনো ভবনের ছাদ থেকে স্নাইপারের গুলিতে মাথার খুলি উড়ে যাওয়া মাস্ক পরা তরতাজা ছেলেটার খণ্ডিত দেহ , সেই বেকারির শ্রমিকের বিনা উসকানিতে খুন, ক্লাস নাইনের বাচ্চার লাশ দেখে বেঁচে থাকা হাদি তার বোনাস জীবনকে ইনসাফ কায়েমের জন্য উৎসর্গ করেছেন। সারাদিন রাজপথে লড়াই করে সারারাত ল্যান্ড লাইনে প্রবাসী ভাইদের কাছে দেশের প্রতিদিনের সংবাদ দিয়েছেন, তার অনাগত সন্তানের ভবিষ্যতকে বাজি রেখেছেন ভাই ওসমান, আবার ঘরে এসে ফ্লোরে বসে শাক-সবজি কেটে দিয়ে স্ত্রীকে সাহায্য করেছেন। পুরুষালি ইগোর তিনি থোড়াই পরোয়া করেছেন। আমি একজন দেশী পুরুষকেও চিনি না; যিনি এই কাজটি করে থাকেন। ঝালকাঠি জেলার নলছিটি গ্রামের একটি সম্ভ্রান্ত শিক্ষিত সংস্কৃতিমনা মুসলমান পরিবারের- ভায়ের-মায়ের স্নেহে প্রতিপালিত, বোনের আদরের- কনিষ্ঠ সন্তান ওসমান এমন সব দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যার সম্মিলন বিরল। আগামীর বাংলাদেশের জন্য জুলাইয়ের গার্ডিয়ান এঞ্জেল, একজন শক্তিশালী জাতীয় নেতা হওয়ার পথে তার অমোঘ যাত্রা বহু পক্ষের বুকে ত্রাস সৃষ্টি করেছিল। হাদির মৃত্যুকে কেন্দ্র করে, তার মিত্রদের মধ্যে ন্যাক্কারজনকভাবে জুলাইয়ের সহযোদ্ধাদের ব্যাশিং করে ভোটের রাজনীতিতে ফায়দা নেওয়ার চেষ্টা হলো। আজ যখন ভাই হাদি তার শহীদি তামান্না পূর্ণ করলেন, সেই সুযোগে দেশের মধ্যে এই মুহূর্তে অপ্রয়োজনীয় অরাজকতা, নাশকতা করে লাল জুলাইয়ের রক্তের বন্যার বিনিময়ে পাওয়া নির্বাচন বানচাল করবার চেষ্টা রুখে দিতে জুলাইয়ের দুর্জয় ঐক্যের প্রকাশ হোক!

লাল জুলাইয়ের র্যাপার, জুলাই বিল্পবের কবিয়াল সংগ্রামী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, লও সালাম!

লেখক: নৃবিজ্ঞানী সায়েমা খাতুন

মিলওয়াকি, উইসকন্সিন

ইসলামিক কিন্ডারগার্টেন ও হিফযুল কুরআন সমন্বিত কারিকুলামের অনন্য প্রতিষ্ঠান এখন আপনার শহরেই!প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি ...
05/12/2025

ইসলামিক কিন্ডারগার্টেন ও হিফযুল কুরআন সমন্বিত কারিকুলামের অনন্য প্রতিষ্ঠান এখন আপনার শহরেই!

প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!

আপনার সন্তানকে মায়ের মমতায় গড়ে তুলতে নিয়ে আসুন আমাদের পরিচ্ছন্ন আঙ্গিনায়!

সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠান দেখে যাওয়ার আমন্ত্রণ রইল।

মানিকগঞ্জে শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের মতো কতগুলো অনন‍্য বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রতিষ্ঠানে মক্তব, নাযেরা ও হিফযুল কুর...
04/12/2025

মানিকগঞ্জে শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের মতো কতগুলো অনন‍্য বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রতিষ্ঠানে মক্তব, নাযেরা ও হিফযুল কুরআন সমন্বিত কারিকুলামে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে!

আপনার সন্তানকে মায়ের মমতায় গড়ে তুলতে নিয়ে আসুন আমাদের পরিচ্ছন্ন আঙ্গিনায়!

সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠান দেখে যাওয়ার আমন্ত্রণ রইল।

আকর্ষণীয় সম্মানীতে ক্বারীয়া ও হাফেজা শিক্ষিকা আবশ‍্যক!মানিকগঞ্জের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
02/11/2025

আকর্ষণীয় সম্মানীতে ক্বারীয়া ও হাফেজা শিক্ষিকা আবশ‍্যক!
মানিকগঞ্জের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মানিকগঞ্জে শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের মতো কতগুলো অনন‍্য বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রতিষ্ঠানে মক্তব, নাযেরা ও হিফযুল কুর...
26/10/2025

মানিকগঞ্জে শুধু মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদানের মতো কতগুলো অনন‍্য বৈশিষ্ট্য সমৃদ্ধ প্রতিষ্ঠানে মক্তব, নাযেরা ও হিফযুল কুরআন সমন্বিত কারিকুলামে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

শিক্ষার্থীদের পড়া নিয়মিত তদারকি করার জন‍্য মক্তব, নাযেরা ও হিফয বিভাগে তথ‍্য বই এ রেকর্ড সংরক্ষণ করা হয়।

আপনার সন্তানকে মায়ের মমতায় গড়ে তুলতে নিয়ে আসুন আমাদের পরিচ্ছন্ন আঙ্গিনায়!

সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠান দেখে যাওয়ার আমন্ত্রণ রইল।

আপনার সন্তানকে মায়ের মমতায় গড়ে তুলতে নিয়ে আসুন আমাদের পরিচ্ছন্ন আঙ্গিনায়!
23/10/2025

আপনার সন্তানকে মায়ের মমতায় গড়ে তুলতে নিয়ে আসুন আমাদের পরিচ্ছন্ন আঙ্গিনায়!

শিক্ষার্থীদের পড়া নিয়মিত তদারকি করার জন‍্য মক্তব ও নাযেরা বিভাগের তথ‍্য বই।
29/06/2025

শিক্ষার্থীদের পড়া নিয়মিত তদারকি করার জন‍্য মক্তব ও নাযেরা বিভাগের তথ‍্য বই।

আকর্ষণীয় সম্মানীতে ক্বারীয়া ও হাফেজা শিক্ষিকা আবশ‍্যক!
23/06/2025

আকর্ষণীয় সম্মানীতে ক্বারীয়া ও হাফেজা শিক্ষিকা আবশ‍্যক!

Address

দেবেন্দ্র কলেজ মাঠের উত্তর-পূর্ব পার্শ্বে, গঙ্গাধরপট্টি, মানিকগঞ্জ
Manikganj
MANIKGANJ-1800

Opening Hours

Monday 06:30 - 20:00
Tuesday 06:30 - 20:00
Wednesday 06:30 - 20:00
Thursday 06:30 - 20:00
Saturday 06:30 - 20:00
Sunday 06:30 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when তালিমুল বানাত বালিকা মাদরাসা - Talimul Banat Girls Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category