Akij Foundation Vocational School

Akij Foundation Vocational School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akij Foundation Vocational School, School, Monowara Complex, Binnadangi (Sudkhira), Jamirta, Singair, Manikganj.
(1)

কারিগরি শিক্ষা গ্রহণ করি, দক্ষ হয়ে দেশ গড়ি।
(AFVS is a unit of Akij Insaf Group)

আবাসিক, অনাবাসিক সুবিধাসহ
ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে।
⏳ আসন সংখ্যা সীমিত — তাই দ্রুত যোগাযোগ করুন।

রেজিস্ট্রেশন চলছে......শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭অংশগ্রহণের বয়সসীমা:১২ থেকে ১৪ বছর বয়সি ছাত্র-ছাত্রী (জন্ম ত...
21/07/2026

রেজিস্ট্রেশন চলছে......
শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭

অংশগ্রহণের বয়সসীমা:
১২ থেকে ১৪ বছর বয়সি ছাত্র-ছাত্রী (জন্ম তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে)

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
০১. অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ।
০২. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র।
০৩. ৬ষ্ঠ বা ৮ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রেশন কার্ড।
০৪. স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্ট এর কপি।
০৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

ইভেন্টসমূহ:
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।
(একজন সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে)

রেজিস্ট্রেশনের শেষ সময়:
১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত

রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: notunkurisports.gov.bd

আয়োজনে-
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

📖 বর্ষমধ্য পরীক্ষা–২০২৬আজ থেকে আমাদের প্রতিষ্ঠানে বর্ষমধ্য পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প...
05/07/2026

📖 বর্ষমধ্য পরীক্ষা–২০২৬

আজ থেকে আমাদের প্রতিষ্ঠানে বর্ষমধ্য পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসই হোক সফলতার চাবিকাঠি।

আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুল

18/06/2026
🌺 অভিভাবক সমাবেশ ২০২৬ 🌺আজ আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। শিক্ষার্থীদের সার্বিক অগ্র...
11/06/2026

🌺 অভিভাবক সমাবেশ ২০২৬ 🌺

আজ আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুলে সফলভাবে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, শৃঙ্খলা, উপস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমাবেশে উপস্থিত সকল সম্মানিত অভিভাবককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আসুন, আমরা সবাই মিলে শিক্ষার্থীদের দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

#অভিভাবক_সমাবেশ #শিক্ষাই_শক্তি #দক্ষতা_উন্নয়ন

📐 খুদে ইঞ্জিনিয়ারদের ড্রয়িং বোর্ডে ভবিষ্যতের স্বপ্ন! ✏️কারিগরি শিক্ষার মূল ভিত্তি হলো হাতে-কলমে বাস্তবমুখী জ্ঞান অর্জন।...
09/06/2026

📐 খুদে ইঞ্জিনিয়ারদের ড্রয়িং বোর্ডে ভবিষ্যতের স্বপ্ন! ✏️
কারিগরি শিক্ষার মূল ভিত্তি হলো হাতে-কলমে বাস্তবমুখী জ্ঞান অর্জন। আজ আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুল-এর নবম শ্রেণীর শিক্ষার্থীদের "ইঞ্জিনিয়ারিং ড্রয়িং" ক্লাসের কিছু মুহূর্ত।
ড্রয়িং বোর্ডের সাদা পাতায় টি-স্কেয়ার, সেট-স্কয়ার আর পেন্সিলের নিখুঁত ছোঁয়ায় শিক্ষার্থীরা শিখছে কীভাবে একটি নিখুঁত নকশা তৈরি করতে হয়। তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি এই প্র্যাকটিক্যাল সেশনগুলোই তাদের আগামী দিনের দক্ষ ও আত্মবিশ্বাসী ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলছে।
গভীর মনোযোগ আর সুশৃঙ্খল পরিবেশে আমাদের শিক্ষার্থীদের এই পথচলা সত্যিই প্রশংসনীয়!
👉 কারিগরি শিক্ষার আলো, টেকসই ভবিষ্যতের স্বপ্ন।

13/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের আগমনে আমাদের প্রত্যাশা—শিক্ষার্থীদের জীবন হোক জ্ঞান, নৈতিকতা ও সফলতায় ভরপুর। পুরোনো সব গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা।

সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বাংলা নববর্ষ হোক নতুন সম্ভাবনা ও স্বপ্ন পূরণের এক অনন্য সূচনা।

✨ শুভ পহেলা বৈশাখ ✨

🟦 ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ – ২০২৬ 🟦🔰 আমাদের প্রজেক্ট: Ultrasonic Radar System 🔰অত্যন্ত আনন্দের সাথে জানাচ্...
09/04/2026

🟦 ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ – ২০২৬ 🟦
🔰 আমাদের প্রজেক্ট: Ultrasonic Radar System 🔰
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় আমাদের তৈরি Ultrasonic Radar System প্রজেক্টটি প্রদর্শিত হয়েছে।
এই প্রজেক্টে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে বস্তুর উপস্থিতি শনাক্ত করা এবং দূরত্ব নির্ণয়ের একটি কার্যকর পদ্ধতি উপস্থাপন করেছি, যা বাস্তব জীবনে নিরাপত্তা ও অটোমেশন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
💡 শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম এই প্রজেক্টের মাধ্যমে ফুটে উঠেছে।
🙏 আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সকল শুভাকাঙ্ক্ষীদের, যাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় এই কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
✨ “বিজ্ঞানই এগিয়ে নেয় আগামীর বাংলাদেশ” ✨

✨ সফলভাবে সম্পন্ন হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ✨আজ (২৯ মার্চ ২০২৬) আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুলে আয়োজিত “পরিষ্কার-পর...
29/03/2026

✨ সফলভাবে সম্পন্ন হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ✨

আজ (২৯ মার্চ ২০২৬) আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুলে আয়োজিত “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে। 🧹🌿

বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় শ্রেণিকক্ষ, বারান্দা, খেলার মাঠসহ পুরো প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলা হয়েছে। 🤝

এই উদ্যোগ আমাদের মাঝে দায়িত্ববোধ, সচেতনতা এবং দলগত কাজের মনোভাব আরও দৃঢ় করেছে। 💚

সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ।চলুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বিদ্যালয়কে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। ✨

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের ...
21/02/2026

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আকিজ ফাউন্ডেশন ভোকেশনাল স্কুলের সকল শ্রেণির কার্যক্রম ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। ২৯ মার্চ ২০২৬ থেকে সকল শ্রেণির কার্যক্রম যথা সময়ে অনুষ্ঠিত হবে।

🌺 ২১শে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺আজ ২১শে ফেব্রুয়ারি—আমাদের গৌরবের দিন, আত্মত্যাগের দিন,...
21/02/2026

🌺 ২১শে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺

আজ ২১শে ফেব্রুয়ারি—আমাদের গৌরবের দিন, আত্মত্যাগের দিন, ভাষার জন্য ভালোবাসার দিন।

১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার রক্ষায় যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ।

শহীদদের আত্মত্যাগের ফলেই আজ আমরা গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারি। বাংলা আমাদের পরিচয়, আমাদের অহংকার, আমাদের আত্মার ভাষা।

আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য স্মরণ করেছে।

আসুন, আমরা সবাই শপথ করি—

বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবো, শুদ্ধভাবে বাংলা বলবো ও লিখবো, এবং নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস জানাতে সচেষ্ট থাকবো।

🖤 শ্রদ্ধাঞ্জলি সকল ভাষা শহীদদের প্রতি।

🇧🇩 আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভুলিতে পারি?

Address

Monowara Complex, Binnadangi (Sudkhira), Jamirta, Singair
Manikganj
1822

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801732731775

Alerts

Be the first to know and let us send you an email when Akij Foundation Vocational School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Akij Foundation Vocational School:

Shortcuts

Share

Category