Rabi Academy, Manikganj

Rabi Academy, Manikganj আমার যত মাথা ব্যাথা, চাই ডিজিটাল শিক্ষ

25/11/2023

আবারও শুরু হচ্ছে একাডেমির কার্যক্রম।

27/04/2021

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন

16/05/2020

সবাই কেমন আছেন?

27/12/2018

২০১৮ সনের জেএসসি পরীক্ষার ফলাফল
A+ ২০ জন
A ৪১ জন
B ৪ জন
মোট শিক্ষার্থী ছিল ৬৫ জন
সকল শিক্ষার্থীদের জনাই শুভেচ্ছা

18/06/2018

Mamun Sarker এর পোষ্ট থেকে

শিক্ষকতাঃ দক্ষতার এগারোটি অভ্যাসঃ
______________________________________
যদি আপনি একজন teacher হয়ে থাকেন এবং আপনার জীবনকে শিক্ষকতা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, কিছু অভ্যাস আয়ত্ত করার পাশাপাশি তা অনুশীলন করতে হবে নিয়মিত। এই অভ্যাসগুলো কেবল আপনাকে একজন ভালো teacher হিসাবেই গড়ে তুলবে না, পাশাপাশি আপনার পেশাগত দক্ষতা বাড়াতেও সাহায্য করবে। আর একজন দক্ষ teacher এর মূল্য সমাজে সবসময় বেশি।
Teacher দের পাশাপাশি অভিভাবকদের জন্যও লেখাটি সমান গুরুত্বপূর্ণ। কারণ স্কুলের Teacher দের আগে মা-বাবারাই সন্তানদের ‘প্রথম শিক্ষক’। আপনার সন্তানের মনে উদয় হওয়া হাজারো প্রশ্নের উত্তর কিন্তু অভিভাবকদেরকেই দিতে হয়। পুরো লেখাটিতে ‘শিক্ষক বা teacher’ শব্দগুলো কেবল ‘অভিভাবক’ দিয়ে পরিবর্তন করে নিয়ে পড়লেই আপনি মূল ম্যাসেজটি পেয়ে যাবেন।

তাহলে চলুন জেনে নেই সেই ১১ টি অভ্যাসের কথা যেটি একজন দক্ষ শিক্ষক বা Teacher এর মধ্যে থাকতে হবে।

১। শিক্ষকতা উপভোগ করাঃ
আপনি তখনি পড়ানোকে উপভোগ করতে পারবেন যদি আপনি মন থেকে ক্লাসের বাচ্চাদের ভালবাসেন, তাদের উন্নতির কথা ভাবেন। আপনি নিজে পড়ানোটাকে মজার না বানাতে পারলে এটা প্রত্যাশা করতে পারেন না যে আপনার ক্লাসে বাচ্চারা তা মজা নিয়া শিখবে। আপনি যদি ক্লাসের প্রতিটা মুহূর্ত আনন্দদায়ক ও ইন্টারেক্টিভ করতে পারেন তবেই শিক্ষকতা এবং শেখা দুটোই উপভোগ্য হবে।

২। পার্থক্য তৈরী করাঃ
শিক্ষকতা মানে শুধু পড়ানো না, বরং একটা অনেক বড় দায়িত্ব। Teacher দের সবচেয়ে বড় কাজ হল ছাত্র-ছাত্রীদের জীবনে পরিবর্তন নিয়ে আসা এবং একটা পার্থক্য তৈরী করা। ছাত্র-ছাত্রীরা যেন আপনার ক্লাসে নিজেকে নিরাপদ, বিশেষ একজন এবং গুরুত্বপূর্ণ বলে মনে করে। এই অনুভূতিটা আপনার ক্লাসে তৈরি করাটা খুব জরুরী যাতে আপনার একটা ইতিবাচক প্রভাব তাদের মধ্যে থাকে। কারন আপনি তো জানেন না ক্লাসে ঢোকার পূর্বে কিংবা ক্লাস শেষে বাসায় ফেরার পর তারা কি ধরনের বাস্তবতা বা পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করে। সুতরাং তারা যদি পরিবার থেকে যথাযথ সাপোর্ট নাও পায় তবুও অন্ততপক্ষে আপনি তাদের জীবনে একটা পার্থক্য তৈরি করতে পারবেন।

৩। ইতিবাচকতা ছড়িয়ে দিনঃ
ইতিবাচক মনোভাব নিয়ে ক্লাসে ঢুকুন প্রতিদিন। আপনার সুন্দর হাসিটি ধরে রাখুন সারাদিন এবং ছড়িয়ে দিন ছাত্র-ছাত্রীদের মাঝে। ক্লাসে ঢোকার পূর্বে আপনার সমস্ত সমস্যা, ব্যক্তিগত প্রতিকূলতা, কষ্ট দরজার ওপাশে রেখে আপনার সর্বোচ্চটুকু নিয়ে হাজির হন ক্লাসে, বজায় রাখুন এই মুখোশটি এবং আপনার ছাত্র-ছাত্রীদের ভাবতে দিন আপনাকে একজন সুপার হিরো হিসেবে। সবসময় ইতিবাচক এবং পজেটিভ এনার্জি নিয়ে ক্লাসে থাকলে তা যেমন ছড়িয়ে পড়ে তেমনি নেতিবাচকতাও ছড়িয়ে পড়ে উল্টোভাবে। তাই সিদ্ধান্ত নিয়ে নিন আপনি কী করবেন।

৪। আপনার ছাত্র-ছাত্রীদের জানুনঃ
একজন সফল শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি তার ছাত্র-ছাত্রীদের সমন্ধে খুব ভাল করে জানেন এবং তাদের আগ্রহ, সবলতা-দুর্বলতা সম্পর্কে অবগত, এবং এই তথ্যগুলোর ভিত্তিতে তাদের প্রয়োজনীয় সাপোর্ট দেন। ক্লাসরুমের বাইরে আলাপচারিতায় শিক্ষার্থীকে সহজেই চেনা যায় বিভিন্নভাবে। আপনি আপনার ছাত্র-ছাত্রীদের যত ভালভাবে জানবেন, পড়ানোটা তত সহজ হবে।

৫। নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিনঃ
শিক্ষক বা Teacher হিসেবে আপনি যখন নিজের সর্বোচ্চটুকু দিতে পারবেন তখনি আপনি আপনার ছাত্র-ছাত্রীদের থেকে তাদের সর্বোচ্চটা প্রচেষ্টা প্রত্যাশা করতে পারবেন। তাই নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিন।

৬। মুক্তমনা হোনঃ
মুক্তমনা হওয়া এবং গঠনমূলক সমালোচনাকে পজিটিভভাবে নেওয়া একজন শিক্ষকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারন আপনি প্রতিনিয়ত আপনার শিক্ষার্থী ও তাদের অভিভাবক, সহকর্মী এবং প্রধান শিক্ষকের কাছ থেকে সমালোচিত হন। কেউই আমরা শতভাগ নিখুঁত নই। সুতরাং সমালোচনাগুলো নিজের উন্নতির জন্য টিপস হিসেবে ব্যবহার করুন।

৭। একটি আদর্শ মানদণ্ড নির্ধারণ করুনঃ
শিক্ষক হিসেবে কাজের একটি আদর্শ মানদণ্ড নির্ধারণ ক্রুন এবং তা শিক্ষার্থীদের সাথে শেয়ার করুন যাতে তারা বুঝতে পারে আপনি তাদের কাছে কিরকম কাজ ও ফলাফল প্রত্যাশা করেন, এবং তারা তা পূরনে নিজেদের যথাসাধ্য চেষ্টা করে।

৮। গোছালো হনঃ
কাজগুলো পরিকল্পনা করে, গুছিয়ে করুন, ক্লাসের লেসন প্ল্যান তৈরি করুন। আপনি যদি গুছিয়ে এবং প্ল্যান অনুযায়ী ক্লাস নেন তাহলে নিজেকে এবং শিক্ষার্থীদের অবস্থান বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী করণীয় ঠিক করতে পারবেন।

৯। নিজেকে প্রস্তুত করুনঃ
পড়ানোর জন্য আপনাকে কোনকিছু শূন্য থেকে শুরু করতে হবে না। একজন দক্ষ ও ক্রিয়েটিভ শিক্ষক সবকিছু এবং সব আইডিয়া নিজে সৃষ্টি করেনা বরং বিভিন্ন জায়গা থেকে রিসোর্স সংগ্রহ করেন। তাই নিজেকে আপডেটেড ও সমৃদ্ধ করতে নিয়মিত বই, ইউটিউব, পিন্টারেস্ট, ফেসবুক, ব্লগ ইত্যাদি ব্যবহার করে প্রয়োজনীয় রিসোর্স সংগ্রহ করুন ও প্রস্তুতি নিন।

১০। পরিবর্তনকে গ্রহণ করুনঃ
জীবনে সবকিছু পরিকল্পনা করে হয়না, পরিস্থিতির কারনে এবং প্রয়োজনে আমাদের কাজে পরিবর্তন আনতে হয়। আপনি যদি পরিবর্তনকে গ্রহণ করেন এবং নতুন নতুন বিষয় ও কৌশল আয়ত্ত করেন তবেই আপনার দক্ষতা সময়ের সাথে বাড়বে।

১১। নিজেকে সময় দিন এবং চিন্তার প্রতিফলন করুনঃ
যেকোন ভাল কাজের শুরুতে শিক্ষার্থীরা তার শিক্ষকের দ্বারা যে পরিমান সমর্থন পায় তার মাধ্যমে একজন শিক্ষক তার ছাত্রদের নিকট প্রিয় শিক্ষকে পরিণত হন। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের যে আলোকিত করেন তার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে যুগ যুগ অমর হয়ে থাকেন।

03/05/2018

....

ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করায় শুভেচ্ছা স্মারক
01/03/2018

ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করায় শুভেচ্ছা স্মারক

Address

Manikganj City
Manikganj
1800

Telephone

+8801619963084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabi Academy, Manikganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category