01/09/2026
আমার প্রিয়তমা,
আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছো।
তোমাকে নিয়ে কিভাবে শুরু করবো বুজতে পারছি না।যা লিখবো সব কম হয়ে যাবে।
তুমি আমার জীবনের এক প্রতিকূল মুহূর্তে এসে হাত ধরেছো।যখন আমি অনেক খারাপ সময় পার করছি।তোমার স্পর্শ পেয়ে এখন সবকিছু গোছানো হয়ে গেছে।
এখনো আমাদের দেখা হয়নি, খুব দ্রুতই হয়ে যাবে। দুজন দুজনের প্রতি বিশ্বাস সারাজীবন থাকবে, ইনশাআল্লাহ। তোমাকে পেয়ে আমার এখন সবকিছু পরিপূর্ণ মনে হচ্ছে।
যখন তোমাকে দেখবো মনে হবে আমার সামনে সবচেয়ে সুন্দর ও মনের মতো একজন আছে।চোখের পলক যেন পড়তে চাইবে না।
তুমি শুধু আমার। আমার হয়ে থাকো সারাজীবন। ❤️
ইতি
তোমার প্রিয়❤💖