Monno International School & College

Monno International School & College

Share

Monno International School and College is an institute of Monno Group, is determined to attain success.

Monno International School & College is an English & Bangla Version education institution under the affiliation of Monno Welfare Foundation, Monno Group of Industries. Therefore, in order to ensure a world-class educational environment, this institution is equipped with the latest technologies. You no longer need to go out of Manikganj for your child's better education- we are here with the latest

21/04/2026



17/04/2026

বৈশাখী শোভাযাত্রা।
#শুভ_নববর্ষ
#বাংলা_নববর্ষ
্গাব্দ

Photos from Monno International School & College's post 16/04/2026

'স্মৃতির রেখা যায় নি মুছে বিদায় বেলার ক্ষণে
আবার দেখা হবে সখা, নতুন আয়োজনে।'

আজ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা ২০২৬ ব্যাচের ফেয়ারওয়েল ও প্রবেশপত্র বিতরণ করা হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জবাব গোলাম নূর, সহকারী অধ্যাপক, ইংরেজি। সার্বিক কল্যাণমূলক বক্তব্য প্রদান করে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে তোলেন অধ্যক্ষ মহোদয়। তিনি বলেন 'পড়াশোনার পাশাপাশি বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।'

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়াপ্রার্থী।

15/04/2026

এমআইএসসি'র বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের দ্বারা পরিবেশিত শ্রমজীবী মানুষদের কর্মময় জীবন নিয়ে ব্যতিক্রমধর্মী ফ্যাশন শো।
#শুভ_নববর্ষ
#বাংলা_নববর্ষ
্গাব্দ

14/04/2026

এমআইএসসি'র বকুলতলার মুক্তমঞ্চে বর্ষবরণ-১৪৩৩ এর ভিন্নধর্মী আয়োজন গম্ভীরা।
#শুভ_নববর্ষ
#বাংলা_নববর্ষ
্গাব্দ

Photos from Monno International School & College's post 14/04/2026

'নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান।'
জাতীয় এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুল তলার মুক্তমঞ্চে আজ উদযাপন করা হয়েছে বর্ষবরণ-১৪৩৩। নতুন দিনের শুভ বার্তাকে স্বাগত জানাতে প্রথম আয়োজনে ছিলো বৈশাখী শোভাযাত্রা। বর্ণিল সাজে এম আইএসসির ৩ শতাধিক শিক্ষার্থী, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই শোভাযাত্রায় অংশ নেন। সেখানে তাঁরা বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতিকে তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বৈশাখী মেলা। বহিরাগত বেশ কিছু কারুপণ্যের দোকানের পাশাপাশি শিক্ষার্থীদের একটি অংশ এই মেলায় অংশ নেয়। এর মাধ্যমে তাদের সৃজনশীলতার সুযোগ যেমন ঘটেছে তেমনই নতুন উদ্যোক্তা হওয়ার অনুশীলনও হয়েছে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে একক ও দলীয় নৃত্য, বৈশাখী কোরাস গান, কবিতা আবৃত্তিসহ প্রধান আকর্ষণ ছিলো চাঁপাইনবাবগঞ্জের লোক-ঐতিহ্য গম্ভীরা, গ্রামীণ বিয়ের নৃত্য-গীত ও প্রতিষ্ঠানের বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ফ্যাশন শো। এই ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কর্মজীবন তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠান শেষে ছিলো পান্তা এবং বিভিন্ন রকমের মুখরোচক ভর্তা, ভাজি, আমডাল সহ চমৎকার একটি বাঙালি ভোজনের আয়োজন।

চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামারের সার্বিক ব্যবস্থাপনায় এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) স্যারের সভাপতিত্বে পুরো আয়োজন সুসম্পন্ন হয়। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও দর্শকদের ধন্যবাদ জানান। তিনি আরও ধন্যবাদ জানান পুরো আয়োজনের সকল পর্যায়ের সকল অংশীজনকে।

13/04/2026

#শুভ_নববর্ষ
#বর্ষবরণ
#বাংলা_নববর্ষ
্গাব্দ

Photos from Monno International School & College's post 13/04/2026

বর্ষবরণ-১৪৩৩ এর শেষ দিনের প্রস্তুতি পর্ব।

Photos from Monno International School & College's post 09/04/2026

অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!

"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি " শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে মাধ্যমিক শিক্ষা অফিস মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-২০২৬ অনুষ্ঠানে "মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ" সিনিয়র গ্রুপের প্রজেক্টে 'প্রথম স্থান' ও জুনিয়র গ্রুপের প্রজেক্টে '২য় স্থান' অর্জন করেছে।

সিনিয়র গ্রুপের প্রকল্পের নাম : TriBot X ও অংশগ্রহণকারি শিক্ষার্থী হলো একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অন্যান্য যারিফ আকন্দ, গোলাম রাব্বি ও রিয়া আক্তার।

জুনিয়র গ্রুপের প্রকল্পের নাম : “Sustainable Waste-to- Energy System” ও অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের আরায়েশ জাঈম, শেখ রাহুল ও আবিদ আবদুল্লাহ।

এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের লাবণ্য আক্তার ও মো: ফাহাদ মিয়া ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

04/04/2026


Want your school to be the top-listed School/college in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Monno City, Gilondo
Manikganj
1800

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00