গড়পাড়া নিউ মডেল হাই স্কুল - Garpara New Model High School

  • Home
  • Bangladesh
  • Manikganj
  • গড়পাড়া নিউ মডেল হাই স্কুল - Garpara New Model High School

গড়পাড়া নিউ মডেল হাই স্কুল - Garpara New Model High School High School

অত্র বিদ্যালয়ের ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা।
15/09/2026

অত্র বিদ্যালয়ের ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা।

আজ ঈদ - ই - মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের আয়োজনে কোরআন তিলাওয়াত, হামদ - নাত, আলোচনা ও দোয়া মাহফি...
26/08/2026

আজ ঈদ - ই - মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের আয়োজনে কোরআন তিলাওয়াত, হামদ - নাত, আলোচনা ও দোয়া মাহফিল হয় অংশগ্রহণ করে অত্র বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ সকল ছাত্র - ছাত্রীরা।

গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের আয়োজনে আন্ত:শ্রেণী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ হয়।বিদ্যালয়ের সকল শিক্...
12/08/2026

গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের আয়োজনে আন্ত:শ্রেণী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ হয়।

বিদ্যালয়ের সকল শিক্ষক - শিক্ষার্থীদের উপস্থিতিতে খেলোয়াড়েরা অত্যান্ত সুন্দর খেলা উপহার দেন, বিজয়ী এবং রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়।

11/08/2026

সাফল্যের আলোকবর্তিকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুল।

অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা- তোমাদের সাফল্যে আজ গর্বিত গড়পাড়া নিউ মডেল হাই স্কুল।

স্বপ্ন ছিল, ছিল অদম্য ইচ্ছাশক্তি; আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তোমরা হেঁটেছ পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বন্ধুর পথ। সেই পথের শেষে আজ সাফল্যের যে আলো জ্বলে উঠেছে, তা শুধু একটি ফলাফলের আলো নয়- এ আলো তোমাদের আগামী দিনের পথচলারও দিশারি।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুল থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ জন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। অর্জিত হয়েছে ৬০.০০% পাসের হার। সর্বোচ্চ ফলাফল GPA- 4.78 অর্জন করেছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে থেকে আরও ১৪ জন শিক্ষার্থী সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

এই অর্জনের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে নিয়মিত শ্রেণী কক্ষে পাঠদান, শিক্ষার্থীদের কত শত নির্ঘুম রাত, কত নিবিড় অধ্যয়ন, কতবার ভুল থেকে শেখার চেষ্টা, কত অনুশীলন আর কত স্বপ্নকে আঁকড়ে এগিয়ে চলার গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষকদের নিবিড় পরিচর্যা, অভিভাবকদের প্রত্যাশা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। তাই এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়- এ সাফল্য সমগ্র গড়পাড়া নিউ মডেল হাই স্কুল পরিবারের।

প্রিয় শিক্ষার্থীরা,
আজ তোমরা সাফল্যের একটি সিঁড়ি পেরিয়েছ মাত্র; সামনে অপেক্ষা করছে আরও দীর্ঘ পথ, আরও বড় আকাশ। পরীক্ষার ফলাফল তোমাদের যোগ্যতার একটি স্বীকৃতি, কিন্তু তোমাদের প্রকৃত পরিচয় নির্মিত হবে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও কর্মের মধ্য দিয়ে।
তোমাদের মেধা ও প্রতিভা যেন কেবল নিজেদের ভবিষ্যৎ নির্মাণেই সীমাবদ্ধ না থাকে; দেশ, সমাজ ও মানুষের কল্যাণে তা যেন একদিন আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়ে। তোমাদের আজকের এই অর্জন হোক আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখার সাহস, আরও দূরে এগিয়ে যাওয়ার প্রেরণা। তোমাদের সাফল্যে আমরা আনন্দিত, গর্বিত এবং আশাবাদী। তোমাদের চোখের স্বপ্নগুলো পূর্ণতা পাক, পথচলা হোক আলোকিত, আর সাফল্যের এই ধারা ছড়িয়ে পড়ুক জীবনের প্রতিটি অধ্যায়ে।

প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন, অফুরন্ত শুভকামনা ও দোয়া।

তোমরা এগিয়ে যাও- সাফল্যের পথে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গড়পাড়া নিউ মডেল হাই স্কুলে আজকের (১২/৭/২০২৬ তারিখ) সকল শ্রেণির পরীক্ষা স্থগিত করা হলো। বিষয়ট...
12/07/2026

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গড়পাড়া নিউ মডেল হাই স্কুলে আজকের (১২/৭/২০২৬ তারিখ) সকল শ্রেণির পরীক্ষা স্থগিত করা হলো। বিষয়টি সকলকে অবগতির জন্য জানানো হলো। আজকের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং রুটিন অনুযায়ী পরবর্তী
পরিক্ষা চলবে।
প্রধান শিক্ষক

মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক আয়োজিত গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব এস, এ, কে, আব্দ...
18/06/2026

মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক আয়োজিত গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব এস, এ, কে, আব্দুল্লাহ্ স্যারকে বিদায় জানানো হয়, এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

18/06/2026

মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক আয়োজিত গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব এস, এ, কে, আব্দুল্লাহ্ স্যারকে বিদায় জানানো হয়, এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

Address

Garpara
Manikganj
1802

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:15
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when গড়পাড়া নিউ মডেল হাই স্কুল - Garpara New Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to গড়পাড়া নিউ মডেল হাই স্কুল - Garpara New Model High School:

Shortcuts

Share

Category