Dewan Technical School & College

Dewan Technical School & College

Share

Dewan Technical School & College (DTSC) is a private technical school in Manikganj.

16/07/2026

২০২৪ সালের জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ আবু সাঈদসহ দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী সকলের দ্রুত সুস্থতা, মর্যাদাপূর্ণ জীবন ও কল্যাণ কামনায় দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজ এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ জিয়াউল হাসান শিকদার।

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজ সংস্কারক দেওয়ান তানজিল আহমেদ। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং আহতদের পূর্ণ সুস্থতা দান করুন। আমীন।

Photos from Dewan Technical School & College's post 14/07/2026

🌿 দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্কিল ট্রেনিং বিভাগ পরিদর্শন 🌿

দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্কিল ট্রেনিং বিভাগ পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব শায়েখ শাহ শিহাব উদ্দিন।

পরিদর্শনকালে তিনি English for Work, Housekeeping এবং Electrical Installation & Maintenance ট্রেডের অ্যাসেসমেন্ট কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন, তাদের অভিজ্ঞতা ও শেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সম্মানিত সহকারী কমিশনার মহোদয়ের মূল্যবান সময়, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত সহযোগিতায় দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে আমাদের এই পথচলা আরও বেগবান হবে।

10/07/2026

বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল ১১ জুলাই (শনিবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলার HSC ও আলিম ২০২৬ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়ে দেবে।

Photos from Dewan Technical School & College's post 10/07/2026

🎓 ইংলিশ ফর ওয়ার্ক লেভেল-২ কোর্সের প্রথম ব্যাচের সফল সমাপনী

দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পরিচালিত ইংলিশ ফর ওয়ার্ক (লেভেল-২) কোর্সের প্রথম ব্যাচের সমাপনী উপলক্ষে এক আনন্দঘন ওয়ান ডিশ পার্টি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আগামী মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী জনাব দেওয়ান তানজিল আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে কোর্সের সফল সমাপ্তিতে প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং আসন্ন অ্যাসেসমেন্টে সকল প্রশিক্ষণার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের কর্মজীবনে সফল হওয়ার পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও আরও মানসম্মত ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহণে ওয়ান ডিশ পার্টির আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে কোর্সটির প্রথম ব্যাচের সফল সমাপ্তি উদযাপন করা হয়।

🌿 দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
দক্ষতা • শিক্ষা • কর্মসংস্থান

27/06/2026

🎯 সম্পূর্ণ সরকারি অর্থায়নে দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ!

দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজে ASSET প্রকল্পের আওতায় Informal ISC-এর ৩ মাস মেয়াদি বিভিন্ন ট্রেডে ভর্তি চলছে।

✅ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
✅ সর্বোচ্চ ১৩,০০০ টাকা ভাতা
✅ NSDA-এর সরকারি সার্টিফিকেট
✅ দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ
আপনার দক্ষতাই হতে পারে আপনার সফল ভবিষ্যতের চাবিকাঠি।

📞 আসন সীমিত, তাই আজই যোগাযোগ করুন।

Photos from Dewan Technical School & College's post 25/06/2026

🎯 বেকারত্ব নয়, দক্ষতাই হোক আপনার পরিচয়!

বর্তমান যুগে শুধুমাত্র সনদ নয়, কর্মমুখী দক্ষতাই সফলতার চাবিকাঠি। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স এমন একটি চাহিদাসম্পন্ন দক্ষতা, যা অর্জনের মাধ্যমে দেশে ও বিদেশে সহজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

⚡ শিল্প-কারখানা, নির্মাণ প্রতিষ্ঠান, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে দক্ষ ইলেকট্রিশিয়ানের ব্যাপক চাহিদা রয়েছে। শুধু চাকরি নয়, এই দক্ষতা অর্জন করে নিজেও একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায়।

✅ হাতে-কলমে প্রশিক্ষণ
✅ বাস্তবমুখী দক্ষতা অর্জন
✅ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ
✅ দেশ-বিদেশে কাজের সম্ভাবনা

আপনি যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে চান এবং নিজের ভবিষ্যৎকে দক্ষতার মাধ্যমে গড়ে তুলতে চান, তাহলে আজই যুক্ত হোন দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমে।

🌟 দক্ষ হোন, স্বাবলম্বী হোন, সফলতার পথে এগিয়ে যান।

Photos from National Skills Development Authority's post 25/06/2026

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটি ( BSTPS) এর জাতীয় কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন Dewan Technical School & College এর প্রতিষ্ঠাতা পরিচালক শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক দেওয়ান তানজিল আহমেদ স্যার। জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন সেক্টরে ভুমিকা রাখায় মানিকগঞ্জবাসী গর্বিত।

25/06/2026

🌹 আলহামদুলিল্লাহ 🌹

দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব কামরুল হাসান তামিম পুত্র সন্তানের বাবা হয়েছেন।

এই আনন্দঘন মুহূর্তে দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

আল্লাহ রাব্বুল আলামিন নবাগত শিশুকে সুস্থ, নেককার, আদর্শবান ও দ্বীনের খেদমতগার হিসেবে কবুল করুন। তাকে মা-বাবার জন্য চোখের শীতলতা এবং উম্মাহর জন্য কল্যাণকর সন্তান হিসেবে গড়ে উঠার তাওফিক দান করুন।

🤲 আমরা নবজাতক শিশু ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

আমিন ইয়া রব্বাল আলামিন।




Photos from Dewan Technical School & College's post 24/06/2026

🌟 জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখছেন দেওয়ান তানজিল আহমেদ 🌟

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার্স সোসাইটি (BSTPS)-এর জাতীয় কমিটির সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরীর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও Dewan Technical School & College-এর প্রতিষ্ঠাতা পরিচালক দেওয়ান তানজিল আহমেদ।

সভায় দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় দেওয়ান তানজিল আহমেদ দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

দীর্ঘদিন ধরে তিনি কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে অসংখ্য তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চলেছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় অনেক শিক্ষার্থী দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার পথ খুঁজে পেয়েছে।

জাতীয় পর্যায়ে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অবদান আজ সর্বমহলে প্রশংসিত। তাই মানিকগঞ্জবাসী তাঁর কর্মকাণ্ডে গর্বিত।







Photos from Dewan Technical School & College's post 23/06/2026

⚡ শুধু ক্লাসরুমে শিক্ষা নয়, বাস্তব কর্মক্ষেত্রেই গড়ে ওঠে প্রকৃত দক্ষতা।

দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে Electrical Installation & Maintenance প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বাস্তব কর্মপরিবেশে কাজ করার সুযোগ প্রদান করা হয়।

এই হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয় এবং কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হয়।

আমাদের লক্ষ্য শুধু সনদ প্রদান নয়, বরং দক্ষ জনশক্তি তৈরি করা, যারা দেশ ও বিদেশের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবে।

🔧 দক্ষতা অর্জন করুন
⚙️ বাস্তব অভিজ্ঞতা নিন
🚀 গড়ে তুলুন উজ্জ্বল ক্যারিয়ার

দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার বিশ্বস্ত ঠিকানা।

Want your school to be the top-listed School/college in Manikganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Manikganj
1800