Mandari ML High School

Mandari ML High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mandari ML High School, School, Mandari Bazar, Lakshmipur Sadar, Mandari.

ভারত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে, যার ফলে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে 🌊🇧🇩।
26/08/2024

ভারত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে, যার ফলে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে 🌊🇧🇩।

26/08/2024

মুছাপুর সুইচগেট ভেঙে যাওয়ার দৃশ্য 😢🚨। আজ, ২৬ আগস্ট, সকাল ৯.৪৫ এর দিকে ব্রিজের ওপর পড়ে থাকা একটি সিএনজিসহ পুরো সুইচগেট ভেঙ্গে নদীতে পড়ে যায় 🌉🌊। আল্লাহ সবাইকে হেফাজত করুন 🙏।

26/08/2024

All eyes on Lakshmipur

Help Threads ⤵️

🚨 ব্রেকিং নিউজ: নোয়াখালী চরম বিপর্যয়ের মুখোমুখি, কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের সুইজগেট ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে নতু...
26/08/2024

🚨 ব্রেকিং নিউজ: নোয়াখালী চরম বিপর্যয়ের মুখোমুখি, কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের সুইজগেট ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে।

- হে আল্লাহ, তোমার করুণা ছাড়া আমরা অসহায়। আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, আমাদের হেফাজত করো। 🥹🤲

⚠️বন্যা হলো টোটাল ১১ জেলায়। বর্তমানে আমার জেলা লক্ষীপুর সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে।⚠️  কিন্তু আফসোস। না আছে কারো আলোচনায়, ...
25/08/2024

⚠️বন্যা হলো টোটাল ১১ জেলায়। বর্তমানে আমার জেলা লক্ষীপুর সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে।⚠️ কিন্তু আফসোস। না আছে কারো আলোচনায়, না কোন মিডিয়ায়। কেউ যেন এ জেলাটা চিনেও না !

অনুগ্রহ করে যে যেভাবে পারেন লক্ষীপুরের পাশে দাড়ান। রায়পুর, রামগতি, কমলনগরসহ বিস্তীর্ণ চর এরিয়াগুলার অবস্থা ভয়ানক খারাপ। বেশিরভাগ জায়গায় গলাসমান পানি। প্রয়োজনে খোঁজ নিয়ে দেখতে পারেন। সবচেয়ে নিচু এরিয়া হওয়ায় অন্যান্য অঞ্চলের বন্যার পানি লক্ষীপুর হয়ে মেঘনায় তারপর বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। সো, স্বভাবতই লক্ষীপুর সবার শেষে প্লাবিত হয় এবং আশপাশের এরিয়ার পুরা বন্যার প্রেসারটা আমাদের উপর দিয়ে যায়। তাছাড়া গত দুদিন ভারী বৃষ্টি অনবরত চলছেই। কমেন্টে লক্ষীপুর জেলা সমিতি, জাবির ত্রাণ কার্যক্রমের নাম্বার দেয়া আছে। সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ। পাশাপাশি যে যার মত আস সুন্নাহ ফাউন্ডেশন বা অন্য কোন মাধ্যমেও ডোনেট করতে পারেন। ফেনি, নোয়াখালী, কুমিল্লা সবার ফোকাস পাইছে। সেখানে আলহামদুলিল্লাহ অনেক ত্রাণও গেছে। কিন্তু লক্ষীপুর তেমন কিছুই পায়নাই। অসহায়, অবহেলিত রয়ে গেছে বন্যার্ত মানুষগুলা। তাই একটাই অনুরোধ, লক্ষীপুরকে ভুলে যাইয়েন না। ওদের দিকেও এবার একটু নজর দিন। সহযোগিতার হাত বাড়ান।আল্লাহ সবাইকে রক্ষা করুন।দ্রুত সব ঠিক করে দিন। আমিন।

রাহাত (রসায়ন ৫০,জাবি)
স্থায়ী ঠিকানা : রামগঞ্জ, লক্ষীপুর।

⚠️২৫, আগষ্ট, ২০২৫⚠️ প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চল।পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে চলে যাওয়ার পূর্বেই লক্ষ্মীপুর...
25/08/2024

⚠️২৫, আগষ্ট, ২০২৫⚠️ প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চল।
পরিস্থিতি আয়ত্ত্বের বাইরে চলে যাওয়ার পূর্বেই লক্ষ্মীপুর ভেতর ত্রান সাহায্য এবং উদ্ধারকাজ পরিচালনা করতে হবে।
উদ্ধারকাজ এবং ত্রান কার্যক্রম এর সাথে সম্পৃক্ত টিমগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।

Lakshmipur Needs Immediate Help
© ফটিক

(২৫, আগষ্ট, ২০২৪) লক্ষ্মীপুরের অবস্থা ভীষণ খারাপ। ভীষণ খারাপ বলতে খুব বেশিই খারাপ। এই মুহূর্তেও মুষলধারে বৃষ্টি হচ্ছে ।স...
25/08/2024

(২৫, আগষ্ট, ২০২৪) লক্ষ্মীপুরের অবস্থা ভীষণ খারাপ। ভীষণ খারাপ বলতে খুব বেশিই খারাপ। এই মুহূর্তেও মুষলধারে বৃষ্টি হচ্ছে ।

সরকারী, বেসরকারী ও সেচ্ছাসেবী যারা ত্রাণ নিয়ে যাবেন এই জায়গাগুলোতে যাওয়ার অনুরোধ রইলো....

📍কমলনগর উপজেলা

১। তোরাবগঞ্জ
৩, ৪, ৫, ৬, ৭ ,৮, ৯ নং ওয়ার্ড জলাবদ্ধতা। বিশেষ করে রাস্তার পূর্ব পাশ, চর পাগলা এলাকা, ফাজিল ব্যাপারির হাট, ইসলামগঞ্জ ইত্যাদি এলাকা বেশি প্লাবিত।

২। চর মার্টিন
১, ২, ৮, ৯ নং ওয়ার্ড প্লাবিত। ৮ নং ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত। বিশেষ করে উত্তর মার্টিন, শান্তির হাট, রাজা মিয়ার পোলের গোড়া, হাসপাতাল রোড, রমিজগঞ্জ ইত্যাদি এলাকা।

৩। চর কালকিনি
নবীগঞ্জ, নাজিরগঞ্জ, মতিরহাট এলাকায় জোয়ারে খুব বেশি প্লাবিত হয়, আবার ভাটায় পানি নেমে যায়।

৪। চর লরেন্স
৫, ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ড জলাবদ্ধতা। বিশেষ করে লরেন্স বাজার থেকে নবীগঞ্জ রোডের আশপাশে।

৫। সাহেবের হাট
মাতাব্বর হাট ও কাদির পন্ডিত হাটে জলাবদ্ধতা।

৬। চর ফলকন
ইউনিয়ন পরিষদ থেকে লুধুয়া মাছ ঘাট পর্যন্ত এলাকা বেশি প্লাবিত।

৭। চর কাদিরা
পুরো ইউনিয়নে জলাবদ্ধতা। নদী থেকে একটু দূরে নোয়াখালীর সীমানাবর্তী ইউনিয়ন। পানি নদীর দিকে না নামায় ৯ নং ওয়ার্ড ব্যতিত পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফজুমিয়ার হাট, বটতলী, বাদামতলী, চর বসু, আওলীয়া নগর, রব বাজার ইত্যাদি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত।

৮। পাটওয়ারীর হাট
গোয়ালিয়া বাজার, খায়ের হাট, পাটওয়ারীর হাট ইত্যাদি এলাকা প্লাবিত।

৯। ৫নং পার্বতীনগর ইউনিয়ন এর সোনাপুর গ্রামের ৫০-৬০ টা পরিবার খাদ্য সংকটে।

১০। লক্ষীপুরের দীঘলি, নেয়ামতপুর, বাঙ্গাখা, চরচামিতা, কলমনগর, চর কাদিয়া, রামগতির বিভিন্ন জায়গা। এসব জায়গার মানুষ ৫ দিন থেকে পানি বন্দী। খাওয়ার সংকট এবং বিশুদ্ধ পানির সংকট।

১১। লক্ষীপুর দক্ষিণে মজুপুর ১০নং ওয়ার্ড ডিবি রোডে পানি অধিক বেড়ে গেছে। এখানকার মানুষ আশ্রয়কেন্দ্রে যাবে তার কোনো ব্যবস্থা নাই। ঘরহীন অবস্থা সবার।

🚨📢
লক্ষ্মীপুর সদরের হাইও‌য়ে রো‌ডের দ‌ক্ষি‌ণের গ্রামগু‌লোর ম‌ধ্যে সব‌চে‌য়ে পা‌নিব‌ন্দি মানুষ বে‌শি। যেমন-
১-মান্দারীর দ‌ক্ষি‌ণে ১৩নং দিঘলী,
২-হা‌জিরপাড়ার উত্ত‌রে ৯নং উত্তর জয়পুর ,
৩-১৪নং মান্দারী,
৪- দত্তপাড়া,
৫-চন্দ্রগঞ্জ ইউনিয়ন, জকসিন এবং পৌরসভার ১৩নং ওয়ার্ড।
৬-জা‌মিরতলী,
৭-রাজাপুর ও দিঘলী,
৮-মটবী,
৯-রত‌নেরখিল,
১০-হা‌জিরপাড়া,
১১- চরচা‌মিতা,
১২-চন্দ্রপুর,
১৩-কামারহাট।
১৪-রো‌ডের উত্ত‌রে
১৫-পার্বতীনগর

© মাহমুদ শাওন

২৫ আগস্ট, ২০২৪গতকাল রাত থেকে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। পানির উচ্চতা দ্রুত বেড়ে চলেছে, যা অত্য...
25/08/2024

২৫ আগস্ট, ২০২৪

গতকাল রাত থেকে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। পানির উচ্চতা দ্রুত বেড়ে চলেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন সময়ে, ত্রাণ সংস্থাগুলোর প্রতি আমাদের বিনীত অনুরোধ, লক্ষ্মীপুরের অসহায় মানুষের দিকে দৃষ্টি দিন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিন। 🙏

আল্লাহ আমাদের রক্ষা করুন।

24/08/2024

হে আরশের মালিক, আপনি আমাদের বাঁচান। 🙏
আপনি আকাশকে বলেন বৃষ্টি বর্ষণ বন্ধ করতে, 🌧️
জমিনকে বলে দেন পানি শোধন করে নিতে। 🌍
হে মালিক, বন্যা কবলিত এলাকাগুলোর প্রাণী আজ বিপদগ্রস্ত। 🆘

📍 Mandari ML High School

22/08/2024

আমরা কত শত ত্যাগের বিনিময়ে মাতৃভূমিকে অপশাসন থেকে মুক্ত করেছিলাম। রক্তে রাঙা এই ভূমির জন্য প্রার্থনা করেছিলাম শান্তির। তাহলে আল্লাহ, কেন আমার দেশের মানুষকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন? 😭

10/08/2024

আসসালামুয়ালাইকুম,
আমরা মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয়ের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিদ্যালয় প্রাঙ্গণের দেয়ালগুলো অঙ্কন করতে চাই।
আমাদের বিদ্যালয়, আমাদের দায়িত্ব। চলুন, আমরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি এবং নতুনভাবে নিজের বিদ্যালয়কে উপস্থাপন করি।
তাই, ঐক্যবদ্ধ সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

অনুগ্রহসহকারে,
মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

09/08/2024

যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হলো আমাদের মহান ২৪'শের স্বাধীনতা, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন। মান্দারী স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে বদলায় ইতিহাস। 🩸✊🏻

Address

Mandari Bazar, Lakshmipur Sadar
Mandari
3703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mandari ML High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mandari ML High School:

Shortcuts

Share

Category