05/08/2019
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬ থেকে ৩১ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৪, ২০, ২১ ও ২৯ সেপ্টেম্বর, ইসলামি বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৮ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ২৬ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮ থেকে ৯ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৭ থেকে ২১ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ অক্টোবর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ১৪ নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ৮ ও ৯ ডিসেম্বর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে ২৯ নভেম্বর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে।
২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার সম্ভাব্য তারি...