25/04/2024
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের আবৃত্তি পরিবেশন
------------------------------------------------------------------
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে আবৃত্তি পরিবেশন করেছে মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের সদস্যরা। পাভেল রহমানের নির্দেশনায় আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করে নুসরাত, নওরিন, তানহা, পিয়াল, ইফরান, অর্পণ, জয়া, জুলফা।
গত ১৯ এপ্রিল ২০২৪ উৎসবের ৬ষ্ঠ দিনের আয়োজনে এ আবৃত্তি পরিবেশন করা হয়। এর আগে পহেলা বৈশাখ শুরু হয় সপ্তাহব্যাপি এ উৎসব, যা আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
১৯৮৩ সালে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার পর ১৯৮৭ সাল থেকে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাহিত্য একাডেমি সাত দিনব্যাপী বৈশাখী উৎসব পালন করে আসছে, যা ব্রাহ্মণবাড়িয়া তথা এই অঞ্চলের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে।