24/04/2025
ঈদের তৃতীয় দিনে ভাটিরটেক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ১৪ ও ১৫-এর মধ্যকার "ঈদ পুনর্মিলনী ও প্রীতি ম্যাচ" অনুষ্ঠিত হয় উৎসবমুখর পরিবেশে। প্রাণের উচ্ছ্বাসে খেলা জমে ওঠে শুরু থেকেই।
অল্প কিছু সময়ের জন্য হলেও প্রিয় স্কুল মাঠে ব্যাট-বল হাতে দাঁড়ানোটা যেন ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা দিনগুলোয়। তখন স্কুল ছুটি মানেই মাঠে ছুট, হাতে ব্যাট আর কাঁধে ভারী ব্যাগ। ক্লাসে সারাদিনের ক্লান্তি যেন উধাও হয়ে যেত মাঠের ঘাসে পড়ে থাকা বলটা হাতে নিতেই। বৃষ্টি-রোদ কিছুই থামাতে পারত না সেই আবেগ।
আজ সবাই ব্যস্ত জীবনের নানা হিসেব-নিকেশে। তবুও, এমন একটা দিনে সবাই একসঙ্গে মাঠে নামা—এ যেন শুধু খেলা নয়, ফিরে পাওয়া একটুকরো শৈশব।
Rakib Siddiquey
SSC Batch-15