মাইজদী মডেল মাদ্রাসা

মাইজদী মডেল মাদ্রাসা "মাইজদী মডেল মাদ্রাসা"য় আপনাকে স্বাগতম ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

শোকবার্তাঅত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাইজদী মডেল মাদ্রাসা-এর নূরানী শাখার প্রিয় শিক্ষার্থ...
26/02/2026

শোকবার্তা
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাইজদী মডেল মাদ্রাসা-এর নূরানী শাখার প্রিয় শিক্ষার্থী রবিউল হাসানের স্নেহময়ী মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রবিউল কখনো তার মাকে ছাড়া এক মিনিটও থাকতে পারত না। মাদ্রাসায় থাকলেও তার মন পড়ে থাকত মায়ের কাছেই। মা ছিল তার পৃথিবী, তার সাহস, তার ভালোবাসার ঠিকানা।
আজ সেই মায়ের ছায়া মাথা থেকে সরে গেল…
আজ সে সত্যিই এতিম হয়ে গেল। 😢
এই অল্প বয়সে এমন কঠিন শোক বয়ে নেওয়া কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের হৃদয় আজ রবিউলের কষ্টে ভারী হয়ে আছে।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—
আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,
তার কবরকে নূরের বাগান বানিয়ে দেন,
এবং রবিউল ও তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
আমরা সবাই রবিউলের পাশে আছি।
মাদ্রাসা পরিবার তার অভিভাবক হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
🤲 আল্লাহ রবিউলের জীবনে রহমত ও বরকত দান করুন। আমিন।

22/02/2026

পবিত্র মাহে রমজানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য সাহায্য করুন
নোয়াখালী শহরের মাইজদী মডেল মাদ্রাসা-এ
৫০ জন শিক্ষার্থী হিফজুল কোরআন শিখছে।
এদের মধ্যে অনেকেই মা-বাবা হারানো বা দারিদ্র্যসীমার সন্তান।
আমরা তাদের খাবার ও আবাসন দেওয়ার চেষ্টা করছি,
কিন্তু মাদ্রাসার অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে
সব শিক্ষার্থীকে সাহায্য করা সম্ভব হচ্ছে না।
আপনি পাশে দাঁড়াতে পারেন এই শিশুদের জন্য:
১–২ বস্তা চাউল, তাদের জন্য খাবারের আশা।
একজন শিক্ষার্থীর পুরো হিফজ: মাত্র ৩,০০০ টাকা/মাস
(হিফজ সম্পন্ন করতে সময় লাগে প্রায় ৩ বছর)
একজন ছাত্রকে শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ করালে,
আপনি হাফেজের অভিভাবক হিসেবে আল্লাহর কাছে হাজির হবেন।
সহায়তা দিতে পারেন:
Social Islami Bank PLC
Hospital Road Sub Branch (Under Maijdee Branch)
🔹 SWIFT Code: SOIVBDDH
🔹 Routing No: 195750065
🔹 A/C No: 6461-3600-0029
🔹 A/C Name: MAIJDEE MODEL MADRASAH
বিকাশ/নগদ: 01830480522

আপনার সাহায্য ফিরিয়ে দেবে তাদের হাসি ও আশা।

নোয়াখালীর জন্য
18/02/2026

নোয়াখালীর জন্য

29/01/2026

শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—
শরীরচর্চা (PT) হলো শৃঙ্খলা, সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম মাধ্যম।
মাইজদী মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রতিদিনের পিটি কার্যক্রমের একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি।
ইলমের সাথে আমল, আর আমলের সাথে শৃঙ্খলিত জীবন গঠনের ছোট্ট একটি প্রচেষ্টা—ইনশাআল্লাহ 🌱
আপনাদের দোয়া ও উৎসাহই আমাদের অনুপ্রেরণা। 🤲 #মাইজদী #মডেল #মাদ্রাসা #নোয়াখালী_মাইজদী_শহর #মাইজদী_মডেল_মাদরাসা। #বাংলাদেশ_মাদ্রাসা_শিক্ষা_ব্যবস্থা #মাদ্রাসা_পাঠ্যক্রম #আবাসিক #মাদ্রাসার_শিক্ষক_নিয়োগ #মাইজদী #নূরানী #হিফয

28/01/2026

সুস্থ দেহে সুন্দর ইবাদত ও মনোযোগী শিক্ষা।
পিটি কার্যক্রম | মাইজদী মডেল মাদ্রাসা

#পিটি
#শরীরচর্চা
#শৃঙ্খলা
#সুস্থ_দেহ
#সুস্থ_মন
#শিক্ষার্থীর_সুস্থতা
#মাদ্রাসা_জীবন
#ইসলামি_শিক্ষা
#নিয়মিত_পিটি
#মাইজদী_মডেল_মাদ্রাসা

📢 ভর্তি চলছে 📢👶 আপনার সন্তানের জন্য শুধু উচ্চ শিক্ষা নয়, দিন সু-শিক্ষা।🕌 আবাসিক | অনাবাসিক | ডে-কেয়ার সুবিধা📍 মাইজদী মডে...
06/01/2026

📢 ভর্তি চলছে 📢
👶 আপনার সন্তানের জন্য শুধু উচ্চ শিক্ষা নয়, দিন সু-শিক্ষা।
🕌 আবাসিক | অনাবাসিক | ডে-কেয়ার সুবিধা
📍 মাইজদী মডেল মাদ্রাসা
হাউজিং এস্টেট, মাইজদী, নোয়াখালী
📞 01830-480522
👉 আসন সীমিত, দ্রুত যোগাযোগ করুন।

05/01/2026

নূরানী বিভাগের নতুন বছরের সবক ও পুরস্কার বিতরণ 🏆📖
আজ মাইজদী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো অনুষ্ঠান, শিক্ষার্থীরা উৎসাহে মেতে উঠল! 🎉
#মাইজদীমডেলমাদ্রাসা #নূরানী #পুরস্কার

05/01/2026

📖

#মাইজদীমডেলমাদ্রাসা #নূরানী #পুরস্কার

04/01/2026

ইনশাআল্লাহ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইজদী মডেল মাদ্রাসার সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
🕘 সময়: সকাল ৯টা ৩০ মিনিট
📍 স্থান: হিফজুল কোরআন ক্যাম্পাস, মাইজদী মডেল মাদ্রাসা
সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—কারণ এটি আমাদের শিক্ষার্থীদের শিক্ষা ও আধ্যাত্মিক উন্নয়নের একটি বিশেষ মুহূর্ত।
আপনার উপস্থিতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

মাইজদী মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ

01/01/2026

মাইজদী মডেল মাদ্রাসা
এখানে কুরআন শিক্ষা শুধু মুখস্থ নয়—
👉 শুদ্ধ উচ্চারণ
👉 তাজবিদের পূর্ণ প্রয়োগ
👉 কারিয়ানা সুরে হৃদয়গ্রাহী তিলাওয়াত
আমাদের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত করছে
শুদ্ধতা, সৌন্দর্য ও আদবের সাথে।
এই প্রশিক্ষণ ভবিষ্যৎ ক্বারী গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
📍 নোয়াখালী হাউজিং এস্টেট
🤲 আল্লাহ এই খেদমত কবুল করুন।

Address

হাউজিং এস্টেট সেন্টাল রোড বাড়ি ২৭, Maijdee Court
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when মাইজদী মডেল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share