29/03/2024
নোয়াখালী সরকারি কলেজে অনার্স ১ম বর্ষ ২০২৩-২৪ সেশনে ভর্তি হতে যা যা লাগবে:
(১) ছবি ৪ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্টাম্প সাইজ।
(২) SSC ও HSC এর মূল মার্কশীট বা মূল একাডেমিক ট্রান্সক্রিফট/ অর্জিনাল মার্কশীট।
(৩) অনার্সের প্রাথমিক আবেদন কপি ( যেটা কলেজে জমা দেওয়ার পর আপনাকে আবেদনের সময় দেওয়া হয়েছে)।
(৪) চূড়ান্ত ভর্তি ফর্ম (অনলাইন হতে পূরণ করে নিতে হবে)। ৪ কপি প্রিন্ট করবেন। ২ কপি নিজের জন্য আর ২ কপি কলেজে জমা দিবেন। A4 সাইজের কালার প্রিন্ট হতে হবে।
(৫) দোকানে শিওরক্যাশে টাকা জমার রশিদ(৩৩০০ টাকা)।
(৬) সেমিনার ফি (কমার্স ও আর্সের সাবজেক্টে ১৬০০ টাকা আর সাইন্সের ২৩০০), যে সাবজেক্ট এ চান্স পেলেন সে সাবজেক্টের অফিস সহায়কের কাছে নগদ টাকা জমা দিতে হবে।
[সবগুলো পেপারের অর্জিনালের সাথে ফটোকপি ১ সেট জমা দিতে হবে]
এবং সবগুলো পেপারের একসেট ফটোকপি নিজের কাছে বাসার জন্য রেখে দিবেন।
ভর্তি ফর্ম পুরণের লাস্ট ডেইট ১ এপ্রিল।
আর ভর্তির লাস্ট ডেইট ২ এপ্রিল ২০২৪ ইং তারিখ পর্যন্ত।
07/03/2024
২০২৪ সালের অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের পরীক্ষার রুটিন ।
অন্য বিভাগের রুটিন লাগলে কমেন্ট করুন ।
15/01/2024
নোয়াখালী সরকারী কলেজের অনার্স ১ম বর্ষ ভর্তিতে ডিপার্টমেন্ট ভিত্তিক আসন সংখ্যা:-
১.বাংলা বিভাগ-২০০
২.গণিত বিভাগ-২০০
৩.ইংরেজি বিভাগ-২০০
৪.পদার্থবিজ্ঞান বিভাগ-১৮৫
৫.রসায়ন বিভাগ-১৪০
৬.উদ্ভিদ বিজ্ঞান -১৪০
৭.প্রাণী বিজ্ঞান -১০০
৮.হিসাববিজ্ঞান বিভাগ-৩৩০
৯.ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ-৫০
১০.ব্যাবস্থাপনা বিভাগ-৩৩০
১১.মার্কেটিং বিভাগ-৫০
১২অর্থনীতি বিভাগ-২০০
১৩.সমাজবিজ্ঞান বিভাগ-২৩৫
১৪.রাষ্ট্রবিজ্ঞান বিভাগ-২২২
১৫.দর্শন বিভাগ-১২০
১৬.ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১২০
১৭-ইসলামিক স্টাডিজ -১২০
জিপিএ ৮ এর নিচে হলে নোয়াখালী কলেজে আবেদন না করাই ভালো! ভেবে চিন্তে আবেদন করুন।
06/05/2023
নতুন নিবন্ধনের জন্য আবেদন-
আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন
১। প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?
উত্তরঃ অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন হোয়াটস অ্যাপ এ-
https://wa.me/+8801941211912
10/08/2022
https://10ms.io/leDQwq
টেন মিনিট স্কুলে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে ৫ম-১০ম শ্রেণির বোর্ড সিলেবাসভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি জিতে নিতে চান? 🏆তাহলে আজই অংশগ্রহণ করুন এই লিংকে:
আসুন জেনে নেই ক্লাসরুম জিনিয়াস সম্পর্কে-
➡️ কারা অংশগ্রহণ করতে পারবে?
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থী।
➡️ কোন কোন বিষয়ের পরীক্ষা হবে?
৫ম-৮ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিজ্ঞান
৯ম-১০ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিভাগভিত্তিক ৩টি বিষয়
১. বিজ্ঞান বিভাগ: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান
২. ব্যবসায় শিক্ষা বিভাগ: হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ
৩. মানবিক বিভাগ: অর্থনীতি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা
➡️ কেমন হবে পরীক্ষা ও প্রশ্নের ধরন?
১. ৫ম-৮ম শ্রেণির ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর ১০টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।
২. ৯ম-১০ম শ্রেণির ক্ষেত্রে ইংরেজি, গণিত এর পাশাপাশি বিভাগভিত্তিক ৩টি বিষয়সহ মোট ৫টি বিষয়ের প্রতিটিতে ৬টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।
৩. প্রতিটি প্রশ্নের মান ০১।
৪. ১ম রাউন্ডে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে প্রতি ক্লাস থেকে সেরা ৫০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবে প্রতিযোগিতার ২য় রাউন্ডের পরীক্ষায়।
৫. ২য় রাউন্ডে একই বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে।
৬. ২য় রাউন্ডে নির্বাচিত সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড। দেশসেরা ৭ জন Classroom Genius পাবে মোট সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!
🏆 যা থাকছে পুরস্কারে:
১. ৫ম-৮ম শ্রেণি থেকে পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১ জন করে মোট ৪ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!
২. ৯ম-১০ম শ্রেণি অর্থাৎ এসএসসি লেভেলের ৩টি বিভাগ থেকে ১ জন করে ৩ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!
দেশসেরা ৭ জন Classroom Genius পাবে মোট সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!
12/08/2021
২০২১ সালের উচ্চ মাধ্যমিক অনিয়মিত/ মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য জরুরি নোটিশঃ
নোয়াখালী সরকারী কলেজ থেকে ২০২১ সালে যে সকল (অনিয়মিত,মান উন্নয়ন, অকৃতকার্য) পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করতে যাচ্ছো তোমাদেরকে অতি সত্তর কলেজ অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হলো। ফরম ফিলাপের জন্য তোমাদের মোবাইল নম্বর লাগবে, আবশ্যিক বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আগামী ১৭ অগাস্ট মঙ্গলবারের মধ্যে যোগাযোগের চেষ্টা করবে।।।
।।বিষয়টি অতীব জরুরি।।
Noakhali Govt. College কর্তৃপক্ষ