AR Smart Diary

AR Smart Diary "Learn by seeing, not just reading" Join me for insightful learning, daily adventures, and digital creativity—all in one place."

"From classroom lessons to real-life stories—AR Smart Diary is your digital companion blending education, vlogging, and creative content.

২০০২ সালের ৩ জুন দক্ষিণ কোরিয়ার উলসান শহরে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল পরাশক্তি ব্রাজিল এবং তুর...
15/07/2026

২০০২ সালের ৩ জুন দক্ষিণ কোরিয়ার উলসান শহরে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল পরাশক্তি ব্রাজিল এবং তুরস্ক। ম্যাচটি চরম উত্তেজনাপূর্ণ ছিল। খেলায় ব্রাজিল ২-১ ব্যবধানে এগিয়ে ছিল এবং ম্যাচটি প্রায় শেষের দিকে (ইনজুরি টাইমে) পৌঁছায়।

ম্যাচের একদম শেষ মুহূর্তে ব্রাজিল একটি কর্নার কিক পায়। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রিভালদো কর্নার নেওয়ার জন্য পতাকার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

সময় নষ্ট করার জন্য রিভালদো বলটি হাতে নিচ্ছিলেন না। এতে ক্ষিপ্ত হয়ে তুরস্কের ডিফেন্ডার হাকান উনসাল দূর থেকে বলটি লাথি মেরে রিভালদোর দিকে ছুড়ে দেন।
বলটি সরাসরি এসে রিভালদোর পায়ে বা হাঁটুতে লাগে। কিন্তু রিভালদো সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে এমনভাবে মাঠে লুটিয়ে পড়েন, যেন বলটি সরাসরি তার মুখে লেগেছে এবং তিনি মারাত্মক আঘাত পেয়েছেন।

রিভালদোর এই অভিনয় দেখে রেফারি কিম ইয়ং-জু বিভ্রান্ত হন।
তিনি মনে করেন হাকান উনসাল ইচ্ছাকৃতভাবে রিভালদোর মুখে বল মেরে আঘাত করেছেন।
এর ফলে রেফারি হাকান উনসালকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে লাল কার্ড (Red Card) দিয়ে বের করে দেন।

ম্যাচটিতে ব্রাজিল শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয়ী হয়।ফিফার তদন্ত ও শাস্তিম্যাচ শেষ হওয়ার পর বিশ্বজুড়ে রিভালদোর এই নাটকীয় অভিনয়ের তীব্র সমালোচনা শুরু হয়।

ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যায় যে, বলটি তার মুখে লাগেনি।ভিডিও রিভিউ করার পর ফিফার ডিসিপ্লিনারি কমিটি রিভালদোকে দোষী সাব্যস্ত করে।ফিফা তাকে ১১,৫০০ সুইস ফ্রাঁ জরিমানা করে (১০,০০০ ফ্রাঁ জরিমানা এবং ১,৫০০ ফ্রাঁ মামলার খরচ)।

তবে ফুটবলপ্রেমীদের অনেকেই দাবি করেছিলেন যে, রিভালদোকে অন্তত এক বা দুটি ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল, যা ফিফা করেনি।

রিভালদো পরবর্তীতে তার এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করেননি।
তিনি গণমাধ্যমে বলেছিলেন, "আমি অভিজ্ঞ খেলোয়াড়, তাই ম্যাচ জেতার জন্য এবং সময় পার করার জন্য ওটা করেছিলাম। বলটি আমার গায়ে লেগেছিল, মুখে নয়। কিন্তু ওভাবে বল ছুড়ে মারাটা উনসালের অন্যায় ছিল, তাই আমি সুযোগটি লুফে নিয়েছিলাম।"ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের ক্যারিয়ারে এই ঘটনাটি একটি বড় "কলঙ্ক" বা বিতর্ক হিসেবে আজীবন রয়ে গেছে।

মানে কি বুঝলেন ব্রাজিলের জার্সিতে কলঙ্কের দাগ নেই 🤔

#ব্রাজিলেরকলঙ্ক

জার্মানিতে ১৯৯০ সালের সেই ফাইনালের নীল জার্সিটিকে বলা হয় "ট্রিকট ডের টার্নেন" বা অশ্রুসিক্ত জার্সি! রানার্স-আপ মেডেল গলা...
14/07/2026

জার্মানিতে ১৯৯০ সালের সেই ফাইনালের নীল জার্সিটিকে বলা হয় "ট্রিকট ডের টার্নেন" বা অশ্রুসিক্ত জার্সি!

রানার্স-আপ মেডেল গলায় ঝুলিয়ে, এই নীল জার্সি গায়ে জড়িয়েই ডিয়েগো ম্যারাডোনা যখন মাঠের মাঝখানে কান্নায় ভেঙে পড়েছিলেন, তখন পুরো বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর বুক ভেঙে গিয়েছিল। কিন্তু সেটা কি শুধুই পরাজয়ের কান্না ছিল? না! ওটা ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর এক জঘন্য প্রহসনের বিরুদ্ধে এক ফুটবল মহানায়কের অসহায়ত্বের কান্না!

​যারা সে বিশ্বকাপ দেখেছিলেন, তারা ভালো করেই জানেন কীভাবে সেদিন আর্জেন্টিনাকে খাঁচায় বন্দি করে নীল নকশা সাজানো হয়েছিল। আর এই পুরো মাস্টারপ্ল্যানের নেপথ্যে কে ছিলেন? তৎকালীন ফিফা প্রেসিডেন্ট, ব্রাজিলের জোয়াও হ্যাভেলাঞ্জ! চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেন কাপ জিতে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে না পারে, সেজন্য ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের এক নগ্ন উৎসব দেখেছিল সেদিনের ফুটবল বিশ্ব।
​সে বিশ্বকাপে কী ঘটেছিল?

​শুরুতেই মেরুদণ্ড ভেঙে দেওয়া:
খুব পরিকল্পিতভাবে বিশ্বকাপজুড়ে হলুদকার্ড দেয়া শুরু হয়ে যায় আর্জেন্টাইন প্লেয়ারদের বিপক্ষে! আর ফাইনালের ঠিক আগে আর্জেন্টিনার মূল একাদশের চার-চারজন তারকা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়! ভাবুন, একটা বিশ্বকাপ ফাইনাল, অথচ আর্জেন্টিনা মাঠে নামতে বাধ্য হলো তাদের মেইন স্কোয়াডের ৪ জন স্তম্ভ ছাড়াই!

​লাল কার্ডের হোলি খেলা:
মাঠে নামার পর শুরু হলো রেফারির তাণ্ডব। পুরো ম্যাচে ম্যারাডোনাকে প্রায় এক ডজন ফাউল করেও পার পেয়ে গেল জার্মানরা, উল্টো মুখ খোলার অপরাধে ম্যারাডোনাকেই দেখানো হলো হলুদ কার্ড! এখানেই শেষ নয়, আর্জেন্টিনার দু-দুজন প্লেয়ারকে লাল কার্ড দিয়ে মাঠছাড়া করা হলো। ৯ জনের এক ভাঙাচোরা দল নিয়ে বুক চিতিয়ে লড়াই করছিল ম্যারাডোনার আর্জেন্টিনা।

​পেনাল্টি: ৯ জন নিয়ে লড়াই করেও যখন আর্জেন্টিনাকে ভাঙা যাচ্ছিল না, তখন ম্যাচের ৮৫ মিনিটে নাটকের চূড়ান্ত রূপ দেওয়া হলো। জার্মানির এক প্লেয়ার পেনাল্টি বক্সে এক হাস্যকর ডাইভ দিলেন, আর রেফারি যেন ওটার জন্যই ওত পেতে ছিলেন!

সাথে সাথে জার্মানিকে একটা ‘পেনাল্টি গিফট’ করা হলো। আর ওই একটা চুরির গোলেই আর্জেন্টিনার স্বপ্ন চুরমার হয়ে যায়।

হ্যাভেলাঞ্জের আমলের এই নোংরা ইতিহাসটা একটু ঘেঁটে দেখবেন। আর্জেন্টিনার বিশ্বকাপ সংখ্যা যেন ব্রাজিলের সমান (৩টি) না হতে পারে, সেজন্য একটি দেশের আবেগকে এভাবে গলা টিপে হত্যা করা হয়।

পাঁচ কেজির একটা জীবন, আর একজন মায়ের নীরব যুদ্ধছবির ফোনটার দিকে তাকান। ফুটফুটে গোলগাল একটা শিশুর মুখ। জন্মের পর ঈসাম দেখ...
13/07/2026

পাঁচ কেজির একটা জীবন, আর একজন মায়ের নীরব যুদ্ধ

ছবির ফোনটার দিকে তাকান। ফুটফুটে গোলগাল একটা শিশুর মুখ। জন্মের পর ঈসাম দেখতে এমনই ছিল। সুস্থ, স্বাভাবিক ওজনের, আর দশটা নবজাতকের মতোই প্রাণবন্ত।

আর ফোনের পাশে শুয়ে থাকা শিশুটিকে দেখুন। এটাও ঈসাম। একই শিশু। মাঝখানে শুধু দেড়টা বছর, আর একটা যুদ্ধ।

দেড় বছর বয়সী ঈসাম বাদেরতাবাশ আল নাবীহর ওজন এখন মাত্র পাঁচ কেজি। এই বয়সের একটা সুস্থ শিশুর ওজন হওয়ার কথা প্রায় এগারো কেজি। তীব্র অপুষ্টির সাথে তার মস্তিষ্কে জমেছে অতিরিক্ত তরল। চিকিৎসার ভাষায় হাইড্রোসেফালাস। সেই তরল বের করতে তার ছোট্ট মাথায় বসাতে হয়েছে শান্ট।

ঈসামের অপরাধ কী জানেন? তার মা নিজেই না খেয়ে থাকতে থাকতে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন যে বুকের দুধটুকুও শুকিয়ে গিয়েছিল। যে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছেন, তিনি প্রতিদিন নিজের চোখের সামনে সন্তানকে মিলিয়ে যেতে দেখছেন, অথচ কিছুই করতে পারছেন না। পৃথিবীতে এর চেয়ে বড় অসহায়ত্ব আর কিছু আছে কি?

ডাক্তাররা গাজার বাইরে চিকিৎসার জন্য রেফারেল দিয়েছেন। কাগজ প্রস্তুত, প্রয়োজন শুধু একটা খোলা সীমান্ত। কিন্তু ক্রসিং বন্ধ। পরিবারকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, ঈসামের বেঁচে থাকার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।

ঈসাম কোনো ব্যতিক্রম নয়। ঈসাম একটা সংখ্যামাত্র, যে সংখ্যার পেছনে লুকিয়ে আছে হাজারো মায়ের বুকফাটা কান্না। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সর্বশেষ হিসাব বলছে, গাজার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজন ২০২৬ সালেও তীব্র খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। বাজারে দুধ নেই, ডিম নেই, মাছ মাংস ফলমূল নেই। শিশুরা বেঁচে আছে শুধু রুটি আর চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবারে। চিকিৎসকদের গবেষণা বলছে, অপুষ্ট মায়েদের গর্ভে জন্ম নেওয়া শিশুদের নব্বই শতাংশই জন্মাচ্ছে সময়ের আগে, কম ওজন নিয়ে। অর্থাৎ গাজার শিশুরা এখন জন্মের আগেই ক্ষুধার শিকার।

আমরা যখন সন্তানের প্লেটে ভাত বেড়ে দিয়ে বলি আরেকটু খাও বাবা, তখন গাজার একজন মা সন্তানের পাঁজরের হাড় গুনে গুনে রাত পার করেন।

আল্লাহ তাআলা বলেন, "আর তারা খাদ্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে।"
(সূরা আদ দাহর, আয়াত ৮)

ঈসামের জন্য দোয়া করুন। গাজার প্রতিটি ক্ষুধার্ত শিশুর জন্য দোয়া করুন। আর যার সামর্থ্য আছে, তিনি নীরব দর্শক না থেকে মানবতার পাশে দাঁড়ান। কারণ কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি কেন?

✍️ Raj Revert to Islam 🕋

#গাজা #মানবতা #ফিলিস্তিন #শিশু_অধিকার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল পর্বে চারটি ম্যাচেই ছিল দারুণ উত্তেজনা, তবে কিছু ম্যাচ আলাদাভাবে কেড়ে নিয়েছে ফুটব...
12/07/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল পর্বে চারটি ম্যাচেই ছিল দারুণ উত্তেজনা, তবে কিছু ম্যাচ আলাদাভাবে কেড়ে নিয়েছে ফুটবলপ্রেমীদের নজর। আর্জেন্টিনা তাদের দাপুটে পারফরম্যান্স ধরে রেখে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সহজেই সেমিফাইনালে জায়গা করে নেয়। পুরো ম্যাচ জুড়েই ছিল তাদের আক্রমণাত্মক ফুটবল এবং নিখুঁত ফিনিশিং।

অন্যদিকে ফ্রান্স দেখিয়েছে তাদের পরিপক্বতা ও রক্ষণভাগের দৃঢ়তা। মরক্কোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে কোনো গোল না খেয়েই শেষ চারে উঠে গেছে তারা, যা তাদের শিরোপা জয়ের শক্তিশালী বার্তা দেয়।

নরওয়ে বনাম ইংল্যান্ড ম্যাচটি ছিল সবচেয়ে নাটকীয়, যেখানে ব্রাজিলকে হারিয়ে আসা নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নেয়। একইভাবে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচেও ছিল টানটান লড়াই, যেখানে ২-১ ব্যবধানে জয় পায় স্পেন।

এখন বিশ্বকাপ মঞ্চে অপেক্ষা দুই মহারণের—ফ্রান্স বনাম স্পেন এবং ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। ফুটবলভক্তদের চোখ এখন সেমিফাইনালের দিকে, যেখানে নির্ধারিত হবে কারা উঠবে ফাইনালে এবং কে এগিয়ে যাবে শিরোপার আরও কাছে।

"বছরের পর বছর ধরে তাকে শুনতে হয়েছে যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনটাই নেই—একটি বিশ্বকাপ। তাকে নিয়ে তুলনা করা হয়েছে, সমা...
12/07/2026

"বছরের পর বছর ধরে তাকে শুনতে হয়েছে যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনটাই নেই—একটি বিশ্বকাপ। তাকে নিয়ে তুলনা করা হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং তার শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

কিন্তু লিওনেল মেসি কখনোই নিজের ওপর বিশ্বাস হারাননি।

২০২১ সালে তিনি নিজের প্রথম কোপা আমেরিকা উঁচিয়ে ধরেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করে রচনা করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক রূপকথা। আর যখন অনেকেই ভাবতে শুরু করেছিল যে তার আর জেতার মতো কিছুই বাকি নেই, ঠিক তখনই ২০২৪ সালে তিনি আবারও কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেন।

আজ, আর্জেন্টিনার জার্সিতে মেসির নামের পাশে রয়েছে একটি বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা। তিনি প্রমাণ করে দিয়েছেন—ধৈর্য, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফল সবসময়ই পাওয়া যায়।

সব সমালোচনা আজ অতীত। তার হয়ে এখন কথা বলে তার জেতা শিরোপারাই। আর তার রেখে যাওয়া এই অমর কীর্তি এখন চিরস্থায়ী।

ছবিতে যে ব্যক্তির ছবি দেওয়া হয়েছে, তিনি হলেন ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলেঞ্জ (João Havelange)। তিনি ব্রাজিলের নাগর...
11/07/2026

ছবিতে যে ব্যক্তির ছবি দেওয়া হয়েছে, তিনি হলেন ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলেঞ্জ (João Havelange)। তিনি ব্রাজিলের নাগরিক ছিলেন এবং ১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছর ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে ব্রাজিল ১৯৯৪ বিশ্বকাপ জিতে এবং ১৯৯৮ বিশ্বকাপে ফাইনালে উঠে রানার আপ হয়। তার সময়ে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে বিতর্কিত এক পেনাল্টির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়। জোয়াও হ্যাভেলেঞ্জের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি ও কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ সত্য। ফিফার বিপণন সহযোগী প্রতিষ্ঠান 'ISL' (International Sport and Leisure) এর পতনের পর তদন্তে বেরিয়ে আসে যে, হ্যাভেলেঞ্জ এবং তাঁর জামাতা রিকার্ডো টেক্সেইরা (ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান) কোটি কোটি ডলার ঘুষ নিয়েছিলেন। ২০১৩ সালে ফিফার এথিক্স কমিটির তদন্তে এই দুর্নীতির বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হয় এবং তিনি ফিফার সম্মানসূচক সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। 🤦‍♂️

এবার আপনারাই বলুন চোরের দল আসলে কে....!??

28/06/2026
গত ২৪ জুন ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য ভবন। বিচ্ছিন্ন হয়ে ...
28/06/2026

গত ২৪ জুন ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় অসংখ্য ভবন।

বিচ্ছিন্ন হয়ে পড়ে অসংখ্য পরিবার, আর প্রাণ হারান শত শত মানুষ। সেই মর্মান্তিক ঘটনার শিকার হন ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর 'কিকে' বেলোর স্ত্রী আন্দ্রেয়াও।

ভূমিকম্পের সময় লা গুয়াইরায় তাদের অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়তে শুরু করলে আন্দ্রেয়া জীবনের শেষ মুহূর্তেও নিজের কথা ভাবেননি। মাত্র এক বছর আট মাস বয়সী মেয়ে আলানাকে তিনি নিজের শরীর দিয়ে ঢেকে রাখেন, যাতে ধ্বংসস্তূপের আঘাত তার সন্তানের ওপর না পড়ে।

উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে কংক্রিটের স্তূপ সরিয়ে অনুসন্ধান চালান। শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ছোট্ট আলানাকে। কিন্তু আন্দ্রেয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করা হয়, যা পরিবার ও স্থানীয় মানুষকে গভীর শোকে আচ্ছন্ন করে।

স্ত্রীর মৃত্যুতে শোকাহত হেক্টর বেলো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন। তিনি আন্দ্রেয়াকে "আমাদের সবচেয়ে প্রিয় নায়িকা" বলে উল্লেখ করেন এবং প্রতিশ্রুতি দেন, একদিন মেয়ে আলানাকে তিনি জানাবেন তার মায়ের আত্মত্যাগের গল্প। তিনি লিখেছিলেন, আলানা যেন সবসময় জানে- তার মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশেই ছিলেন।

🌍 শেষ ৩২–এ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে 🇦🇷 বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস গড়ে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে কেপ ...
27/06/2026

🌍 শেষ ৩২–এ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে 🇦🇷

বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস গড়ে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে অপরাজিত থেকে বিশ্বকাপের সবচেয়ে বড় চমক দেখিয়েছে আফ্রিকার দেশটি।

🏆 তবে নকআউটে তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। শেষ ৩২–এ কেপ ভার্দের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 📅 ৪ জুলাই, শনিবার বাংলাদেশ সময় 🕓 ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল।

📊 ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে ১ নম্বরে, আর কেপ ভার্দের অবস্থান ৬৭। 🔥 সর্বশেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে লিওনেল মেসির দল। অন্যদিকে কেপ ভার্দের শেষ পাঁচ ম্যাচে রয়েছে ✅ ১ জয়, 🤝 ৩ ড্র ও ❌ ১ হার।

আর্জেন্টিনা সম্পর্কে কেপ ভার্দের কোচ-
27/06/2026

আর্জেন্টিনা সম্পর্কে কেপ ভার্দের কোচ-

Address

Noakhali
Maijdee Court
3800

Alerts

Be the first to know and let us send you an email when AR Smart Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category