Mohadebpur TBM College

Mohadebpur TBM College কলেজটি ২০০১ সালের ১৬ জুলাই তারিখে BTEB ক?

মহাদেবপুর উপজেলায় এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উপজেলাধীন সকল জন সাধারণের চাহিদার প্রেক্ষিতে এবং যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠাতা জনাব মোঃ মোবারক আলী ও মোঃ ইব্রাহিম হোসেনের সার্বিক সহযোগীতায় অত্র কলেজটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০১ সালের ১৬ জুলাই তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা লগ্নে বা

ংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমের দুইটি ষ্পেশালাইজেশনের অনুমোদন পেয়ে পাঠদান কার্যক্রম শুরু করে এবং কলেজটি মহাদেবপুর উপজেলার প্রথম কারিগরি কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি সুনামের সহিত এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কলেজটি ২০০২ সালে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এম,পি,ও ভুক্ত হয়। অত্র কলেজটি ২০০৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়।

29/10/2025

ঢালাই চলছে

কলেজের নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজ চলছে।
29/10/2025

কলেজের নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাই কাজ চলছে।

নবীন বরণ ও নতুন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর উদ্বোধন। উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম।
08/11/2023

নবীন বরণ ও নতুন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর উদ্বোধন। উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম।

12/08/2023
মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বরাদ্দকৃত নতুন ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষাকরণের শুভ উদ্বোধন।
21/05/2023

মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বরাদ্দকৃত নতুন ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষাকরণের শুভ উদ্বোধন।

06/05/2023

2023 সালের এসএসসি শিক্ষার্থীর এডমিট কার্ডটি পাওয়া গেছে আর. এস শপিং মলের সামনে।
যোগাযোগ এর জন্য -০১৮৬১৮৩৮৫২১ কল করুন।

17/03/2023
মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দ...
17/03/2023

মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালনের কিছু খন্ড চিত্র

15/03/2023

অবশেষে বৃদ্ধাশ্রমেই আশ্রয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আউয়াল স্যারের!
তিন সন্তানের মধ্যে মেয়ে সবার বড়, নাম রেজিনা ইয়াছমিন আমেরিকা প্রবাসী। বড় ছেলে উইং কমান্ডার (অব.) ইফতেখার হাসান। ছোট ছেলে রাকিব ইফতেখার হাসান অস্ট্রেলিয়া প্রবাসী। জীবনে এত কিছু থাকার পরও আজ তার দু’চোখে অন্ধকার। থাকেন আগারগাঁও প্রবীণ নিবাসে।
দীর্ঘ ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। ২০০৬ সালে অবসর নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অব.) ড. এম আব্দুল আউয়াল (৭০)। অবসরের পর কিছুদিন ভালোই চলছিল তার। অধ্যাপক আব্দুল আউয়ালের সংসারে দুই ছেলে, এক মেয়ে।
আব্দুল আউয়াল জানান, শিক্ষকতার আগে ১৯৬৫-১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ এটমিক এনার্জিতে চাকরি করেছি। এরপর শিক্ষকতা। জীবনে অনেক টাকা-পয়সা উপার্জন করেছি। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়েছি। এরপর ছেলে-মেয়েরা আমার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়।
কল্যাণপুর হাউজিং এস্টেটে নিজের ফ্ল্যাট ছিল আব্দুল আউয়ালের। এছাড়া পল্লবীতেও বেশ কিছু জমি ছিল। কিন্তু এসব বড় ছেলে কৌশলে বিক্রি করে টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে জমা করেছেন, আক্ষেপ করেই বলেন অধ্যাপক আউয়াল।
তিনি বলেন, ওরা আমাকে এতো কষ্ট দেয় কেন। আমাকে নিয়ে এতো ছলচাতুরি করে কেন? বলতে বলতে ডুকরে কেঁদে উঠেন অধ্যাপক। তিনি বলেন, আমি কি এই জন্য এতো কষ্ট করে ওদের মানুষ করেছিলাম?
অধ্যাপক আউয়াল বলেন, চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছু দিন বড় ছেলের সঙ্গেই থাকতাম। ছেলের সংসারে থাকার সময় জানতে পারি ছেলে ও বউয়ের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। একদিন বাসায় থাকা অবস্থায় বউয়ের মুখে গালি শুনে বাসা থেকে নেমে আসি। আর ফিরে যাইনি। ওরাও কেউ খোঁজ নেয়নি। ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে ২০১৪ সালে। এসে মিরপুর-১ নম্বরে একটি দোকানে আমার সঙ্গে দেখা করে কথা বলে। সেখানে গেলে আমাকে জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আমি ওর বাবা অথচ আমাকে জানালোও না যে বিয়ে করতে যাচ্ছে। বিয়ে করে আবার চলে যাবে, একথা শুনে ছেলের বউকে দেখতে চান তিনি। কিন্তু তার সাথে দেখা করা যাবে না বলে জানায় ছেলে।
এ অধ্যাপক আফসোসের সুরে বলছিলেন, অথচ এই ছেলের পড়ালেখার জন্যও পেনশনের টাকা থেকে ২৬ লাখ পাঠিয়েছি। সেই ছেলেও আমাকে কোনো দিন ফোন করে না। মাঝে মাঝে ইমেইলে চিঠি লেখে।
অতি উচ্চ শিক্ষিত হতে গিয়ে আমরা দিন দিন আরও অমানুষ হয়ে যাচ্ছি।

#সংগৃহীত

সন্তানদের শিক্ষিত করেছেন ঠিকই কিন্তু সুশিক্ষিত/মানুষ করতে পারেন নি।

Address

Natshal
Mahadebpur
6530

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801715294714

Alerts

Be the first to know and let us send you an email when Mohadebpur TBM College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mohadebpur TBM College:

Shortcuts

Share

Category