Almanar Academy

Almanar Academy I know something, you know many thinks. Let's for sharing. That is learning.
এই পেজের মাধ্যমে আমি অন্যকে জানতে ও আমার নিজেকে জানাতে চাই।

02/12/2025
এইচএসসি ২০২৬ ব্যাচের অধ্যায়ভিত্তিক মূল্যায়ন চলছে।যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্ব...
02/12/2025

এইচএসসি ২০২৬ ব্যাচের অধ্যায়ভিত্তিক মূল্যায়ন চলছে।

যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
ইসলাম শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
পৌরনীতি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
ইসলামের ইতিহাস প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
(প্রতিটি বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর প্রশ্নপত্র করা হয়েছে)

উপরের পাঁচটি বিষয় থেকে যেকোনো দুইটি বিষয়ে অংশগ্রহণ করতে হবে।
সর্বমোট নম্বর ৫০+৫০= ১০০

যে সর্বোচ্চ নম্বর পাবে (৯০+) তাকে সবচেয়ে বড় ডেইরি মিল্ক সিল্ক উপহার দেয়া হবে।

আপনজন যদি আপনজনের জায়গাটা ঠিক রাখতে না পারে তাহলে তাদেরকে এড়িয়ে চলাই উত্তম।
23/11/2025

আপনজন যদি আপনজনের জায়গাটা ঠিক রাখতে না পারে তাহলে তাদেরকে এড়িয়ে চলাই উত্তম।

এসএসসি-২৬ ব্যাচের বিষয়ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের-বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাসের সবগুলো অধপ্রশ্নের ...
11/11/2025

এসএসসি-২৬ ব্যাচের বিষয়ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের-
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সিলেবাসের সবগুলো অধ

প্রশ্নের ধরণ-
বহু নির্বাচনি ২৫টি: ২৫

এসএসসি-২৬ ব্যাচের বিষয়ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের-বিষয়: বাংলা প্রথমপত্রসিলেবাসের সবগুলো পদ্যপ্রশ্নের ধরণ-বহু ...
02/11/2025

এসএসসি-২৬ ব্যাচের বিষয়ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের-
বিষয়: বাংলা প্রথমপত্র
সিলেবাসের সবগুলো পদ্য

প্রশ্নের ধরণ-
বহু নির্বাচনি ৩০টি: ৩০
অনুধাবন মূলক প্রশ্ন ১০টি: ২০
সৃজনশীল প্রশ্ন ৩টি: ৩০

মোট ৮০ নম্বরের পরীক্ষা।

আমার এক শিক্ষক কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে বসেছিলেন। অনুশোচনায় দ...
27/09/2025

আমার এক শিক্ষক কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে বসেছিলেন। অনুশোচনায় দগ্ধ হয়ে স্কুল ছুটির পর তিনি নিজে সেই ছাত্রকে নিয়ে দোকানে গিয়ে মিষ্টি কিনে পাশে বসে খাইয়েছিলেন।
মনে পড়ছে আরো একজনের কথা, বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে প্রাইভেট পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা। না থাকলে বলতেন, জানি বৃষ্টিতে ভিজতে তোদের ভালো লাগে, কিন্তু সময়টা ভালো না, ভিজিস না, ছাতাটা নিয়ে যা; সামনের দিন নিয়ে আসিস।

মফস্বলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তার রোগশয্যায় "কি করতে ইচ্ছে করছে" জিগ্যেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে খুব দেখতে ইচ্ছে করছে।

স্কুলের বনভোজনে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়েছিলেন যে মাস্টারমশাই, তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়ত, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল, সেটা হলো "শিক্ষক"। তারা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন, সিলেবাসে যার হদিশ মেলেনি কোনোদিন।

বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেননি এটা তাদের জীবিকা। ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না।

এত বছরে সিলেবাসের মধ্যের আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যত জনের কাছ থেকে, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার; তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ, বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার - সময়ে এবং অসময়ে। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারাজীবন আপনাদের ছাত্র হয়ে থাকব!

HSC-26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ফুচকা পার্টি:
25/09/2025

HSC-26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ফুচকা পার্টি:

এসএসসি-২৭ ব্যাচের অধ্যায়ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের-বিষয়: বাংলা প্রথমপত্রপদ্য: সেই দিন এই মাঠপ্রশ্নের ধরণ-বহু...
24/09/2025

এসএসসি-২৭ ব্যাচের অধ্যায়ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের-
বিষয়: বাংলা প্রথমপত্র
পদ্য: সেই দিন এই মাঠ

প্রশ্নের ধরণ-
বহু নির্বাচনি ৬৫ টি: ৬৫
সৃজনীল অংশ থেকে যেকোনো পাঁচ নম্বরের উত্তর।

মোট ৭০ নম্বরের পরীক্ষা।

এসএসসি-২৬ ব্যাচের প্রাক-নির্বাচনি প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে আজকের-বিষয়: বাংলা প্রথমপত্র।প্রশ্নের ধরণ-বহু নির্বাচ...
31/08/2025

এসএসসি-২৬ ব্যাচের প্রাক-নির্বাচনি প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে আজকের-
বিষয়: বাংলা প্রথমপত্র।

প্রশ্নের ধরণ-
বহু নির্বাচনি ৫০ টি: ৫০
সৃজনশীল ১ টি: ১০
ছোট প্রশ্ন ৫ টি: ১০

মোট ৭০ নম্বরের পরীক্ষা।

এসএসসি-২৭ ব্যাচ (নবম শ্রেণির) অধ্যায় ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের  বিষয়:বাংলা প্রথমপত্রগদ্য: পল্লি সাহিত্য পদ্...
27/08/2025

এসএসসি-২৭ ব্যাচ (নবম শ্রেণির) অধ্যায় ভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে আজকের বিষয়:বাংলা প্রথমপত্র
গদ্য: পল্লি সাহিত্য
পদ্য: উমর ফারুক

প্রশ্নের ধরন:
৫০ টি বহুনির্বাচনি- ৫০ নম্বর
৫ টি ছোট প্রশ্ন - ১০ নম্বর

Address

Chawdhari Lane
Magura
7600

Alerts

Be the first to know and let us send you an email when Almanar Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Almanar Academy:

Shortcuts

Share

Category