Magura News all time

Magura News all time magura news.com
magura mohammadpur news
Magura News,
magura hot news,
magura job news,
magura update news,
ww.magura news.com,
magura mohommadpur news

29/10/2017

River Erosion | Real Dangerous Live River Rrosion. This is a video of Disaster River bank erosion. Its real video of river erosion. Watch River Erosion | Rea...

https://www.youtube.com/watch?v=uF-2phg2Cv8
29/10/2017

https://www.youtube.com/watch?v=uF-2phg2Cv8

How to Draw a Watch | Step By Step Tutorial How to Draw a Watch . Learn how to draw an old watch Learn how to draw an easy watch Step By Step how to draw wat...

https://www.youtube.com/watch?v=kOoqEsGslPI
29/10/2017

https://www.youtube.com/watch?v=kOoqEsGslPI

Govt H.S.S College Magura | Magura Govt H.S.S college (মাগুরা সরকারী কলেজ). মাগুরা সরকারী কলেজ Govt H.S.S College Magura | Magura govt hss college. মাগুরা সর...

https://www.youtube.com/watch?v=UkIXPLjwVJk
29/10/2017

https://www.youtube.com/watch?v=UkIXPLjwVJk

শুপ্ররভাত মাগুরা বাংলাদেশ এর মেম্বের হলেন শাইফুয্যমান শেখর। Supprovat Magura is an organization of Magura Bangladesh. Specially those who exercise in magura ...

29/10/2017

মাগুরায় গৃহস্থের আশায় গুড়ে বালি….
মাগুরা সদরের শাহিদুল ইসলাম ৫টি গরু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। ঈদের আর মাত্র একদিন বাকি। জানালেন, এখনো একটা গরুও বেচতে পারেননি তিনি। একই অবস্থা পৌর এলাকার গৃহস্থ জাকির হোসেনের। গরুগুলো বিক্রি করতে না পারলে নিশ্চিতভাবেই লোকসানের মুখে পড়বেন তারা। লাভের আশায় কোরবানির মৌসুমকে লক্ষ্য করে বাড়িতে গরু লালনপালন করেছেন এমন অনেক খামারি ও গৃহস্থের এখন রাতের ঘুম নষ্ট।

সদর উপজেলার মতিয়ার মিয়া নামে এক গৃহস্থ জানান, প্রায় ৫ মাস আগে ৭৫ হাজার টাকায় দুটি গরু কিনেছিলেন। আশায় ছিলেন, কোরবানির হাটে বিক্রি করে ভালো লাভ পাবেন। কিন্তু যে অবস্থা, তাতে আশায় গুড়ে বালি বলেই মনে হচ্ছে তার। তিনি বলেন, যে বাজারদর, তাতে যারা কোরবানির হাটের প্রতি লক্ষ্য রেখে গরু লালনপালন করেছেন তাদের অধিকাংশেরই লোকসান হবে।

মাগুরার কোরবানির পশুর হাট কর্তৃপক্ষ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে স্থানীয় খামারি ও গৃহস্থরা জেলায় চাহিদার তুলনায় বেশি গরু প্রস্তুত করেছেন। হাট ইজারাদার নূরে আলম দিপু বলেন, মাগুরার ১৮টি পশুর হাট থেকে ঈদের আগের দুই সপ্তাহ আগেই অন্তত ৬০ শতাংশ গরু-ছাগলই বেশি দামের আশায় জেলার বাইরে চলে যায়। কিন্তু এ বছর বাইরের জেলার বেপারিদের আনাগোনা নেই বললেই চলে। ফলে হাটে গরুর আমদানি বেশি। এতে করে গরুর ন্যায্যমূল্য না পাওয়ার সম্ভাবনাই বেশি।

জেলা প্রাণিসম্পদ বিভাগের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মাগুরা জেলায় গরু, ছাগল ও ভেড়া মিলিয়ে এ বছর গড়ে ১৫ হাজার ৮১৭টি পশু প্রস্তুত হয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১৫ হাজার ২৭৫ এবং ২০১৫ সালে ছিল ১০ হাজার ৯৪৫টি।

29/10/2017

জনস্রোতে ভাসছে মাগুরা শহর
মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মহাঅষ্টমী আজ। পূজার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের পদচারণায় মুখরিত মাগুরা শহর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ পূজা চলবে সোমবার (৩০ অক্টোবর) পর্যন্ত। তবে এ পূজা উপলক্ষে বসা মেলা চলবে মাসব্যাপী।

এবার মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে বাহুবলী টুসহ বিভিন্ন ডিজাইনের কাত্যায়নী প্রতিমা। কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গেট-প্যান্ডেল ও লাইটিংয়ের মাধ্যেমে। ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে অসুর বধের দৃশ্য। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা শহর।

বিভিন্ন জেলা থেকে বাস, মাইক্রোবাস ভাড়া করে মানুষ এসেছেন মাগুরায় কাত্যায়নী পূজা দেখতে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরানিউজকে জানান, পৌর এলাকায় ১৫টিসহ জেলায় এ বছর মোট ৯১টি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শন্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকে আসা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, আনসার, ভিডিপি ও স্বেচ্ছাসেকগণ দায়িত্বপালন করছেন।

29/10/2017

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মহানবমী আজ। পূজার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষের পদচারণায় সন্ধা থেকেই মাগুরা শহরে জনসমুদ্র।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ পূজা চলবে সোমবার (৩০ অক্টোবর) পর্যন্ত। তবে এ পূজা উপলক্ষে বসা মেলা চলবে মাসব্যাপী।

এবার মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে বাহুবলী টুসহ বিভিন্ন ডিজাইনের কাত্যায়নী প্রতিমা। কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গেট-প্যান্ডেল ও লাইটিংয়ের মাধ্যেমে। ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে অসুর বধের দৃশ্য। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা শহর।

বিভিন্ন জেলা থেকে বাস, মাইক্রোবাস ভাড়া করে মানুষ এসেছেন মাগুরায় কাত্যায়নী পূজা দেখতে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরানিউজকে জানান, পৌর এলাকায় ১৫টিসহ জেলায় এ বছর মোট ৯১টি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। শন্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে জেলার পাশাপাশি আশপাশের জেলা থেকে আসা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, আনসার, ভিডিপি ও স্বেচ্ছাসেকগণ দায়িত্বপালন করছেন।

Address

7600
Magura
76300

Alerts

Be the first to know and let us send you an email when Magura News all time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share