Zaman Job Preparation

Zaman Job Preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zaman Job Preparation, Educational Research Center, Magura.

30/03/2026
29/03/2026

ডিপ স্টেট বলতে কী বোঝায়?

রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব—এই তিনের সংযোগেই বারবার উঠে আসে“ডিপ স্টেট”প্রসঙ্গ। “ডিপ স্টেট”বলতে সাধারণত এমন একটি অপ্রকাশ্য ক্ষমতার কাঠামোকে বোঝানো হয়, যা সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। এতে থাকতে পারে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী—যারা সরাসরি সামনে না এসে নীতিনির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়।

কোথা থেকে এ ধারণার উৎপত্তি?

ডিপ স্টেট ধারণাটি নতুন নয়। বিশেষ করে তুরস্ক ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রাষ্ট্রের অভ্যন্তরে গোপন ক্ষমতার কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পরে এটি পশ্চিমা রাজনীতিতেও আলোচিত হয় এবং ধীরে ধীরে বিশ্বজুড়ে একটি বিতর্কিত শব্দে পরিণত হয়।

কেন এত আলোচনা?

রাজনৈতিক অস্থিরতা, হঠাৎ নীতিগত পরিবর্তন বা অপ্রত্যাশিত সিদ্ধান্তের পেছনে অনেক সময় “ডিপ স্টেট”কে দায়ী করা হয়। বিশেষ করে যখন কোনও সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তখন এই ধারণাটি আরও বেশি সামনে আসে।

বাস্তবতা নাকি ষড়যন্ত্র?

বিশেষজ্ঞদের মতে, কিছু দেশে প্রশাসনের ভেতরে শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী থাকতেই পারে, যারা নীতিনির্ধারণে প্রভাব ফেলে। তবে “ডিপ স্টেট” শব্দটি অনেক সময় অতিরঞ্জিত বা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ, এটি একদিকে বাস্তবতার আংশিক প্রতিফলন, অপরদিকে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেও ব্যবহৃত হয়।

সাধারণ মানুষের জন্য এর অর্থ কী?

“ডিপ স্টেট” থাকুক বা না থাকুক, এই ধারণাটি আমাদের বুঝতে সাহায্য করে—রাষ্ট্র পরিচালনা শুধু দৃশ্যমান রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে আরও অনেক স্তর, প্রভাব ও স্বার্থ কাজ করতে পারে ।

17/03/2026

সংসদীয বর্ণ্ মালা
জাতীয় সংসদে কোরাম সংকট ঃ সংসদের বৈঠকে ন্যুনতম সদস এর উপস্হিত না থাকা কে কোরাম সংকট বলে । বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম সংকট একটি নিত্য ঘটনা ।
কয়েকটি জাতীয় সংসদে কোরাম সংকটের চিত্র নিম্ম রুপ ঃ
একাদশ জাতীয় সংসদ ঃ পাচটি অধিবেশনে মোট কার্য্ দিবস ছিল ৬১ দিন । প্রতিদিন গড়ে ১৯ মিনিট কোরাম সংকট ছিল । মোট কোরাম সংকট ছিল ১৯ ঘণ্টা ২২ মিনিট । কোরাম সংকটের আথিক মূল্য ছিল ২২ কোটি ২৮ লাখ ৬৩ হাজার ৬২৭ টাকা ।
দশম জাতীয় সংসদ ঃ দশম জাতীয় সংসদের কোরাম সংকটের কারণে ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট সময় অপচয় হয়েছে । এ সময়ের আথিক মূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা ।
সূত্র ঃ টি আই বি

15/03/2026

সংসদীয় শব্দমালা
কোরাম ঃ সংসদে কোন বৈঠকে বৈধভাবে পরিচালনার জন্য সংসদ কক্ষে ন্যুনতম যে সংখ্যক সদস্য উপস্হিত থাকতে হয় তাকে কোরাম বলে । বাংলাদেশের জাতীয় সংসদের রুলস অফ প্রসিডিওর অনুযায়ী মোট ৬০ জন সদস্য উপস্হিত থাকলে ই কোরাম পূণ হয় । সংসদে ৬০ জনের কম উপস্হিত থাকলে স্পিকার বৈঠক স্হগিত করে ৫ মিনিট যাবৎ বাজান । এভাবে কোরাম পূণ না হলে তিনি বৈঠক মূলতুবি ঘোষনা করেন । সংসদীয় বৈঠকে কোরাম পূণ থাকলে বলে Quarate এবং না থাকলে বলে Inquarate.

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share