06/07/2022
আউফবাউ নীতিঃ--(শেষ পার্ট)
“কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সর্বপ্রথম নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে, তারপর উচ্চশক্তির অরবিটালে প্রবেশ করে৷”
দুটি অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম বা বেশি, তা অরবিটালদ্বয়ের প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ণীত হয়।
প্রধান কোয়ান্টাম সংখ্যা n ও সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল (n+l) এর মাধ্যমে কোনো অরবিটালের শক্তি নির্ণয় করা হয়।
যেমন: 3d ও 4s অরবিটালের মধ্যে – 3d এর জন্য n=3 এবং l=2 সুতরাং n+l = 3+2=5, 4s এর জন্য n=4 এবং l=0 সুতরাং n+l = 4+0=4
4s অরবিটালের শক্তি কম। সুতরাং 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে,পরে 3d অরবিটলে ইলেকট্রন প্রবেশ করবে।
যদি দুটি অরবিটালের (n+l) এর মান সমান হয় তাহলে যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n মান কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে ।
যেমন- 3d ও 4p অরবিটালের মধ্যে – 3d এর জন্য n=3 এবং l=2 সুতরাং n+l = 3+2=5, 4p এর জন্য n=4 এবং l=1 সুতরাং n+l = 4+1=5। এখানে, দুটি অরবিটালের(n+l) এর মান সমান তাই
যার n এর মান কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
অর্থাৎ 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
1s < 2s < 2p < 3s < 3p < 4s < 3d < 4p < 5s < 4d < 5p < 6s < 4f < 5d < 6p < 7s
তবে d এবং f উপস্তরের বিন্যাস একটু ভিন্ন রকমের।
যদি d উপস্তর পূর্ণ বা অর্ধ পূর্ণ হওয়ার জন্য ১টি ইলেকট্রন কম থাকে অর্থাৎ ৯টি বা ৪টি ইলেকট্রন থাকে, তাহলে পরবর্তী উপস্তর থেকে একটি ইলেকট্রন d উপস্তরে স্থানান্তরিত হয় । উদাহরণ: ক্রোমিয়াম Cr(24), তামা Cu(29), মলিবডেনাম Mo (42), রূপা Ag (47) এর ইলেকট্রন বিন্যাস ।
আর Ra (88) এর উপস্তর 7s পূর্ণ হওয়ার পর বর্ণিত ধারা অনুযায়ী Ac(89) এ বাড়তি ইলেকট্রন 5f এ প্রবেশ না করে 6d তে প্রবেশ করে। অবশ্য এর পর ইলেকট্রন গুলো Pa(91) থেকে Lr(103) পর্যন্ত মৌলগুলোতে এক এক করে 5f এ প্রবেশ করে । Lr(103) মৌলে 5f পূর্ণ হওয়ার পর নিয়মানুযায়ী 6d উপস্তর ইলেকট্রন প্রবেশ করতে থাকে।
#আউফবাউ #অরবিটাল #ইলেকট্রন #কোয়ান্টামসংখ্যা