"The Genius Club " একটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক সেবামুলক সামাজিক সংগঠন। দেশে মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং তাদের স্বপ্নের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য বিভিন্নভাবে অত্র ক্লাব কাজ করে যাচ্ছে, সেটা হোক আর্থিক,মোটিভেশনাল, পরামর্শ ইত্যাদি।
২০১৮ সালে The Genius Club এর যাত্রা শুরু হয়। ইতিমধ্যে অত্র ক্লাবের মাধ্যমে অনেক সামাজিক সেবামূলক, এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক কার্যক্রম পরিচালিত করেছে এবং করে যাচ্ছে।
প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন স্যারের উদ্যোগে, এবং কৃষিবিদ গ্রুপের সম্মানিত পরিচালক ড. আলী আফজাল স্যারের পৃষ্ঠপোষকতায় ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য প্রকিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।
মেধাবী শিক্ষার্থী, শিক্ষক -শিক্ষিকা, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব,সমাজসেবক অত্র ক্লাবের নির্দিষ্ট ফরম পুরনের মাধ্যমে ক্লাবের সদস্য হতে পারেন।