HSC ICT Online Class

Call Directions Website Contact the school

HSC ICT Online Class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSC ICT Online Class, Educational consultant, Indira Road, Farmgate, Dhaka, Magura.

Your trusted guide to mastering ICT for HSC.
🎓 Interactive Lessons | 📘 Board Syllabus Covered | 🧪 Exam-focused Content
Join thousands of students learning smarter, not harder!

03/08/2025

গবেষণা ও একাডেমিক কাজকে সহজ করতে Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!

যারা নিয়মিত রিসার্চ বা একাডেমিক কাজে কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের জন্য Windows-এর Win + R (Run command) একটি অত্যন্ত কার্যকর ফিচার। এই কমান্ডগুলো ব্যবহার করে খুব সহজে প্রয়োজনীয় সিস্টেম টুল, ফোল্ডার বা সেটিংস চালু করা যায়। এতে সময় বাঁচে, কাজের গতি বাড়ে এবং গবেষণা বা লেখালেখির কাজ আরও সহজ হয়। নিচে প্রয়োজনীয় কিছু Run কমান্ডের তালিকা তুলে ধরা হলো —

📂 ফাইল ও ইউজার ফোল্ডার
explorer – ফাইল এক্সপ্লোরার চালু করে
%userprofile% – ইউজার প্রোফাইল ফোল্ডার খুলে
%appdata% – ইনস্টল অ্যাপ্লিকেশনের সেটিংস ফোল্ডার – বর্তমান ইউজারের হোম ফোল্ডার. – Root ইউজার লিস্ট
recent – সম্প্রতি খোলা ফাইল ও ফোল্ডার

📚 ইউটিলিটি টুল
notepad – টেক্সট লেখার জন্য নোটপ্যাড খুলে
write – সাধারণ লেখার জন্য WordPad চালু করে
mspaint / pbrush – ছবি আঁকা বা এডিট করার Paint ওপেন করে
calc – ক্যালকুলেটর চালু করে
snippingtool – স্ক্রিনশট নেওয়ার টুল খুলে
osk – পর্দায় ভিজ্যুয়াল কীবোর্ড চালু করে

🔧 সিস্টেম চেক ও স্পেসিফিকেশন
dxdiag – গ্রাফিক্স, সাউন্ড ও RAM সম্পর্কিত তথ্য
msinfo32 – সিস্টেম কনফিগারেশন
winver – উইন্ডোজের বর্তমান ভার্সন ও বিল্ড নাম্বার
cmd – Command Prompt চালু করে
powershell – PowerShell টার্মিনাল চালু করে

🧹 ক্লিনআপ ও পারফরম্যান্স বুস্ট
cleanmgr – ডিস্ক থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে
%temp% / temp – টেম্পোরারি ফোল্ডার খুলে temporary ফাইল ডিলিট করে
prefetch – পুরোনো অ্যাপ লোড ফাইল ক্লিয়ার করে সিস্টেম দ্রুত করে
msconfig – স্টার্টআপ ও বুট কনফিগারেশন
scandisk – হার্ডড্রাইভ স্ক্যান করে ত্রুটি খুঁজে সমাধান করে
defrag – হার্ডড্রাইভ Defragment করে স্পিড বাড়ায়

⚙️ সেটিংস ও ইউটিলিটি
control – ক্লাসিক কন্ট্রোল প্যানেল খুলে সব সেটিংস এক জায়গায় দেখায়
appwiz.cpl – সফটওয়্যার আনইনস্টল অপশন
services.msc – পিসিতে চালু থাকা সার্ভিসগুলো স্টার্ট/স্টপ ম্যানেজ
taskmgr – Task Manager চালু করে
regedit – সিস্টেমের রেজিস্ট্রি এডিট করার টুল
sysedit – বিভিন্ন সিস্টেম কনফিগারেশন ফাইল একসাথে এডিট করতে দেয়
cliconfg – SQL Server/ODBC নেটওয়ার্ক সেটিংস কনফিগার করার টুল
mobsync – ওয়েব কনটেন্ট অফলাইনে সিঙ্ক বা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
sfc – সিস্টেম ফাইল স্ক্যান করে ক্ষতিগ্রস্ত ফাইল ঠিক করতে ব্যবহার হয়
hwinfo /ui – HWiNFO সফটওয়্যার থাকলে বিস্তারিত হার্ডওয়্যার তথ্য দেখায়

🌐 নেটওয়ার্ক ও ব্রাউজার
ncpa. cpl – নেটওয়ার্ক কানেকশন (Wi-Fi/LAN) সেটিংস খুলে
inetcpl. cpl – ব্রাউজার ও ইন্টারনেট অপশন কনফিগার
ping google. com – ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা যাচাই করে
ftp – FTP সার্ভারে ফাইল আপলোড/ডাউনলোডের জন্য কমান্ড লাইন টুল
chrome – Google Chrome ব্রাউজার চালু করে (ইনস্টল থাকলে)

21/07/2025
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্য  সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন।
10/07/2025

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন।

SSC 2025 পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা!🎓 এখনই শুরু করো HSC ICT-এর প্রস্তুতি – একদম ঘরে বসে, অনলাইনে!👉 সবকিছুই হবে সহজ,...
18/06/2025

SSC 2025 পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা!

🎓 এখনই শুরু করো HSC ICT-এর প্রস্তুতি – একদম ঘরে বসে, অনলাইনে!
👉 সবকিছুই হবে সহজ, মজার আর একদম বেসিক থেকে!
📌 ক্লাস হবে নিয়মিত, অধ্যায়ভিত্তিক এবং বোর্ড অনুযায়ী সাজানো
📌 যা থাকবে:
🔹 Live Classes
🔹 Practice Sheets
🔹 Quiz & Model Test
🔹 ভিডিও রেকর্ডেড ক্লাস, যেন যে-কোনো সময় রিভিউ করতে পারো!

📲 ইনবক্স করো এখনই, “JOIN ICT” লিখে।
🧠 প্রথম ব্যাচ শুরু হচ্ছে শিগগিরই — সিট সংখ্যা সীমিত!

২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।© HSC ICT Online Class  #২...
20/02/2024

২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।

© HSC ICT Online Class

#২১শেফেব্রুয়ারী 🇧🇩 #ভাষাআন্দোলন #ইতিহাস #বাঙালি #রাষ্ট্রভাষা

16/12/2023

বিজয় আসুক চেতনায়, চিন্তায়, মননে, মানষিকতায়, মানবিকতায়, সহনশীলতায়...
বিজয় আসুক আত্মায়, বন্ধনে, দেশপ্রেমে...

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।

সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো।           #এইচএসসি
16/08/2023

সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো।

#এইচএসসি

২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।©HSC ICT Online Class   #২...
20/02/2023

২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।

©HSC ICT Online Class

#২১শেফেব্রুয়ারী 🇧🇩 #ভাষাআন্দোলন #ইতিহাস #বাঙালি #রাষ্ট্রভাষা

Heartiest Congratulations
08/02/2023

Heartiest Congratulations

পড়া মনে রাখার ৫ বৈজ্ঞানিক উপায় 🖐🖐-----------------------------------------1️⃣. বিরতি নিয়ে রিভিশনজার্মান মনোবিদ হারমান এব...
02/01/2023

পড়া মনে রাখার ৫ বৈজ্ঞানিক উপায় 🖐🖐
-----------------------------------------

1️⃣. বিরতি নিয়ে রিভিশন

জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে, যে কোনো কিছু পড়ার এক ঘণ্টা পর সেটির মাত্র ৪৪ শতাংশ আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন।

2️⃣. ফাইনম্যান পদ্ধতি

পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়; করতে হয় আলোচনাও। যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে।

3️⃣. পোমোডোরো পদ্ধতি

পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুঁ দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা। যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও বেশ কমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। ১৯৮০ সালের শেষের দিকে ফ্র্যাঞ্চেস্কো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইতালীয় শব্দ পমোডোরো অর্থ ‘টমেটো সস’। ফ্র্যাঞ্চেস্কোর টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ। এই পদ্ধতিতে একজন মানুষ মোট ২৫ মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে ৫ মিনিটের বিরতি নেবেন। ওই পঁচিশ মিনিট নিজেকে অন্য সবকিছু থেকে দূরে রাখতে হবে। আর বিরতির পাঁচ মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর, আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত।

4️⃣. প্রয়োজন পর্যাপ্ত ঘুম

যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তাঁর কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায়, পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যাঁরা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাঁদের পরীক্ষা খারাপ হয়। এ গবেষণা থেকে নিশ্চয়ই এর কারণ বোঝা যায়।

5️⃣. নেমোনিক পদ্ধতি

অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি, ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর।

সূত্র: সায়েন্সডেইলি ডটকম, এনবিসিনিউজ ও স্টাডিইন্টারন্যাশনাল ডটক

Address

Indira Road, Farmgate, Dhaka
Magura
1215

Alerts

Be the first to know and let us send you an email when HSC ICT Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to HSC ICT Online Class:

Shortcuts

Share