05/01/2022
চারিদিকে আবারও করোনা নিয়ে বেশ আতঙ্ক দেখা যাচ্ছে। আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন। এ বছরের শুরুতে বিশেষ কোন এজেন্ডা ছিলো না। অনেকেই নতুন বছরের পরিকল্পনা করেছেন। ব্যক্তিগতভাবে নতুন কোন পরিকল্পনা হাতে নেইনি। মূল উদ্দেশ্য ছিলো, যা করছি, সেখানে আরও পরিশ্রম করা। আরও হার্ডওয়ার্ক করা। আরও উদ্দমের সাথে কাজ করে যাওয়াটাই নতুন বছরের এজেন্ডা।
যারা এখনও বেকারত্ব, জব বা স্কিল নিয়ে হতাশায় ভুগছেন, আমার মনে হয় সঠিক গাইডলাইন নিয়ে কাজ করে যাওয়া উচিৎ। লেগে থেকে পরিশ্রম করতে থাকলে ইনশা আল্লাহ সফলতা আসবে। দু'দিন পর পর ট্রাক চেঞ্জ করা, দশটা কাজ এক সাথে করার চেষ্টা করার চেয়ে একটা কাজ খুব ভালোভাবে করে এক্সপার্ট হওয়া অনেক বেশি উপকারী। সুতরাং করোনার হাতছানিতে নতুন বছরে প্রচুর পরিশ্রম হোক আমাদের মূল এজেন্ডা।