Rise up Job Care - Magura

Rise up Job Care - Magura বুয়েট,ঢাবি ও জাবি'র ছাত্র দ্বারা পরিচালিত একাডেমিক এবং সরকারি চাকরি প্রস্তুতির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

সবাইকে Rise up Job Care - Magura এর পক্ষ থেকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।
21/04/2023

সবাইকে Rise up Job Care - Magura এর পক্ষ থেকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।

এখন থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগেও থাকবে প্যানেল।  একবার পরীক্ষায় টিকলেই থাকছে চাকরির সুযোগ।
20/04/2023

এখন থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগেও থাকবে প্যানেল। একবার পরীক্ষায় টিকলেই থাকছে চাকরির সুযোগ।

প্রাইমারিতে ঘুরেফিরে এই ১০৪টি ট্রান্সলেশন আসে💥তাই এগুলো একদম মুখস্থ করে ফেলুন...
15/04/2023

প্রাইমারিতে ঘুরেফিরে এই ১০৪টি ট্রান্সলেশন আসে💥

তাই এগুলো একদম মুখস্থ করে ফেলুন...

30/03/2023

#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি
এই টপিক থেকে প্রায়ই একটা প্রশ্ন আসে:
🔮আন্তর্জাতিক বিষয়: (সীমারেখা + প্রনালী)🔮

🎯🎯সীমারেখা🎯🎯

★ লাইন অব কন্ট্রোল --- ভারত ও পাকিস্তান
★ ডুরান্ড লাইন --- পাকিস্তান ও আফগানিস্তা
★ ম্যাকমোহন লাইন --- ভারত ও চীন
★ ম্যাজিনো লাইন --- জার্মান ও ফ্রান্স
★ ব্লু লাইন --- ইসরায়েল ও লেবানন
★ সনোরা লাইন --- যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
★ ওডারনিস লাইন --- জার্মানি ও পোল্যান্ড

★ ৩৮ তম অক্ষরেখা --- উত্তর ও দক্ষিণ কোরিয়া
★ গ্রীণ লাইন --- সিরিয়া ও ইসরায়েল
★ Radcliffe Line --- বাংলাদেশ ও ভারত
★ লাইন অব একচুয়াল কন্ট্রোল --- চীন ও ভারত
★ ম্যাকনামারা লাইন --- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম

🎯🎯 প্রণালী🎯🎯

♦️যেসব দেশকে পৃথক করেছ♦️

★ পক প্রণালী --- ভারত ও শ্রীলংকা
★ জিব্রাল্টার প্রণালী --- আফ্রিকা ও ইউরোপ, স্পেন ও মরক্কো
★ মালাক্কা প্রণালী --- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
★ বেরিং প্রণালী --- এশিয়া ও উত্তর আমেরিকা
★ ফ্লোরিডা প্রণালী --- ফ্লোরিডা ও কিউবা
★ সুন্দা প্রণালী --- সুমাত্রা ও জাভা
★ ডোভার প্রণালী --- ফ্রান্স ও ব্রিটেন
★ বসফরাস প্রণালী --- এশিয়া ও ইউরোপ

★ ইংলিশ চ্যানেল --- ব্রিটেন ও ফ্রান্স।
★ মেসিনা প্রণালী --- সিসিলি ও ইতালি
★ বাব-এল-মানদেব --- এশিয়া ও আফ্রিকা,
★ হরমুজ প্রণালী --- ওমান ও ইরান
★ দার্দানেলিস প্রণালী --- এশিয়া ও ইউরোপ

🎯🎯সাগর ও মহাসাগরকে সংযুক্ত করেছে🎯🎯

★ পক প্রণালী --- ভারত মহাসাগর ও আরব সাগর
★ মালাক্কা প্রণালী --- বঙ্গোপসাগর ও জাভা সাগর
★ বেরিং প্রণালী --- উত্তর সাগর ও বেরিং সাগর
★ সুন্দা প্রণালী --- ভারত মহাসাগর ও জাভা সাগর
★ ডোভার প্রণালী --- ইংলিশ চ্যানেল ও উত্তর সাগর
★ বসফরাস প্রণালী --- মর্মর সাগর ও কৃষ্ণ সাগর
★ ইংলিশ চ্যানেল --- আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগর
★ বাব-এল-মানদেব --- এডেন সাগর ও লোহিত সাগর

★ হরমুজ প্রণালী --- পারস্য উপসাগর ও ওমান উপসাগর
★ জিব্রাল্টার প্রণালী --- উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগর
★ ফ্লোরিডা প্রণালী --- মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
★ দার্দানেলিস প্রণালী --- এজিয়ান সাগর ও মর্মর সাগর
★ মেসিনা প্রণালী --- টিরহেনিয়ান সাগর ও আইওনিয়ান সাগর।

29/03/2023

🔳শূন্য থেকে প্রাইমারির বেসিক প্রস্তুতি🔳
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভর্তি চলছে............ভর্তি চলছে.......ভর্তি চলছে......
🎙️ বেসিক ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব না।
🎙️ বেসিক প্রশ্নের উত্তর না পারলে মার্ক কম আসে।
🎙️ এতে ফেইল হয়। ভাইভা দিলেও চাকরি হয় না।
~~~~~~~~~~~~~~~~~
🟥 বেসিকজরুরি কি?
🟥 বেসিক গাইড বই কোথায় পাবো?
~~~~~~~~~~~~~~~~~
"সঠিক & উপযুক্ত কোর্স & গাইডলাইন সফলতার সোপান"
◾ বেসিক জানলে অনেক কিছুই সহজে মনে থাকে।
◾ Math & English এর জন্য বেসিক থেকে পড়ুন।
◾ ব্যাচটি প্রাইমারি,৩য়-৪র্থ গ্রেডের জন্য জরুরি।
◾ বেসিক জেনে পড়লে পরীক্ষাতে মার্ক অনেক বাড়বে।
◾ বেসিক পড়ার পর, প্রচুর বিগত প্রশ্ন চর্চা করা জরুরি।
◾ কোর্সের জন্য সিলেক্টেড বই : হ্যা আমাদের কোর্সে বাজারের সেরা একটা বই থাকবে যেটা টপিক ভিত্তিক আলোচনা , সাজেশন ও সেল্ফ টেস্ট দিয়ে সাজানো।
আমাদের চলমান কোর্সে ভর্তি হলেও একটি প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড ফ্রি ।
~~~~~~~~~~~~~~~~~~
ভর্তি চলছে............ভর্তি চলছে.......ভর্তি চলছে......
~~~~~~~~| ভর্তি হতে চান |~~~~~~~~
🟥 আমাদের নিচের নাম্বারে এখনই ফোন করুন ।
ফোন করুন: 01572-282075.
অথবা ভিজিট করুন:
প্রধান অফিস
Rise up Job Care - Magura
ভায়নার মোড় ( কাঁচা বাজারের বিপরীতে),
মাগুরা সদর, মাগুরা।

ধন্যবাদ ।

28/03/2023

#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_পরীক্ষার_প্রস্তুতি_নির্দেশনা:
নতুন প্রার্থীদের করণীয়:
#পরীক্ষার_মানবন্টন_:_পূর্ণমান: ১০০
➤লিখিত (MCQ) : ৮০ মার্কস
➤ভাইভা : ২০ মার্কস
#পরামর্শ::
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা অবশ্যই লিখাটি একবার পড়ুন::
প্রার্থীদের প্রশ্ন হলো; প্রস্তুতি বিষয়ে সবার এখন কি পড়বেন, কোন বিষয় কিভাবে প্রস্তুতি নিলে ভালো হয় এই বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন।
মনে রাখবেন 100 এর মধ্যে 80 নাম্বার এর mcq পরীক্ষা এবং 20 নম্বরের মৌখিক বা ভাইভা পরিক্ষা। জেনে রাখা ভালো যদি আপনি mcq পরীক্ষায় 40 number পান তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে কিন্তু 40 নাম্বার কি আপনার চাকরির জন্য যথেষ্ঠ? ধরুন ধরুন আপনি 45 নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং মৌখিক পরীক্ষা খুব ভালো হওয়ার কারণে আপনি পেয়েছেন 18 নম্বর । তাহলে 18 + 45 =68 নম্বর ।
আর আপনি যদি MCQ পরীক্ষায় 80 নম্বরে 70 plus কমপক্ষে 65 নাম্বার তুলতে পারেন তাহলে ভাইভা পরীক্ষায় আপনি যদি বিশের মধ্যে 10 পান তাহলে এই নাম্বার 75 এ দাঁড়ায়। আর 75 নাম্বার পেলে আপনার চাকুরীর নিশ্চয়তা আছে শতভাগ।
বেকার সমস্যার এই দেশে শিক্ষিত তরুণ তরুণীরা যখন একটা চাকরির জন্য চাকরি নামক সোনার হরিণের জন্য রাতের ঘুম হারাম করে বছরের পর বছর সময় দিয়েও সম্মানজনক একটা চাকরি পেতে হা হা করছে। ঠিক সে সময়ই আপনাদের প্রতি আহবান জানাবো আপনার প্রস্তুতিটা সঠিক দিকনির্দেশনা নিতে পারলে 80 নম্বরের পরীক্ষায় ৭০ থেকে ৭৮ নম্বার পাওয়া সহজ ।
আপনার পরীক্ষার সহজ প্রস্তুতির জন্য আপনি প্রতি লেকচারে আপডেট নোট ও লেকচার ভিত্তিক পরীক্ষা সহ বিসিএস ক্যাডার শিক্ষকদের সরাসরি লাইভ কোর্সটি হতে পারে আপনার নম্বর নিশ্চিত করার সেরা সহায়ক।
বিসিএস প্রস্তুতির জন্য সেরা সাড়া জাগানো প্রতিষ্ঠান BCS HELPLINE (দেশের একমাত্র কোচিং যেখানে সকল শিক্ষক বিসিএস ক্যাডার) বরাবরের মতোই আয়োজন করেছে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স।
২০২২ সালের নিয়োগ পরীক্ষায় আমাদের রয়েছে ৪০০ চারশতাধিক শিক্ষার্থী চাকরি পাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে।
এবার অফলাইন কোর্সের মতো অনলাইন কোর্সেও আমরা দিচ্ছি :
⇨লাইভ ক্লাস : 65 টি ক্লাস
⇨পরীক্ষা : 75 টি পরীক্ষা এবং
⇨লেকচার শিট 32
⇨বিসিএস ক্যাডার শিক্ষক।
ইতোমধ্যে যারা আমাদের শিক্ষার্থী আছেন, যারা ভর্তি হয়েছেন তাদের কাছে বিষয়টি জিজ্ঞাসা করলে জানতে পারবেন।
আমরা নামেমাত্র ফ্রি-তে এই কোচিং চালিয়ে যাচ্ছি।
আপনারা যারা চাকুরি প্রার্থী আছেন আশা করি বিসিএস হেল্পলাইন ক্যাম্পাসে আসলে অথবা আমাদের অনলাইন কোর্স করলে আমরা আপনার চাহিদা পূরণ করতে পারবো। আপনাদের চাকরির নিশ্চয়তা যদি এখন 50% থাকে, এখানে আসলে আপনার চাকুরীর নিশ্চয়তা ৫০% থেকে ১০০%-এ নিয়ে আসব ইনশাল্লাহ। এবং আমরা তা করতে পারবো বলে আমাদের বিশ্বাস রয়েছে। যা আমরা ফলাফলে প্রমাণ দিয়েছি।
প্রাইমারি শিক্ষক নিয়োগ কোচিং এ বর্তমানে মেয়েদের জন্য 60% কোটা বরাদ্দ থাকার পরে যে সকল মেয়েদের মুক্তিযোদ্ধা কোটা এবং জেলা কোটা সহ সব বিষয় মিলিয়ে যদি থাকে তাহলে প্রায় 85 থেকে 95 পর্যন্ত মেয়েদের জন্য সুযোগ রয়েছে। আমাদের দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় একজন নারীর জন্য এই পেশা সবচেয়ে সম্মানজনক ও নিরাপদ।
যেহেতু অনার্স মাস্টার্স পাশ করেও বর্তমান চাকরির বাজারে আট হাজার সাত হাজার টাকা বেতনের একটি প্রাইভেট চাকরি পাওয়া অনেক কষ্টের বিষয়। সেখানে সরকারি ভালো বেতনের (শুরুতে 20 হাজার টাকারও বেশি) সামাজিক মর্যাদা সম্পন্ন এই চাকরি প্রাপ্তির এই মহা সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। সামাজিক অসুস্থতা, আস্থাহীনতা, অবিশ্বাস, নেতিবাচক মনোভাব এসবের কারণে আমাদের সমাজের অনেকেরই বিশ্বাস ঘুষ না দিলে চাকরি হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকেই ঘুষ দিয়ে চাকরি দিবেন এই ধরনের হীন মানসিকতা নিয়ে পড়াশোনা না করে চাকরির জন্য এই নেতা ও অফিসারের কাছে ঘোরাঘুরি করেন। অযথা টাকা নষ্ট করেন । আমি দায়িত্ব নিয়ে বলছি লিখিত পরীক্ষায় ভালো করুন আপনার চাকরি নিশ্চিত।
অন্যদিকে আপনি যদি 40 নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় পাস করেন এবং ঘুষ দিয়ে ভাইভা পরীক্ষার সম্পূর্ণ 20 number ও পেয়ে থাকেন তাও আপনার চাকরি হওয়ার নিশ্চয়তা নেই। অথচ আমাদের কোচিংয়ে নিয়মিত ক্লাস এবং পরীক্ষা গুলো যদি আপনি অংশগ্রহণ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি ৮০ নম্বর এরমধ্যে 70 এর কম নম্বর পাবেন না। আর যদি 80 তে 70 প্লাস নম্বর আপনি তুলতে পারেন। ভাইভা পরিক্ষায় 20 এর মধ্যে 8 নম্বর দিয়ে ও যদি আপনাকে পাশ করায় তাও আপনার চাকরি হওয়ার গ্যারান্টি 100% । সুতরাং চাকরির জন্য ধার-দেনা করে নেতাদের পেছনে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে ঘোরার চেয়ে 2000 টাকা কোচিং খরচ করুন এবং নিজের জীবনের জন্য নিজেকে একটু সময় দিন ইনশাআল্লাহ বদলে যাবে আপনার জীবন।
কারো যদি আর্থিক কোনো বড় ধরনের সমস্যা থাকে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের অফিসে এসে আমাকে বলুন টাকা-পয়সার বিষয়টা আমি বিবেচনায় রাখবো এবং আমাদের নিয়মিত ক্লাস গুলো করতে যদি আপনি অক্ষম হন কমপক্ষে আমাদের ফ্রি ক্লাসগুলোতে এসে আমাদের বিসিএস ক্যাডার শিক্ষকমন্ডলী আছেন শিক্ষকদের পরামর্শ মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। ইনশাআল্লাহ আপনার চাকরি হলেই আপনার পরিবার বেঁচে থাকবে আপনি শিক্ষা দিলে আপনার সমাজ আলোকিত হবে সমাজ পরিবর্তনের জন্য জাতি গঠনের জন্য আপনি ভূমিকা রাখতে পারবেন আপনাকে একটুখানি এইটুকু সহযোগিতা আমি করতে পারি। এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা social contribution. তাই without any hesitation visit our regular classes and direction of our teachers. We are fully committed to render you the best quality service.
এবার আসি
◑◑ কোন কোন বিষয়ে প্রশ্ন হয়ে থাকে:
১. বাংলা ( ১৫- ২০ টি ) প্রশ্ন
২. ইংরেজি ( ১৫- ২০ টি ) প্রশ্ন
৩. গণিত ( ১৮-২০ টি) প্রশ্ন
৪. সাধারণ জ্ঞান ( ১৫ -১৮ টি ) ও
৫. কম্পিউটার ও বিজ্ঞান (৩- ৫ টি ) প্রশ্ন আসে ।
এখানে মনে রাখবেন ১ মার্কসের ভ্যালু অনেক, প্রিলি ও ভাইভার মার্কস যোগ করে ফাইনালি আপনাকে সিলেক্টেড এর তালিকায় আসতে হবে, এখানে ১ মার্কস মিস হলে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর পিছনেও থাকতে পারেন, তাই প্রস্তুতি নিতে হবে সঠিক ভাবে বুলেটপ্রুফ প্রস্তুতি। তাহলে কিভাবে পড়ব ?
পাঠ কৌশল :
❂ প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারণত দুই ভাবে নেওয়া যায়
ক। নিজে নিজে বেসিক সহ ভালোভাবে পড়া।
খ। কোচিং করা অনলাইন বা অফলাইন।
এখন কিভাবে পড়ব ?
এখন সোজাসাপ্টা বলি, উপরের যদি পদ্ধতি ১ এপ্লাই করেন তাহলে বিগত লক্ষ লক্ষ প্রশ্ন সমাধান বিভিন্ন জব সল্যুশন বা ডাইজেস্ট বা যে কোন গাইড থেকে করে কিছু প্রশ্ন হুবহু কমন ঠিকই পাবেন কিন্তু লক্ষে কতদূর যেতে পারবেন সেটা অনিশ্চিত । এবং লক্ষ লক্ষ প্রশ্ন থেকে কতগুলো মনে থাকবে সেটাও প্রশ্ন থেকেই যায়।
তাহলে কি করব ?
যেটা করা যেতে পারে: প্রথমে যে কোন প্রাথমিক নিয়োগ পরীক্ষার একটি গাইড অনুসরণ করুন এবং আইডিয়া নিন বিগত সালের প্রশ্ন কিভাবে এসেছে। কিন্তু গাইড পড়ে চাকরি পাওয়ার সময় এখন আর নেই। কারণ এখন প্রশ্নের মান এবং বিসিএস প্রার্থীদের সাথে ফাইট করেই আপনাকে চসকরি পেতে হবে।
এই জন্য শুধু বিগত প্রশ্ন নির্ভরতা কমিয়ে বিষয় ভিত্তিক বই পড়াটাই আসল প্রার্থীদের কাজ। বেসিক বইগুলো ভালো করে পড়ুন, যেমন খোশরোজ প্রকাশনার বাংলা, অংক, ইংরেজি ও বাংলাদেশ এই বইগুলো পড়লে যে কোম পরিস্থিতিতে আপনার চাকরি হওয়ার মতো প্রস্তুতি হয়ে যাবে। প্রশ্ন যেখান থেকেই আসুক না কেন পারবেন, অল্প পড়ে মনে থাকবে বেশি ভালো করবেন।
সাথে লাগবে বিগত প্রশ্ন রিভাইজ:
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন গুলো ভালো ভাবে নিজের আয়ত্তে আনুন, মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে হুবুহু কমন আসে। মনে রাখবেন কয়েকটা প্রশ্ন কমন দিয়ে হবে না এখানে ভালো মার্কসের জন্য বেসিক বইগুলো অবশ্যই পড়তে হবে।
আরফাত চৌধুরী
(বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা)

26/03/2023

#প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি:
মুক্তিযুদ্ধভিত্তিক ‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ ছোটগল্পটি কার লেখা?

ক. সেলিনা হোসেন
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. সানাউল হক
ঘ. শওকত ওসমান

👉👉প্রাথমিক শিক্ষক নিয়োগ কোচিং👈👈                 # # ভর্তির সুবর্ণ সুযোগ  # #                            ✍️✍️✍️✍️🌹 Rise ...
26/03/2023

👉👉প্রাথমিক শিক্ষক নিয়োগ কোচিং👈👈
# # ভর্তির সুবর্ণ সুযোগ # #
✍️✍️✍️✍️
🌹 Rise Up Job Care - এর পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্টে ভর্তির অফার চলছে।
🌹প্রথম ১৫ জনের ৫০০টাকা ডিসকাউন্টে ভর্তি নেওয়া হবে এবং ভর্তির সাথে সাথেই বাজারের একটি সেরা গাইড ফ্রি দেয়া হবে।
🌹এ অফার চলবে শুধুমাত্র ০৫/০৪/২০২৩ তারিখ পর্যন্ত।
🌹স্পেশাল মডেল টেস্ট ও টপিক ভিত্তিক কোর্স করানো হবে ।
🌹আসন সংখ্যা খুবই সীমিত
🌹এজন্য আজই যোগাযোগ করুন....
Rise Up Job Care
ভায়নার মোড় (কাঁচা বাজারের বিপরীতে, ৩য় তলা )
যোগাযোগঃ 01572-282075, 01861893167
আমরা আশা করছি অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষায়ও থাকবে স্বপ্ন ছোঁয়া অভাবনীয় সাফল্য...

 #খুলনা, #রাজশাহী  ও  #ময়মনসিংহ বিভাগের  #প্রাইমারি  #নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত!বিস্তারিত কমেন্ট দেখুন।
22/03/2023

#খুলনা, #রাজশাহী ও #ময়মনসিংহ বিভাগের #প্রাইমারি #নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত!
বিস্তারিত কমেন্ট দেখুন।

প্রাথমিকে গুচ্ছ নিয়োগ👉প্রথম গুচ্ছ: লিখিত পরীক্ষা মে মাসে, চূড়ান্ত ফল সেপ্টেম্বরে-২৩ (রংপুর,সিলেট,বরিশাল)👉দ্বিতীয় গুচ্...
06/03/2023

প্রাথমিকে গুচ্ছ নিয়োগ
👉প্রথম গুচ্ছ: লিখিত পরীক্ষা মে মাসে, চূড়ান্ত ফল সেপ্টেম্বরে-২৩ (রংপুর,সিলেট,বরিশাল)
👉দ্বিতীয় গুচ্ছ: লিখিত পরীক্ষা আগস্টে, চূড়ান্ত ফল নভেম্বরে-২৩ (ময়মনসিংহ,খুলনা,রাজশাহী)
👉তৃতীয় গুচ্ছ: লিখিত পরীক্ষা অক্টোবরে, চূড়ান্ত ফল ফেব্রুয়ারি-২৪(ঢাকা,চট্টগ্রাম)

📚প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার syllabus

১। বিসিএস ১০ - ৪৪ তম বার বার শেষ করুন।
২। প্রাইমারির বিগত প্রশ্ন ১০ - ১৫ বার শেষ করুন।
৩। নিবন্ধন এর বিগত প্রশ্নগুলো শেষ করুন।
৪। নিয়মিত মডেল টেস্ট দিন ও নিজেকে যাচাই করুন।
৫। যা পড়বেন তা নিয়মিত খাতায় নোট করবেন।

এভাবে পড়াশোনা করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩
06/03/2023

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩

খুব শীঘ্রই আমাদের একটা কোর্স শুরু হবে 'প্রাইমারি জব নিয়োগ' নিয়ে । মাগুরার অন্য যে কোন কোর্সে ভর্তির পূর্বে আমাদের কোর্স...
06/03/2023

খুব শীঘ্রই আমাদের একটা কোর্স শুরু হবে 'প্রাইমারি জব নিয়োগ' নিয়ে । মাগুরার অন্য যে কোন কোর্সে ভর্তির পূর্বে আমাদের কোর্সটা একটু দেখে শুনে বুঝে তারপর ভর্তির সিদ্ধান্ত নিয়েন। আশা করি সেরাটাই পাবেন।
Rise up Job Care - Magura

Address

ভায়না মোড় (কাঁচা বাজারের বিপরীতে)
Magura
7600

Telephone

+8801861893167

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rise up Job Care - Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rise up Job Care - Magura:

Shortcuts

Share