08/03/2026
# # # # শিক্ষক মোরা অসহায় # # # #
কবে হবে মুক্তি মোদের,কবে হবে জয়,
হাসি খুশি হারিয়ে গেছে বিষাদের ছোয়ায়।
সবার আছে ঈদ আনন্দ,আমার আছে কি?
বেতন ভাতা পায়না আমরা শিক্ষক আর কি।
সরকার আসে, সরকার যায়,
আমাদের দেখার কেউ কি নাই।
সবাই বলে প্রতিবন্ধী,সাহায্যে করিতে হয়,
সমাজ বলে মিথ্যা কথা এতটুকু কদর নাই।
ধিক্কার জানায় সকল সমাজ প্রতিবন্ধী বলে,
শিক্ষার তরে আপন ভুলে নিলাম বুক তুলে। অসহায়ত্ব দূর করিতে হলাম অসহায়,
সমাজ আমাদের নির্বাক করে দুঃখই দিয়ে যায়।
এ দশা মোদের মুক্ত করি আলোর দিশা দেখাও,
চির ঋণী হইবো মোরা এ জীবদ্দশায়।
এ জীবনে শিক্ষকের সম্মানের স্বীকৃতি চাই,
না হলে শিক্ষক মোরা অসহায়।