23/08/2026
শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
নবগঠিত মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত সকল মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীগণকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের ওপর এক বিরাট জাতীয় দায়িত্ব অর্পিত হয়েছে। দেশের আপামর জনসাধারণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা, এবং গণতন্ত্র ও সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আপনাদের অভিজ্ঞতা, সততা ও প্রজ্ঞা এক অনন্য ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
জনকল্যাণ ও দেশসেবায় আপনাদের প্রতিটি উদ্যোগ সফল ও ফলপ্রসূ হোক। মহান আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অর্পিত এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন।
শুভেচ্ছান্তে,
মির্জা আব্বাস
প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা
এবং সংসদ সদস্য ঢাকা ৮